ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় নিসচার ১৫ দফা প্রস্তাবনা


সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় নিসচার ১৫ দফা প্রস্তাবনা

সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কাছে ১৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিসচার একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

সাক্ষাৎকালে নিসচার পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, সড়ক নিরাপত্তা এখন আর শুধু পরিবহন খাতের বিষয় নয়, বরং এটি মানুষের জীবন, জনস্বাস্থ্য, অর্থনীতি এবং জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দুর্ঘটনা প্রতিরোধে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সরকারের, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরিবহন খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

এ সময় নিসচার পক্ষ থেকে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পসহ সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করার প্রস্তাবও দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য শক্তিশালী জাতীয় দুর্ঘটনা ডাটাসেল গঠন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার কারণ নির্ণয় এবং তথ্যভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে নিসচা। চালক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক প্রশিক্ষণ এবং পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাবও দেওয়া হয়।

নিসচা আরও প্রস্তাব করে যে, জাতিসংঘের ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হোক এবং নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হোক, যাতে নিসচাকে সম্পৃক্ত রাখা হয়।

বৈঠকে সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে পৃথক একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এই পরিকল্পনার মধ্যে জাতীয় পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন, রিয়েল টাইম দুর্ঘটনা তথ্য পর্যবেক্ষণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ, সিসিটিভি ও স্পিড ক্যামেরার ব্যবহার, অটোমেটেড ফাইন ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ স্থান দ্রুত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করা, চালকদের নির্ধারিত কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত করা, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস ব্যবস্থায় কঠোরতা, ওভারস্পিডিং ও ওভারলোডিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত চালক ডোপ টেস্টের বিষয়েও সুপারিশ করা হয়েছে।

রেলপথের নিরাপত্তায় লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় গেট ও গেটম্যান, আধুনিক সিগন্যালিং ও ট্র্যাক মনিটরিং এবং অবৈধ রেললাইন পারাপার বন্ধের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। নৌপথের ক্ষেত্রে ফিটনেসবিহীন নৌযান বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, লাইফ জ্যাকেট ও জরুরি সরঞ্জাম নিশ্চিত করা এবং ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার জন্য হাইওয়ে এলাকায় ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ট্রমা সেন্টার গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়ককে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণের প্রস্তাবও তুলে ধরা হয়েছে নিসচার পক্ষ থেকে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঢাকার বাইরে টার্মিনাল স্থানান্তর এবং ঢাকা শহরকে যানজটমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

নিসচার উপস্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে মন্ত্রী জানান, তিনি বিষয়গুলো নিজে যাচাই করে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে আবারও বসবেন। সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিসচার প্রয়োজন হলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হবে না। প্রয়োজনের সময় তাকে পাওয়া যাবে। নিসচাকে সঙ্গে নিয়ে দ্রুত কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসে তিন গণমাধ্যমের নিষেধাজ্ঞায় বিচার বিভাগের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


হোয়াইট হাউসে তিন গণমাধ্যমের নিষেধাজ্ঞায় বিচার বিভাগের সমর্থন

মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছার ভিত্তিতে সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো-কে হোয়াইট হাউসের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ বা দূরে রাখা হতে পারে। মঙ্গলবার গভীর রাতে ফেডারেল আদালতে একটি নথিতে মার্কিন বিচার বিভাগ এই দাবি করেছে। আইনজীবীদের যুক্তি হলো, ইরান যুদ্ধ এবং হোয়াইট হাউসে বলরুম নির্মাণের বিষয়ক এই সংবাদমাধ্যমগুলোর কভারেজ একটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা এই নিষেধাজ্ঞাকে যৌক্তিকতা প্রদান করে।

সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সুরক্ষা থাকা সত্ত্বেও, ট্রাম্প প্রশাসনের দাখিল করা নথিতে যুক্তি উপস্থাপন করা হয়েছে যে, 'হোয়াইট হাউসে প্রবেশাধিকার হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়।' এই নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, হোয়াইট হাউস কমপ্লেক্সের ভেতরে থাকা জাতীয় নিরাপত্তার তথ্য সুরক্ষার জন্য ট্রাম্প চাইলে হোয়াইট হাউসের ব্যক্তিগত বা গোপনীয় অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।

বিচার বিভাগ আদালতের কাছে জমা দেওয়া নথিতে লিখেছে, 'কমপক্ষে, সরকার দৃষ্টিভঙ্গিভিত্তিক বৈষম্যমূলক কারণেও ওভাল অফিসের মতো রাষ্ট্রপতির সংরক্ষিত এলাকাগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পারে।'

