ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ


পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলার তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত পরীক্ষায় মোট ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত ছিল পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরাণী উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি

এই পরীক্ষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈকুড়ি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিলন, কান্দি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মণ্ডল, ছাত্রশিবিরের রংপুরের সাবেক জেলা সভাপতি মোশারফ হোসেন এবং পীরগাছা দক্ষিণ থানা সভাপতি ফকির আব্দুর রহিমসহ অন্যান্য অতিথিরা।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক আকাইদ আহসান এবং উপজেলা পৃষ্ঠপোষক রমজান শেখ। হল সচিবের দায়িত্ব পালন করেন মো. লাতিফুর ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ২৫ ডিসেম্বর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফলাফলসহ সকল তথ্যের আপডেট জানতে কিশোর কণ্ঠের ফেসবুক পেজ ফলো করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে বাংলাদেশ

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দেয়নি কেউ। দুইবার পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরে এসেছে ভুটান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ২–২ গোলে ড্র করে মাঠ ত্যাগ করেছে তারা। এই ড্রয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কা ছিল আক্রমণাত্মক। পঞ্চম মিনিটে ড্যারেন ডেকারের হেডে বল জালে প্রবেশ করলেও গোলরক্ষককে আঘাত করার কারণে রেফারি ফাউল দেন। ২৬ মিনিটে ড্যারেনের আরেকটি হেড পোস্টে লেগে ফিরে আসে। শুরুতে চাপ সামলালেও ৩৪ মিনিটে ভুটান চমক দেখায়। চেনচো গেইলশেনের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর দাওয়া শেরিংয়ের গোলে তারা এগিয়ে যায়।

তবে ভুটান লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। পরের মিনিটেই ওলিভার জেমস ক্লেয়ারটের গোলে সমতা ফেরায় শ্রীলঙ্কা। ৪৩ মিনিটে ওলিভারের ক্রস থেকে আহমেদ ওয়াসিম রাজিকের হেডে লঙ্কানরা এগিয়ে যায়।

বিরতির পর ভুটানের সামনে সমতা ফেরানোর সুযোগ আসে। ৬৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো। কিন্তু ৭৬ মিনিটে দুর্দান্ত শটে নিজেই দলের জন্য সমতা ফেরান এই তারকা।

শেষের দিকে জয়ের জন্য দুই দলই চেষ্টা চালায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার রাহুল সুরেশ। ম্যাচটি শেষ হয় ২–২ সমতায়। আর এই ফলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের ফল ‘ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে যাওয়া’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


নির্বাচনের ফল ‘ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে যাওয়া’ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভয়াবহ পরাজয়কে যুক্তরাষ্ট্রের জন্য ‘ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে যাওয়া’ হিসাবে উল্লেখ করেছেন। তবে তিনি দলের এই বড় পরাজয় থেকে আরও শক্তিশালীভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘গত নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমেরিকা ইতিহাসে এক বিশাল পদক্ষেপ পিছিয়ে গেছে।’

শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘ট্রাম্পের অধীনে শেয়ারবাজার ছিল রকেটশিপে, আর এখন একদিনেই তিন ট্রিলিয়ন ডলার ক্ষতি।’ তবে ট্রাম্প তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ‘কিন্তু ভয় পাবেন না, আমরা ফিরে আসব, আগের চেয়ে আরো বড় এবং আরো শক্তিশালী হয়ে!’

নির্বাচনের আগে হেরে গেলে প্রয়োজনে ‘মিস্টার ভেটো’ হয়ে ডেমোক্র্যাটদের সব প্রচেষ্টা রুখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত মঙ্গলবারের ভয়াবহ পরাজয়ের পর তিনি কিছুটা নমনীয় সুরে কথা বলেন। দেশের স্বার্থে প্রয়োজনে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেছিলেন। তবে সময়ের সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আবার তার আগের অবস্থানে ফিরে আসছেন। কট্টরপন্থী স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়ে ট্রাম্প সামনের দিনগুলোতে তীব্র ও আপসহীন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে

২০২৯ সালের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পতন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকার পরিবর্তনের প্রস্তুতি নিতে। তবে দীপকে স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার পরিবর্তন হবে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে।

শনিবার (৭ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দীপকে জোর দিয়ে বলেন, কেবল নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। তিনি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার দাবি পুনর্ব্যক্ত করেন।

মোদি ক্ষমতায় টিকে থাকবেন—বিজেপির এমন দাবির প্রসঙ্গ টেনে সিজেপি নেতা যোগ করেন, ২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি নিশ্চিতভাবে ক্ষমতা ছাড়বেন। এ সময় দীপকে বারবার উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ২০২৯ সালে মোদি ক্ষমতা হারাবেন কি না। প্রশ্ন শুনে বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ অপরিহার্য। দীপকে মন্তব্য করেন, জ্ঞানেশ কুমারকে যেতেই হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও যাবেন।

দীপকের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে যুবসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জ্ঞানেশ কুমার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকার ধীরে ধীরে মানুষের খাওয়ার অভ্যাস, কাকে তারা বিয়ে করবে এবং কাকে ভোট দেবে—সেগুলোও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এসআইআর প্রক্রিয়াটিকে নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

দীপকে বলেন, প্রথমে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আপনারা কী খাবেন, এরপর কাকে আপনারা ভালোবাসবেন বা বিয়ে করবেন, আর এখন তারা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে তারা নিয়ন্ত্রণ করতে চায় আপনারা কাকে ভোট দেবেন।

কোচির রাজেন্দ্র ময়দানে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন যুব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে, মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

দেশের জ্বালানি সংকটের সমাধানের লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে সরকার তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে। এর মধ্যে একটি টার্মিনাল সমুদ্র উপকূলে এবং বাকি দুটি মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ টার্মিনাল হিসেবে নির্মিত হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে।

এ সময় প্রতিনিধি দলটি মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মুখ্য সচিব একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, "জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।"

মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, "ক্ষতিগ্রস্তদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।"

এছাড়া তিনি আরও উল্লেখ করেন, "বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।"

বিগত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে মুখ্য সচিব বলেন, "নতজানু পররাষ্ট্রনীতির কারণে আগের সরকারের আমলে এসব প্রকল্প তেমন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দ্রুত প্রকল্পগুলোর কাজ শেষ করতে কাজ করছে।"

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হোসেনসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%