১২:২৭ পি.এম
নকআউট পর্বে পা প্রায় রেখেই দিয়েছিল ইরান। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ বল পাঠালেন মিশরের জালে। জয়সূচক গোলের উল্লাসে মেতে উঠল ইরানিরা। কিন্তু বেরসিক ভিএআর সেই উল্লাসে পানি ঢেলে দিয়ে জানান দিয়েছে–অফসাইড। জয় হাতছাড়া করে নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কায় পড়েছে ইরান।
শনিবার (২৭ জুন) সিয়াটলে গ্রুপ ‘জি’-এর নাটকীয়তায় ভরা ম্যাচে মিশর ১-১ গোলে ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচের পঞ্চম মিনিটে মাহমুদ সাবের গোল করে মিশরকে এগিয়ে দেন। ১৪ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করে ইরানকে সমতায় ফেরান রামিন রেজায়িয়ান। প্রথমার্ধে মেহদী তারেমি পেনাল্টি মিস না করলে আর ম্যাচের যোগ করা সময়ে খলিলজাদেহর গোল বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত ইরান।
এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট করে সংগ্রহ করে বেলজিয়াম আর মিশর নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর ৩ ড্রয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইরান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
সব মিলিয়ে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান শূন্য (০)। ইরানের ভাগ্য এখন নির্ভর করছে রোববারে (২৮ জুন) অনুষ্ঠিতব্য বাকি ম্যাচগুলোর ওপর। এখনও তিনটি গ্রুপের খেলা বাকি রয়েছে।
কীভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান?
বর্তমানে তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় ইরান নিশ্চিতভাবেই দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে এবং স্কটল্যান্ডের ওপরে থাকবে।
শেষ ৩২-এ উঠতে হলে ইরানের জন্য সমীকরণ হচ্ছে–বাকি দলগুলোর মধ্যে অন্তত আরও একটি দল যেন তাদের নিচে অবস্থান করে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
নিচের যেকোনো একটি ফল হলেই ইরানের শেষ ৩২ নিশ্চিত হবে—
* ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার যেকোনো ব্যবধানের হার।
* অস্ট্রিয়ার কাছে আলজেরিয়ার যেকোনো ব্যবধানের হার, অথবা আলজেরিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার যেকোনো ব্যবধানে হার।
* ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচে ড্র।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
* উজবেকিস্তানের কাছে ৮ গোলের কম ব্যবধানে ডিআর কঙ্গোর হার।
এই ফলগুলোর যেকোনো একটিই ইরানকে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২–এ জায়গা করে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন