ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা, অভিযোগের পর কারাদণ্ড


মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা, অভিযোগের পর কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ আছাদ শেখ (৩৮) নামের ওই ছেলেকে আটক করে।

অভিযানের পর, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আছাদ শেখ উপজেলার বুইকারা গ্রামের আনছার আলী শেখ ও তফুরা খাতুনের ছেলে। পেশায় তিনি ঘাটশ্রমিক। স্থানীয় সূত্র জানায়, আছাদ শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামের কলোনিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আছাদ শেখকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, 'মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় গভীর রাতে চেতনানাশক স্প্রে করে পরিবারের ৫ সদস্য সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুট

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কলাপাড়ায় গভীর রাতে চেতনানাশক স্প্রে করে পরিবারের ৫ সদস্য সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুট

পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে রোববার গভীর রাতে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আলম খানের বাড়িতে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—আলম খান (৫১), আয়শা বিবি (৭৫), মাছুমা বেগম (৪৫), রাসেল (৩০) ও হাফসা বেগম (২৫)। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আয়শা বিবি ও মাছুমা বেগমের এখনও জ্ঞান ফেরেনি।

রবিবার সকালের ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সূত্র ও ভুক্তভোগী আলম খান জানান, রাতে খাবার খেয়ে পুরো পরিবার ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা দীর্ঘ সময় ঘুম না ভাঙায় পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকা শুরু করেন। পরে দেখা যায় ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে আসবাবপত্র এলোমেলো অবস্থায় এবং আলমারি ভাঙা দেখে তারা। আলম খানের দাবি, দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে সকলকে অচেতন করে আলমারিতে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এর পাশাপশি তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও লুট হয়েছে বলেও জানান তিনি।

আলম খানের ছোট ভাই বজলু খান জানান, সকালবেলা খবর পেয়ে তিনি বাড়িতে এসে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে পোর্টসমাউথকে হারাল ওয়েস্টহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


আর্জেন্টাইন তারকার জোড়া গোলে পোর্টসমাউথকে হারাল ওয়েস্টহ্যাম

 

গোলের পর উদযাপনে আর্জেন্টাইন তারকা ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস।

প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের পর নতুন মৌসুমের প্রথম ম্যাচে জয় লাভ করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ৫৩ হাজার ৩৬৯ জন দর্শকের সামনে পোর্টসমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হ্যামার্সরা।

এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল এটি।

লন্ডনের বিখ্যাত লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে আদ্রিয়ান সেগেচিচের গোলে পোর্টসমাউথ এগিয়ে যায়। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পম্পেইরা। পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় হ্যামার্সরা।

৪৩ মিনিটে কান্তের দুর্দান্ত পাসে বল পেয়ে ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস গোল করে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান।

প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (৪৫ মিনিটে) অধিনায়ক জ্যারড বোয়েনের দূরপাল্লার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে। বুলেট শটটি দিক পরিবর্তন করে জালে জড়ালে ওয়েস্ট হ্যাম ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

বিরতির পর ৫০ মিনিটে বোয়েনের ক্রস থেকে চমৎকার হেডের সাহায্যে আর্জেন্টাইন তারকা নিজের দ্বিতীয় গোলটি করেন।

এতে তার দল ৩-১ গোলে সহজ জয় তুলে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন সময়ে মেসির পাশে সতীর্থরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


কঠিন সময়ে মেসির পাশে সতীর্থরা

ফুটবল বিশ্ব তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে বিদায় জানাচ্ছেন। শোকের এই কঠিন সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ককে সঙ্গ দিতে রোজারিও যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। রোববার (৯ আগস্ট) পার্কে পাত্রিসিওসে ভেলেসের সঙ্গে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্রয়ের পর তিনি এটি জানান।

প্রথমে পারেদেস বলেন, 'আমি তার (মেসি) সঙ্গে কথা বলতে পারি নি।' এরপর তিনি যোগ করেন, 'আমি জানি সে ভ্রমণ করছে। সে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করছি, যাতে এই সময়ে তার পাশে থাকতে পারি। এই মুহূর্তে আমাদের সেখানে থাকা নিশ্চয়ই তার ভালো লাগবে।'

তিনি আরও বলেন, 'এখন আমি আমার কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলব, আমরা এখনই যাব নাকি আগামীকাল দুপুরের পর যাব, সেটা দেখার জন্য।'

আর্জেন্টিনা দলের অধিনায়কের প্রতি সতীর্থদের আবেগের কথা তুলে ধরে পারেদেস বলেন, 'আমরা এটাকে নিজেদের বিষয় হিসেবেই অনুভব করছি, কারণ তিনি (মেসি) আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি।'

এদিকে মেসিও ইন্টার মায়ামির ম্যাচ বাদ দিয়ে রোসারিওতে ফিরে গেছেন। পুরো ক্যারিয়ারে যিনি তাকে সমর্থন দিয়ে গেছেন, সেই বাবাকে শেষবারের মতো বিদায় জানাতেই তার দেশে ফিরে আসা। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের, বিশেষ করে তার মা সেলিয়াকে, সান্ত্বনা দিতে তিনি রোসারিওতে গেছেন।

হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজনটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত। সেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে মেসির প্রতি সমবেদনা জানাতে অনেক ভক্ত কবরস্থানের প্রবেশপথে জড়ো হয়েছেন, যেখানে হোর্হে মেসির মরদেহ সমাহিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি,

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে একটি নতুন ও আধুনিক রিডিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীরা যেন একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই আধুনিক রিডিং রুমের ব্যবস্থা হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার জন্য করা হয়েছে। তিনি আরও বলেন, পড়াশোনার পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এই পরিবেশকে বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদের নিজ কাঁধে নিতে হবে।

উপাচার্য আরো উল্লেখ করেছেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধার বিকাশের পূর্ণ সুযোগ লাভ করতে পারে। আগামী দিনে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%