ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে : ধর্মমন্ত্রীর নির্দেশ


মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে : ধর্মমন্ত্রীর নির্দেশ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নির্দেশ দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি রোববার (১ নভেম্বর) বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ধর্মমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আত্মনিয়োগের তাগিদ দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দূরদর্শী ভাবনার উল্লেখ করে তিনি বলেন, শিশুদের সকালবেলায় পবিত্র কোরআন শিক্ষা, আদব-কায়দা, নৈতিকতা এবং ধর্মীয় অনুভূতি সুদৃঢ় করার লক্ষ্যেই মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল।

ধর্মমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে এই শিক্ষাক্রমকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। তিনি মক্তব শিক্ষাকে যেকোনো রাজনৈতিক দলের প্রভাব থেকে উদ্ধার করে পুনরায় প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দেন। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঠিক ব্যবস্থা গড়ে ওঠা এবং মক্তব শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক প্রভাব দূর করার জন্য একটি বিশেষ সংস্কার কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কওমি মাদরাসার শিক্ষক ও হাফেজদের নির্ভুল কোরআন শিক্ষাদানের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো ভুল ছাড়া ৩০ পারা কোরআন হিফজ করানো এবং শিক্ষার এই অনন্য অবদানকে বড় মন নিয়ে মূল্যায়ন করা প্রয়োজন।

সভায় ধর্মমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরে বলেন, সরকারি কর্মকর্তাগণ তাঁদের চাকরিজীবনের প্রারম্ভিক পর্যায় থেকে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে বড় পদে উন্নীত হয়েছেন। তিনি অভিজ্ঞ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্বের যৌথ সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের জন্য বড় সাফল্য অর্জনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সভায় মক্তব শিক্ষা কার্যক্রম দলীয় প্রভাবমুক্ত করা, নিজ নিজ এলাকায় তদারকি জোরদার করা এবং প্রধানমন্ত্রীর দেওয়া রূপকল্প সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, বর্তমান সরকার চলতি মেয়াদে দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ লক্ষ্য অর্জনে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। ফলে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগ আরও বেগবান হবে। সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সদস্য মুফতি শরীফ উল্লাহ ও মুফতি আজহারুল ইসলামসহ গভর্নরবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন: জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে পুকুরে গোসল করতে গিয়ে কলেজশিক্ষার্থী শ্রাবণ পানিতে ডুবে মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ঝিনাইদহে পুকুরে গোসল করতে গিয়ে কলেজশিক্ষার্থী শ্রাবণ পানিতে ডুবে মারা গেছে

ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শ্রাবণ নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে পানিতে ডুবে।

রবিবার (১ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিকেলের দিকে ডুবুরি এসে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন। শ্রাবণ ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে, এবং সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার গভীর পুকুরে গোসল করতে নামে। তারা পুকুরে প্রায় আধা ঘণ্টা সময় কাটায়। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু ওপরে উঠে এলেও শ্রাবণ পানিতে ডুবে থাকে।

সেসময় তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর খুলনা থেকে ডুবুরি সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন। শ্রাবণ ঝিনাইদহ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাস করা কলেজ ছাত্রের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের আগে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


ডিসেম্বরের আগে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ডিসেম্বরের প্রেক্ষাপটে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। উৎপাদন অব্যাহত রাখতে তৈরি পোশাক কারখানার কার্যক্রম যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে। শ্রমিক অসন্তোষের সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন, যেন শ্রমিকদের জানমালের নিরাপত্তা রক্ষা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, কোনো শ্রমিক ভাই এই আন্দোলনের সঙ্গে জড়িত নন। কোনো শ্রমিক সংগঠনও জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। মজুরি বোর্ড গঠন হয়েছে। এর মাধ্যমে তাদের মজুরি নির্ধারণ করা হবে। যেভাবে শ্রমিকদের জীবনমান উন্নয়ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা গার্মেন্ট মালিকদের অনুরোধ করব, তারা যেন উৎপাদন অব্যাহত রাখেন। কোনোভাবেই যেন রপ্তানির সংকট তৈরি না করেন। মালিকরা যেন শ্রমিকদের সঙ্গে মিলেমিশে কাজ চালিয়ে নেন।’

মন্ত্রী বলেন, ‘আজ হয়তো হঠাৎ করে মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আগামী দিনে তাদের কারখানা বন্ধ রাখবেন না—এটিই আমরা আশা করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘মজুরি নির্ধারণ ও বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান। তবে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বোর্ড যেন শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি খেয়াল রাখে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেছি, যারা বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হাতে দমন করার জন্য।’

দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এর আগে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

তিনি বলেন, সরকার আগেই সংবাদমাধ্যম, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকরা আন্দোলন করছেন, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে : প্রধানমন্ত্রীর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে : প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেছেন।

আজ রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো সরকারের লক্ষ্য।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। সরকার চায় এ শিল্প আরও এগিয়ে যাক, রপ্তানি খাত সমৃদ্ধ হোক এবং শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাক।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে।

আগামী ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে সময় থাকলেও সরকার আন্তরিকতার সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগেই বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে প্রতিনিধির নাম পেতে কিছুটা বিলম্ব হয়।

গতকাল রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর আজ সকালে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। এক্ষেত্রে সহিংস আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থানে হামলা, যানবাহন ভাঙচুর এবং কারখানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতায় জড়িত হবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে কিংবা অযথা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।

সাম্প্রতিক ঘটনায় মুখোশধারীদের অনুপ্রবেশ এবং উসকানির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ পোশাক শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে।

এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত এবং পোশাকশিল্পের উৎপাদন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ ধরনের অপতৎপরতা সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করবে।

আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানানো হয়েছে। কোনো কারণে কারখানা বন্ধ হয়ে থাকলে তা যেন সাময়িক হয়।

তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে। রপ্তানির জন্য পণ্য উৎপাদন ও সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। তৈরি পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। সরকার এ শিল্পকে আরও এগিয়ে নিতে চায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজমির উসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


আজমির উসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূর গ্রেপ্তার

এক নভেম্বর রোজ রবিবার, নারায়ণগঞ্জ জেলার, গোয়েন্দা পুলিশ, ডিবি, নারায়ণগঞ্জের আলোচিত, জাতীয় পার্টির মরহুম নাসিম ওসমানের ছেলে, আজমির ওসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূরকে, গত সোমবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়,
তাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি হাসানুজ্জামান, বিগত আওয়ামী লীগের সরকারের সময়, আক্তার নুর ও তাহার সহযোগী পিজা শামীম নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার ছিলেন, বিভিন্ন জায়গা জমি দখল টেন্ডারবাজি দখল বাজি তারা নিয়মিত করে আসছিলেন বিগত সরকারের সময়, এ বিষয়ে খানপুর এলাকায় জনগণের মধ্যে সুস্তি ফিরে এসেছে জনগণের মাঝে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%