১২:১৫ পি.এম
মেক্সিকো কেঁপে উঠেছে একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে। মঙ্গলবার বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু অংশে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্পটি ঘটে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৬ মাইল গভীরে সংঘটিত হয় এবং মেক্সিকোর সিনাওলা রাজ্যের লস মোচিস ও কুলিয়াকান শহরে হালকা কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল
বিজ্ঞাপন
সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের আক্রমণ বেড়ে গেছে। বিশেষ করে ভেনেজুয়েলায় একটি ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প এবং ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনাগুলিকে 'ডাবলেট' বলা হয়।
ডাবলেট বলতে বোঝায় কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়া, যা ক্ষয়ক্ষতির পরিমাণকে আরও বৃদ্ধি করে দিতে পারে।
ইউএসজিএস জানিয়েছে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার চেয়েও বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প ঘটেছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির একটি সতর্ক সংকেত।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত দুই মোটরসাইকেল আরোহী
এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পও অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে, যেখানে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে আঘাত করে।
সূত্র: ফক্স নিউজ
আরও পড়ুন: আদিতমারীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত মাদরাসাছাত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন