ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বড়দিনের জন্য চেয়েছিল দুই কোটি অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি


বড়দিনের জন্য চেয়েছিল দুই কোটি অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিস্ট্রান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চাওয়ার আবেদন করেছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে, আবেদনকৃত অর্থের চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) তিন কোটি টাকা অনুদান দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন প্রদান করেন।

২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক সারসংক্ষেপে জানানো হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেয়ার প্রস্তাব করা হয়েছে।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ খ্রিস্ট্রান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়েছে।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ধামইরহাটে বিদ্যুৎ তারে ট্রাকের আগুন নেভাতে বিজিবির তৎপরতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে বার্সেলোনা খারাপভাবে পরাজিত হয়েছিল। এছাড়া, লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর কাতালানদের অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যেই, চ্যাম্পিয়নস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলার বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে রাফিনিয়ারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় ক্যাম্প ন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয় অর্জনের জন্য মরিয়া হয়ে রয়েছে স্বাগতিকরা। কারণ, পয়েন্ট হারালে বার্সেলোনা সেরা আটের বাইরে চলে যেতে পারে।

তবে, লামিন-রাফিনিয়ারা বর্তমানে ছন্দে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামার আগে লা লিগা চ্যাম্পিয়নরা বেশ আত্মবিশ্বাসী।

বার্সা কোচ হ্যান্সি ফ্লিক মন্তব্য করেন, "দুই ম্যাচে পরাজিত হওয়ার পরও আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এটি চ্যাম্পিয়ন্স লিগ এবং আমরা টেবিলের প্রথম আটে পৌঁছাতে চাই, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেজন্য পরিশ্রম করছি।"

যেখাবে দেখবেন খেলা

বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় বিগিন অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন মাধ্যম হিসেবে: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘aston villa vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।

আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ

বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে।

স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv।

বিশেষ টিপস: যদি আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা সম্ভব না হয়, তাহলে VPN (Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিকদের থানা ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


গাজীপুরে শ্রমিকদের থানা ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানাকে ঘেরাও করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সময় পুলিশের সঙ্গে শ্রমিক ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এটি মঙ্গলবার বিকালে কাশিমপুর থানা এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কাশিমপুর এলাকায় কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় কাশিমপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা তাদের বোঝানোর জন্য ঘটনাস্থলে যান। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং তাদের দিকে ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরা থানায় দৌড়ে চলে গেলে শ্রমিকরাও থানার আশপাশে চলে আসেন। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে থানার এবং আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন থানার ঘেরাওয়ের সার্বিক বিষয়ে জানতে চাইলে বলেন, "অনেক কিছুই ঘটেছে, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ চুরির প্রতিবাদে কিশোরের মাথা ফাটাল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


মাছ চুরির প্রতিবাদে কিশোরের মাথা ফাটাল যুবক

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে পুকুরে টেঁটা দিয়ে মাছ শিকার করার প্রতিবাদ করায় ১৭ বছর বয়সী সাকিবুল হাসানকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এ সময় বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। বর্তমানে সে মাথায় গুরুতর আঘাত নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাকিবুলের মা ফিরোজা বেগম ২৭ অক্টোবর মঠবাড়িয়া থানায় একই এলাকার খলিল মৃধা ও অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে আট দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আহত কিশোরের মা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্র ও মামলার তথ্যে জানা যায়, ২৫ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টিকিকাটা গ্রামের বেলায়েত নাজিরের বাড়ির পেছনের পুকুরে মাছ শিকার করতে যান খলিল মৃধা। বিষয়টি জানার পর সাকিবুল প্রতিবাদ করতে বাইরে আসেন। এ সময় খলিল টেঁটা দিয়ে সাকিবুলকে আঘাত করার চেষ্টা করেন। সাকিবুল দুই হাত দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করলে খলিল টেঁটা ফেলে বিদেশি টর্চলাইট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে খলিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সাকিবুল মাথা থেকে রক্ত ঝরতে থাকলেও খলিলকে ধাওয়া করেন। একপর্যায়ে প্রধান সড়কের পাশে একটি মসজিদের কাছে গিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিরোজা বেগম অভিযোগ করেন, ঘটনার মূল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে খলিল মৃধা ২৫ অক্টোবরের একটি মারামারির ঘটনা উল্লেখ করে ২৮ অক্টোবর আদালতে পাল্টা মামলা করেছেন। তিনি ২ নভেম্বর মানববন্ধনও করেছেন। তাদের দাবি, খলিলের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পরও তাকে গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বেলা ১১টায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন করিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিব ভুট্টা।

এছাড়া সভায় কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিনটি অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%