০৪:০৭ পি.এম
মানবিক মানুষ হতে না পারলে মেধার মূল্য থাকবে না, এমন মন্তব্য করেছেন ফরিদপুর -৪ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি এ সময় উল্লেখ করেন, মেধা-মনন, জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ না থাকলে, জাতির ভবিষ্যৎ থাকেনা।
ভঙ্গুর সুকুমার বৃত্তির বিকাশ ও মানবিক মানুষ না হতে পারলে মেধার মূল্য থাকবে না, এই বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। রবিবার (৯ আগষ্ট) বেলা ১২ টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বাবুল আরো বলেন, মেধাবীদের মধ্যে কিছু ছেলে-মেয়ে বৈমানিক হবে, কেউ নাসার বিজ্ঞানী হবে, কেউ প্রকৌশলী এবং কেউ চিকিৎসক হবে। এজন্য শিক্ষার্থীদের চেষ্টা করতে হবে। এই মেধাবীরা পরিবার, এলাকা, সমাজ এবং দেশকে আলোকিত করবে। তিনি উল্লেখ করেন, পৃথিবীর যে দেশে জ্ঞান-বিজ্ঞানের চর্চা যত বেশি হচ্ছে, সেই দেশ তত উন্নত হচ্ছে।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সন্তানকে সাধনার চর্চা শেখানো উচিৎ। পরিবার থেকে সন্তানের নৈতিকতা শেখানো প্রয়োজন। মা হলো সন্তানের সেরা শিক্ষক। মা যেভাবে সন্তানকে শিখাবে, বাকি জীবন তারা সেই পথে আগাবে। তাদের ভালোবাসা শেখানোর দরকার রয়েছে, কারণ আজ ভালোবাসার অভাব সমাজে এবং দেশে।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দীন মোল্লা, এবং ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন