০৪:১৬ পি.এম
কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন কাজে বাধাদানকারী কথিত 'পরিবেশবাদী চক্রের' ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি। তারা বিতর্কিত ইসিএ (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) আইন বাতিলের জন্য দাবি জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
প্রতিবাদে অংশগ্রহণকারী বক্তারা বলেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের উন্নয়নের প্রধান বাধা হলো বিতর্কিত ইসিএ আইন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পরিবেশ রক্ষার নামে কিছু পরিবেশবাদী সংগঠন বিদেশি সাহায্য নিয়ে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের ব্রাত্য হয়ে পড়েছে। বিশেষ করে কক্সবাজারকে পরিবেশবাদীরা টার্গেট করে উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বক্তারা আরও তীব্র অভিযোগ জানিয়ে বলেন, গত ৩০ বছরে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকার (ইসিএ) দোহাই দিয়ে কক্সবাজারে যেকোনো ধরনের উন্নয়ন কাজকে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে পর্যটন শিল্পের প্রত্যাশিত উন্নয়ন এবং প্রসার ঘটেনি। বহু বড় বড় শিল্প গোষ্ঠী কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের জন্য এগিয়ে এলেও ইসিএ আইনের গ্যাড়াকলে পড়ে প্রকল্পগুলো স্থগিত হয়ে গেছে। এসব কারণে তারা অবিলম্বে এই আইন বাতিলের দাবি তুলেছেন।
এছাড়া, আন্দোলনকারীরা একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন