১২:১৫ পি.এম
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দূতাবাস জানায়, সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হলে বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধাগুলি অপব্যবহার করলে, ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে।
শনিবার (২৭ জুন) দূতাবাসের একটি বার্তায় বলা হয় যে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার সক্ষমতা থাকতে হবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
বার্তায় আরও উল্লেখ করা হয়, যদি কোনো বিদেশি দর্শনার্থী যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করে বা এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে।
এবং সামনের দিকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সেই ব্যক্তি অযোগ্য বিবেচনা হতে পারেন।
এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন