ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার


সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, শিক্ষকদের অবদানের মূল্যায়ন এবং আগামী দিনের শিক্ষার মানোন্নয়নের প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও মো. মহসীন আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ কাওছার প্রামাণিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে সিনিয়র শিক্ষক নাসিরউদ্দিন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ মোনায়েম খান ও খান আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—নূর-এ জ্যোতি, কামরুন্নাহার মীম, জিনাত তাবাসসুম, হাবীবা ইয়াসমিন, মীম আক্তার জ্যোতি, মোছাঃ ফারিয়া, তাশফিকুর ইসলাম, মোঃ সোয়েব, সিয়াম হোসেন ও মোছাঃ আছিয়া।

এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও মো. মহসীন আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের এই স্বীকৃতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকসমাজের দায়িত্ব ও অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন উপস্থিতরা।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে অভিভাবকদের সন্তানের পড়াশোনার প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান এবং অবিভাবক সমাবেশের মধ্য দিয়ে কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে শিক্ষার প্রতি আরও ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামীমের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


শামীমের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি একাদশ

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরির কল্যাণে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া সিএ একাদশকে। শামীম ৩৩ বল খেলে ৫১ রানের ঝড়ো ইনিংস প্রদর্শন করেন।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশ এইচপি একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বল হাতে শুরু থেকেই ভিক্টোরিয়া সিএ একাদশকে চেপে ধরেন দুই স্পিনার মোহাম্মদ রুবেল এবং রাকিবুল হাসান। তাদের ঘূর্ণিতে ভিক্টোরিয়া ১০৪ রানে নবম উইকেট হারায়। রুবেল ৪টি এবং রাকিবুল ৩ উইকেট লাভ করেন।

শেষ উইকেটে ২৭ রানের জুটিতে ভিক্টোরিয়াকে একটি মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক স্যাম হার্পার ও কালাম স্ট্রো। ৬ চার এবং ১ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করা হার্পারকে শিকার করে ভিক্টোরিয়ার ইনিংসের ইতি টানেন পেসার রিপন মন্ডল। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

রুবেল ১৫ রানে ৪টি উইকেট নেন এবং রাকিবুল ২৮ রানে ৩ উইকেট পান।

১৩২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপদে পড়ে। ৩৭ রানে তারা ৪ উইকেট হারায়। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ১ ছক্কায় ১১ রানের বেশি করতে সক্ষম হননি আরেক ওপেনার জিশান আলম।

দ্রুত শুরু করেও ৯ বলে ১৫ রান তুলে বিদায় নিতে হয় তিন নম্বর ব্যাটার আরিফুল ইসলামকে। গত ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৫৯ রান করা সাব্বির রহমান এ ম্যাচে ৫ রানের অধিক করতে পারেননি।

শুরুর ধাক্কা কাটিয়ে পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৩ রান যোগ করেন অধিনায়ক ইরফান শুক্কুর এবং শামীম হোসেন। ৩চার এবং ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন শুক্কুর।

এরপর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রান যোগ করে ১৮তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করেন শামীম। ২ চার এবং ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন শামীম। ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে, যা জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৮টায় অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা।

প্যারেড পরিদর্শনের পর পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এ সময় জেলা পুলিশের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান করা, নিয়ম অনুযায়ী স্যালুট প্রদান করার এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্যারেড শেষে, পুলিশ সুপার ঝালকাঠি জেলা পুলিশের সরকারি গাড়ি, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, সরকারি হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর ও পুলিশ ক্যান্টিন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, ‘অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’

আজ বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ রূপ নিচ্ছে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্যে সরকার সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি জানান, ‘ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

মন্ত্রী মিল্লাত জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

টার্মিনালটি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। এর ফলে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মিল্লাতকে অভিনন্দন জানান।

এ সময় এটিজেএফবি’র সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে কথা বলেছেন।

তিনি বলেছেন, নতুন বেতন কাঠামোর পুরো অর্থায়ন সরকার এখনই একসঙ্গে দিতে পারছে না। সরকারের সামনে অর্থায়নের সমস্যা রয়েছে। তিনি জানান, দুই দফায় বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে বলেন, বিষয়টি নিয়ে কাজ করছেন। বিশাল আমদানির ফলে রাজস্ব কমে গেছে, তাই একসঙ্গে বেতন দিতে পারছেন না।

অর্থমন্ত্রীর কথায়, জাতির কাছে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেছেন। সরকারী কোষাগারে অর্থসংকট থাকা সত্ত্বেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, বিশ্বের মধ্যে আমাদের কর জিডিপি সর্বনিম্ন এবং আশা করছেন, কর সংগ্রহ বাড়বে।

আগের দিনগুলোতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের অভাব এবং দুর্নীতির কারণে সমস্যা ছিল, যেগুলোকে সংশোধন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার চেষ্টা চালানো হচ্ছে, এবং লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, এনবিআর দুই ভাগ হচ্ছে, আর ঋণ গ্রহণের ক্ষেত্রে বিকল্প পথে এগোতে হবে। সরকারের ঋণ নেয়ার জন্য ব্যাংক খাতের উপর নির্ভরতার কারণে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হয়।

এ বছরের জুলাই থেকে পে স্কেল দেওয়ার পরিকল্পনা আছে, এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “এটা নিয়ে কাজ করছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%