০৭:০৬ পি.এম
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে।
তিনি শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত একটি আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করা হয়েছে এবং কৃষি কর্মকর্তাদের উন্নয়ন নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার সরকার কৃষি কর্মকর্তাদের সম্মান দিয়ে ছিল। তারেক রহমানের সরকার কৃষি কর্মকর্তাদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করবে বলেও জানান।
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
এছাড়া তিনি বলেন, তারেক রহমান বেশ কিছু মৌলিক বিষয়ে কাজ শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। কৃষিখাত সবচেয়ে ইতিবাচক সেক্টর হলেও, অনেক ক্ষেত্রে কৃষি এখন আর লাভজনক পেশা নয়। তাই সরকার এই খাতে প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে।
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ঘোষণা করেন যে, আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ সময়ে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজ শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন