ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে : প্রধানমন্ত্রীর নির্দেশ


পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখতে হবে : প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেছেন।

আজ রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো সরকারের লক্ষ্য।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। সরকার চায় এ শিল্প আরও এগিয়ে যাক, রপ্তানি খাত সমৃদ্ধ হোক এবং শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাক।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে সময় থাকলেও সরকার আন্তরিকতার সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগেই বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে প্রতিনিধির নাম পেতে কিছুটা বিলম্ব হয়।

গতকাল রাতে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর আজ সকালে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। এক্ষেত্রে সহিংস আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থানে হামলা, যানবাহন ভাঙচুর এবং কারখানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতায় জড়িত হবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে কিংবা অযথা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।

সাম্প্রতিক ঘটনায় মুখোশধারীদের অনুপ্রবেশ এবং উসকানির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ পোশাক শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

এর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত এবং পোশাকশিল্পের উৎপাদন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ ধরনের অপতৎপরতা সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করবে।

আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানানো হয়েছে। কোনো কারণে কারখানা বন্ধ হয়ে থাকলে তা যেন সাময়িক হয়।

তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে। রপ্তানির জন্য পণ্য উৎপাদন ও সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হয়েছে দাসত্বের সাংবাদিকতার কারণে: কাদের গনি চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। তৈরি পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। সরকার এ শিল্পকে আরও এগিয়ে নিতে চায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য আন্দোলন করছে সরকার: এমপি দিপু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজমির উসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


আজমির উসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূর গ্রেপ্তার

এক নভেম্বর রোজ রবিবার, নারায়ণগঞ্জ জেলার, গোয়েন্দা পুলিশ, ডিবি, নারায়ণগঞ্জের আলোচিত, জাতীয় পার্টির মরহুম নাসিম ওসমানের ছেলে, আজমির ওসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূরকে, গত সোমবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়,
তাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি হাসানুজ্জামান, বিগত আওয়ামী লীগের সরকারের সময়, আক্তার নুর ও তাহার সহযোগী পিজা শামীম নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার ছিলেন, বিভিন্ন জায়গা জমি দখল টেন্ডারবাজি দখল বাজি তারা নিয়মিত করে আসছিলেন বিগত সরকারের সময়, এ বিষয়ে খানপুর এলাকায় জনগণের মধ্যে সুস্তি ফিরে এসেছে জনগণের মাঝে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি দিবসে নিরাপত্তা ব্যবস্থা, চার প্লাটুন পুলিশ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


জবি দিবসে নিরাপত্তা ব্যবস্থা, চার প্লাটুন পুলিশ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নগরবাউল জেমসের কনসার্টে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় প্রশাসন চার প্লাটুন পুলিশ মোতায়েনের আবেদন করেছে। এ ছাড়া সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিজিএফআই ও এনএসআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে সক্রিয় থাকবেন।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ দ্য ঢাকা ডায়েরিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

প্রক্টর জানান, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান চলাকালীন সকাল থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পুরো ক্যাম্পাস নিরাপত্তার আওতায় থাকবে। বিশেষ করে সন্ধ্যায় নগরবাউল জেমসের কনসার্টে বিপুল মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক রয়েছে প্রশাসন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে জেমসের কনসার্ট উপভোগ করতে আগ্রহী বহিরাগতদের জন্য পাশের পার্কে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হচ্ছে। সেখানে থেকেই তারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

নিরাপত্তার বিষয়ে প্রক্টর জানান, প্রশাসনের পক্ষ থেকে চার প্লাটুন পুলিশ চাওয়া হয়েছে। এর মধ্যে ৬০ জন পোশাকধারী পুলিশ, ১০ জন সাদাপোশাকের পুলিশ এবং ১০ জন নারী পুলিশ সদস্য রাখার আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবেদনশীল পরিবেশ বিবেচনায় ক্যাম্পাসের ভেতরে পোশাকধারী পুলিশের উপস্থিতি সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। তবে মঞ্চের নিরাপত্তায় ১০ জন পোশাকধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদাপোশাকের পুলিশ সদস্যরাও সক্রিয় থাকবেন।

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি, এসবি, ডিজিএফআই ও এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিকবার বৈঠক ও যোগাযোগ করা হয়েছে। এসব সংস্থা নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনাতেও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য রোভার স্কাউট, গার্লস গাইডস (রেঞ্জার), বিএনসিসি, ছাত্র উপদেষ্টাদের প্রতিনিধি দল এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ডিনদের সক্রিয় ভূমিকা থাকবে। এ ছাড়া জকসুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রক্টর।

ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে প্রক্টর বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ক্যাম্পাস খালি করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এ সময় সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে নির্দিষ্ট কিছু এলাকায় অবস্থানের সুযোগ থাকতে পারে। বিশেষ করে বিজ্ঞান অনুষদের মাঠ ও আশপাশের এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিকেল ৩টার পর থেকে পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যাচাই-বাছাই করে দর্শনার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, আগামীকাল সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী র‍্যালি, চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নগরবাউল জেমসের কনসার্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসেও সন্ধান নেই, মেয়ে কিংবা লাশ ফিরে পেতে মায়ের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


দুই মাসেও সন্ধান নেই, মেয়ে কিংবা লাশ ফিরে পেতে মায়ের আকুতি

ময়মনসিংহের ভালুকায় অপহৃত স্কুলছাত্রী মারুফা আক্তার তুষীকে উদ্ধার অথবা তার লাশ হলেও ফেরত দেওয়ার জন্য মা রিমা খানম আকুতি জানিয়েছেন। রবিবার (১ নভেম্বর) দুপুরে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান, মেয়ের অপহরণের দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রিমা খানম উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের মো. ফিরোজ আহাম্মেদ মারুফের স্ত্রী। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার মেয়ে মারুফা আক্তার তুষী নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী আবদুল আলীম কাজলের ছেলে রনি মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার বাবা-মাকে একাধিকবার জানানোর পরও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রিমা খানমের অভিযোগ, ক্ষিপ্ত হয়ে গত ২৯ আগস্ট সকালে তুষী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রনি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন। অপহরণকারীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় তুষীর বাবা বাদী হয়ে গত ১ অক্টোবর ছয়জনের নাম উল্লেখ করে ভালুকা থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বলে জানান রিমা খানম।

তিনি অভিযোগ করেন, মামলার অন্যতম আসামি রনির বাবা আবদুল আলীম কাজল উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং খুনজখমের হুমকি দিচ্ছেন।

রিমা খানম বলেন, সামাজিকভাবে অনুষ্ঠিত সালিস বৈঠকেও মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য রনির বাবার কাছে অনুনয়-বিনয় করা হয়েছে। কিন্তু তারা তার মেয়েকে ফেরত দেননি। উল্টো রনির বাবা তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, আসামিদের বিভিন্ন হুমকির কারণে পরিবারের সদস্যদের নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপহরণের দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো তার মেয়েকে উদ্ধার করতে পারেনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের মেয়ে বেঁচে আছে কি না, তাও জানি না। আমি আমার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে ফেরত চাই। যদি সে বেঁচে না থাকে, তাহলে লাশটা হলেও ফেরত চাই। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

সংবাদ সম্মেলনে তুষীর বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


ঢাকায় চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি এবং ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি শনিবার রাতে রাজধানীর ইডিবি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন প্রধান অতিথি মি. ইউয়ে শুয়েশান (ডেভিড) এবং সভাপতিত্ব করেন হুসাইন মোহাম্মদ রাশেদ।

চুক্তির আওতায় বাংলাদেশে আধুনিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, এই উদ্যোগ চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত করবে।

চুক্তির বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয়, নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় কমপ্লায়েন্স কার্যক্রমে মাহমুদ হাসান ও আসিফ আল মামুন কমপ্লায়েন্স পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দেশের তরুণ জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%