নথিতে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট লক্ষ্য করেছেন যে বাদীরা এমন কিছু রিপোর্টিংয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, যা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। এ ধরনের রিপোর্টিং সরাসরি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি করে। ওয়াশিংটন ডিসিতে ফেডারেল বিচারক টিমোথি কেলির সামনে একটি জরুরি শুনানির আগের সন্ধ্যায় এই নথিপত্রগুলো জমা দেওয়া হয়।

গত শুক্রবার, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর প্রবেশাধিকার নিষিদ্ধ করেন। সোমবার, তিনটি গণমাধ্যম আদালতের কাছে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে মামলা করে। আজ এ মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক সুজম্যানের বৈঠকে জনস্বাস্থ্য ও টিকাদান নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক সুজম্যানের বৈঠকে জনস্বাস্থ্য ও টিকাদান নিয়ে আলোচনা

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

এই বৈঠকটি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথা ফাটলেও লড়াই শেষ করেন বাংলাদেশি বক্সার সেলিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মাথা ফাটলেও লড়াই শেষ করেন বাংলাদেশি বক্সার সেলিম

প্রথম রাউন্ডের শুরুতেই প্রতিপক্ষের আঘাতে সেলিম হোসেনের মাথা ফাটে। তবে তিনি কাউকেই কিছু জানাননি এবং বক্সিংয়ের রিংও ত্যাগ করেননি। তিনটি রাউন্ড জুড়ে তিনি লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি হেরে যান। রিং ছেড়ে আসার পর তিনি জানান, তার মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বক্সিংয়ে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেলিম থাইল্যান্ডের সাকাদা রুয়ামথামের কাছে ৫-০ ব্যবধানে পরাজিত হন।

নিশিও জিমনেশিয়ামের রিংয়ে প্রাথমিক রাউন্ডের শেষ বত্রিশের লড়াইয়ের প্রথম রাউন্ডে সেলিমের মাথায় আঘাত লাগে। বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার কোনো কিছু না জানিয়ে খেলা শেষ করেন। তার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বক্সিং দলের ম্যানেজার গাজী কামরুল ইসলাম।

কামরুল ইসলাম দেশীয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথম রাউন্ডেই মাথায় আঘাত পেয়েছিল সে। আম্পায়ার খেয়াল করেনি। সেলিম নিজেও কাউকে কিছু বলেনি। তিন রাউন্ডই খেলেছে। জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। ও আসলে দেশপ্রেমের জন্যই ঝুঁকিটা নিয়েছে। একটু বেশি আবেগপ্রবণ ছেলে। সেনাবাহিনীর বক্সার তো।’

তিনি আরো বলেন, ‘ওর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। এখন ওষুধ দিয়েছে। ডাক্তাররা ২৭ তারিখ পর্যন্ত থাকতে বলেছে। ২৬ তারিখে ডাক্তার দেখবেন। স্বস্তির কথা হচ্ছে, আপাতত ভয়ের কিছু নেই। এখন তাকে বিশ্রাম নিতে হবে। আল্লাহর রহমতে সে এখন শঙ্কামুক্ত।’

এদিকে, এশিয়ান গেমসে ছেলেদের সাইক্লিংয়ে রোড রেসিংয়ে বাংলাদেশের সবুর হোসেন অসুস্থতার কারণে আজ অংশ নিতে পারেননি। তিনি দুদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও নিজের ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মন্তব্য করেছেন, অনলাইনে হুংকারের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ৭২ সালে জনগণ একজনকে বিতাড়িত করেছিল এবং ২৪ সালে আরেকজনকে বিতাড়িত করেছে। বর্তমানে গুম ও খুনের বিচার করে জনগণ তাদের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবে।

বুধবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে জেলা উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছর ধরে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। যারা এই গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে আছি। এ সময় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ১৭ বছর ধরে লুটপাট করেছে, তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে এবং সন্ত্রাস সৃষ্টি করছে। যারা বাংলাদেশের জনগণকে হত্যা করে পালিয়ে গেছে, তারা আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। তারা ডিসেম্বরে ফেরত আসবে বলে দাবি করছে। আমি বলি, ডিসেম্বর নয়, বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ বিচার করার অপেক্ষায় আছে। আমরা চাই, তারা দেশে এসে বিচারের আওতায় আসুক। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদেরকে বিচারের আওতায় দেখতে চাই।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু দেশের শানিমশ, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে যখন বিএনপি রাজপথে প্রতিবাদ করছে, তখন অন্যান্য বিরোধী দলগুলোর নীরবতা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। জনগণ জানতে চায়, নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান কী? তারা কি প্রকাশ্যে এর প্রতিবাদ করবে, নাকি রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে নীরব থাকবে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের রাজনীতি। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উত্তর জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%