প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন পে-স্কেল বাস্তবায়নে যে সবচেয়ে বড় চমক এবং বিশেষ আর্থিক সুবিধা আসছে, তা হচ্ছে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা। এই বৃদ্ধির মধ্যে বর্তমান বাজারদরের সাথে সমন্বয় করে কর্মচারীদের টিফিন ভাতা এক লাফে ৫ গুণ বেড়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল চালুর পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় এটি হতে যাচ্ছে বিগত এক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং যুগান্তকারী পরিবর্তন।
অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সম্পর্কিত সূত্রগুলো বলছে, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতির জন্য মাসিক মাত্র ২০০ টাকা টিফিন ভাতা কোনোভাবেই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই বাস্তবতায় বেতন কমিশন নতুন পে-স্কেলে এই ভাতা ১০০০ টাকা করার জন্য জোরালো সুপারিশ করেছে। ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের লাখ লাখ কর্মচারীদের দৈনন্দিন ব্যক্তিগত ব্যয় নির্বাহে কিছুটা হলেও আর্থিক স্বস্তি আসবে, এমনটা আশা করা হচ্ছে।
শুধু টিফিন ভাতাই নয়, নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জীবনযাত্রার মান উন্নয়নকারী আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করা নিয়ে সুপারিশ করা হয়েছে।
নতুন পে-স্কেলের প্রস্তাবিত সুবিধাসমূহঃ
সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি: সর্বনিম্ন গ্রেডের (২০তম গ্রেড) বেসিক বা মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে এক লাফে ২০,০০০ টাকা নির্ধারণের জন্য জোরালো প্রস্তাব করা হয়েছে।
বৈশাখি উৎসব ভাতা বৃদ্ধি: উৎসব উদযাপনের জন্য বৈশাখি ভাতা, যা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ, সেটি ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
মাসিক শিক্ষা ভাতা: কর্মচারীদের সন্তানের পড়াশোনার প্রয়োজনীয় খরচের জন্য মাসিক শিক্ষা ভাতা ফিক্সড ২,০০০ টাকা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।
হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্যবীমা: সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসার জন্য প্রথমবারের মতো একটি বিশেষ সরকারি স্বাস্থ্যবীমা স্কিম চালু করা হতে পারে।
বিশেষ চাইল্ড কেয়ার ভাতা: প্রতিবন্ধী সন্তানের বিশেষ যত্ন ও সহায়তার জন্য মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত ২,০০০ টাকা বিশেষ ভাতা প্রদান করার নিয়ম যুক্ত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন