১১:০৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মহানগর আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
পরবর্তীতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনের মাধ্যমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন