০৫:৪৭ পি.এম
কমনওয়েলথ গেমসের পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ফাইনাল চলাকালীন সময়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ম্যাচে হাই বার রুটিন করার সময় হাত ফসকে প্রায় ৩ মিটার (৮.৫ ফুট) উচ্চতা থেকে ঘাড় মটকে ম্যাটের ওপর আছড়ে পড়েন ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন।
দুর্ঘটনার মুহূর্তে গোটা অ্যারেনা স্তব্ধ হয়ে যায়।
ল্যাংটন পড়ে যাওয়ার পর নিজে থেকে উঠে দাঁড়াতে পারেননি। দ্রুত প্রায় ১২ জন চিকিৎসক তার কাছে ছুটে আসেন। তাকে প্রায় ২০-৩০ মিনিট ধরে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
পরে মাথা ও ঘাড়ে বিশেষ সাপোর্ট লাগিয়ে ১৯ বছর বয়সী এই জিমন্যাস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় কিছুক্ষণের জন্য প্রতিযোগিতাও স্থগিত রাখা হয়।
ছয় বারের অলিম্পিক পদকজয়ী ম্যাক্স হুইটলকের চোটের কারণে ইংল্যান্ডের দলে সুযোগ পেয়েছিলেন ল্যাংটন। কিন্তু সেই অভিজ্ঞতা তার জন্য সুখকর হল না।
টুর্নামেন্টের শেষ রোটেশনেই ঘটে এই দুর্ঘটনা।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হাসপাতালে একাধিক স্ক্যান করার পর তার কোনো গুরুতর শারীরিক জটিলতা বা ফ্র্যাকচার ধরা পড়েনি। বর্তমান পরিস্থিতিতে তিনি সুস্থ আছেন। তাই আপাতত ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর রয়েছে।
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন