ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

স্পেনের দাবানলে গাড়িতে পুড়ে ১২ জনের মৃত্যু, নিয়ন্ত্রণের বাইরে আগুনের তাণ্ডব


স্পেনের দাবানলে গাড়িতে পুড়ে ১২ জনের মৃত্যু, নিয়ন্ত্রণের বাইরে আগুনের তাণ্ডব

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে একটি ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে ৩ হাজার ৮০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, অনেকেই যখন আগুন থেকে বাঁচতে গাড়িতে করে পালানোর চেষ্টা করেন, তখন শিখার মধ্যে আটকে গিয়ে নিহত হন। এ ভয়াবহ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন এবং ২৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।

দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে খাড়া পাহাড়ি এলাকা, তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে আগুনের বিস্তার দ্রুত ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আগুনের ফলে নির্গত বিষাক্ত ধোঁয়াও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, দাবানলজনিত দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৫ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে। গত বছরের আইবেরীয় উপদ্বীপের ভয়াবহ দাবানলের ধোঁয়ার কারণেও প্রায় ২ হাজার মানুষের অকালমৃত্যু হওয়ার খবর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।

প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ছিঁড়ে পড়া একটি বিদ্যুৎ লাইনের স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। গত শীত ও বসন্তে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার ফলে জন্ম নেওয়া গাছপালা এবং ঝোপঝাড় গ্রীষ্মের তীব্রতায় শুকিয়ে দাহ্য জ্বালানিতে পরিণত হয়। এর ফলে প্রবল বাতাস এবং দীর্ঘস্থায়ী তাপদাহের সঙ্গে মিলে আগুন দ্রুত বিস্তার লাভ করে।

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ফায়ার সায়েন্টিস্ট গুইলারমো রেইন বলেন, আলমেরিয়ার দাবানলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সব উপাদান একসঙ্গে উপস্থিত ছিল। অত্যন্ত শুকনো উদ্ভিদ, প্রবল বাতাস, আগুনের সূত্রপাত, এবং প্রস্তুতিহীন জনবসতি একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সহায়তা করেছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন যে সিয়েরা দে বেদার এলাকার খাড়া পাহাড়ি ঢালও আগুনের দ্রুত বিস্তারের গুরুত্বপূর্ণ কারণ। কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার পর এবার তা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল অ্যান্ড ফুড রিসার্চের সিনিয়র বিজ্ঞানী গুস্তাভো সাইজ বলেছেন, গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ বৃষ্টি না হলেই সেই অঞ্চলের শুকনো উদ্ভিদ অত্যন্ত দাহ্য হয়ে যায়।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত দুই মাসের মধ্যে এটি তৃতীয় তাপপ্রবাহ। এ বছরের দাবানল ইতোমধ্যে স্পেনের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ এলাকা পুড়েছে এবং দাবানলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গ্রামীণ এলাকা জনশূন্য হওয়ার প্রভাবও বড় একটি কারণ। তরুণরা শহরমুখী হওয়ায় বিস্তীর্ণ এলাকায় আগাছা ও ঝোপঝাড় বেড়ে গিয়ে দাহ্য জ্বালানির স্তর সৃষ্টি করেছে। ইউনিভার্সিটি অব ভিগোর বন অগ্নিকাণ্ড বিশেষজ্ঞ হুয়ান পিকোস বলেন, আগুন প্রতিরোধের পরিবর্তে কেবল আগুন নেভানোর ওপর নির্ভরশীল নীতি ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্ব হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্ব হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী, ডানপন্থি দল ‘রিফর্ম ইউকে’র প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্বকে হত্যা করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তার মরদেহ উদ্ধার করার পর শুক্রবার ২৬ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৭৮ বছর বয়সি উইডিকম্বের বাড়ি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ একটি এলাকায় অবস্থিত। ওই বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের ‘নিউটন অ্যাবট’ শহর থেকে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট লংম্যান বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে—এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর ইউডিকম্বের বাড়ি থেকে ফোন পাওয়ার পর কর্মকর্তারা সেখানে যান এবং তিনি মৃত অবস্থায় পাওয়া যান। বর্তমানে ওই বাড়িতে ফরেনসিক পরীক্ষা চলছে।

এদিকে, উইডিকম্বের দীর্ঘদিনের জনসেবার কথা স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এক্স পোস্টে উল্লেখ করেছেন, “উইডিকম্ব ছিলেন একজন সাহসী ব্রেক্সিটপন্থি ও চমৎকার বক্তা, যিনি কনজারভেটিভদের সহজে মুগ্ধ করতে পারতেন।”

উইডিকম্ব তার কট্টর সামাজিক রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৭ মেয়াদে জন মেজরের কনজারভেটিভ সরকারের অধীনে তিনি জুনিয়র মন্ত্রী ছিলেন। এরপর তিনি নাইজেল ফারাজের পপুলিস্ট দল ‘রিফর্ম ইউকে’-এ অভিবাসন ও বিচার বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) ছিলেন।

উইডিকম্ব গর্ভপাত ও সমকামীদের সমানাধিকারের বিরুদ্ধে ছিলেন। পলায়ন ঠেকাতে কারাবন্দি গর্ভবতী নারীদের প্রসবের সময় শিকল দিয়ে বেঁধে রাখার বিতর্কিত নীতিকেও তিনি সমর্থন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ও নিজেকে কুমারী বলে পরিচয়দানকারী এই ক্যাথলিক রাজনীতিক সব সময় পারিবারিক মূল্যবোধের পক্ষে সোচ্চার ছিলেন। রাজনীতি ছাড়াও, ২০১০ সালে জনপ্রিয় টিভি শো ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এ অংশ নিয়ে তিনি সাড়া ফেলেছিলেন।

সিএনএন লিখেছে, এই হত্যাকাণ্ড যুক্তরাজ্যে রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত এক দশকে দেশটিতে দুজন এমপি হত্যার শিকার হয়েছেন। ২০১৬ সালে ব্রেক্সিট প্রচারণার সময় লেবার পার্টির জো কক্সকে এক উগ্রপন্থি হত্যা করে। এরপর ২০২১ সালে কনজারভেটিভ পার্টির ডেভিড অ্যামেসকে ছুরিকাঘাতে হত্যা করে আইএস মতাদর্শী একজন ব্যক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালের মাজারে দানবাক্সের টাকা গণনার কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


শাহজালালের মাজারে দানবাক্সের টাকা গণনার কাজ চলছে

দ্বিতীয় বারের মতো সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারে দানবাক্সের টাকা গণনা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার কিছু পরে মাজার প্রাঙ্গণে শুরু হয় টাকা গণনার কাজ।

গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত উচ্চ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্বিতীয় দফায় দানবাক্সের টাকার গণনা করতে হবে। এই সিদ্ধান্তের আলোকে শনিবার প্রকাশ্যে টাকা গণনার কার্যক্রমের সূচনা করা হয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্যগণ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনায় অংশ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের চার আলেম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের চার আলেম

বাংলাদেশের চার শীর্ষ আলেম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের দিকে যাত্রা করছেন। আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’।

ফিলিস্তিন ও পবিত্র কুদস ইস্যুতে বিশ্বজুড়ে আলেমদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে হাইআতু উলামা-ই ফিলিস্তিন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন দেশের চার বিশিষ্ট আলেম এবং ইসলামি ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর মুহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়া বাংলাদেশ থেকে আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি আলেমদের ভিসার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন আমন্ত্রিত অতিথিদের একজন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো হাইআতু উলামা-ই ফিলিস্তিনের সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও শক্তিশালী করা এবং ফিলিস্তিন ও কুদস প্রশ্নে আন্তর্জাতিক জনমত গড়ে তোলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে চিঠিতে ফিলিস্তিনের পক্ষে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশি আলেমদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ এবং গবেষকরা অংশগ্রহণ করবেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, দেশটির ধর্মবিষয়ক অধিদপ্তরের (দিয়ানেত) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।

আশা করা হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের আলেমদের অংশগ্রহণ ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থানকে আরও জোরদারভাবে বিশ্বমঞ্চে তুলে ধরবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের আলেমদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় মানুষের পাশে জামায়াত: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


অসহায় মানুষের পাশে জামায়াত: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা (মাইটভাঙ্গা ইউনিয়ন) ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে খেটে খাওয়া অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে।

এটি সম্পন্ন হয়েছে শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায়, যেখানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ Khan। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম। এর পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহেদ Khan বলেন, "মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

বক্তব্যের পর উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সময়ে স্থানীয় জনগণ সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%