মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:৪৯ পি.এম
সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরের কাজী নজরুল একাডেমি হল রুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আলোকিত সিলেট" এবং জেলা ও মহানগর জাসাসের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। কবি ও কথা সাহিত্যিক এবং বইমেলা কমিটির সদস্যসচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমীন, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম,
আলোকিত সিলেটের সহসভাপতি ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছয়ফুল আলম পারুল এবং আলোকিত সিলেটের সহসভাপতি, লেখক ও ব্যাংকার জগলুল হক।
দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, জসিম বুক হাউস প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি ও গল্পকার মো. আতিকুল ইসলাম, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বই মানুষের ভিতরের মনুষ্যত্বাকে জাগ্রত করে মানুষকে আলোকিত মানুষে পরিণত করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেট বইমেলা সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
আয়োজকেরা জানান, বইমেলায় স্টল বুকিং চলছে। আগ্রহী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বুকিংয়ের জন্য ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের বিরুদ্ধে নিজ দেশে অন্যায্য আর্থিক জরিমানা আরোপের বিরুদ্ধে নজরদারি ও তদারকি চালানোর আহ্বান জানিয়েছেন কোরিয়ার এক আইনপ্রণেতা। তিনি বিশেষভাবে বাংলাদেশের কর্মীদের বিষয়টি তুলে ধরেন।
সম্প্রতি উজবেকিস্তান ও বাংলাদেশ তাদের নাগরিকদের কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে অনুমতি ছাড়া আর্থিক জরিমানা আরোপ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রেক্ষাপটে আইনপ্রণেতা শিন জেওং-হুন মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় নিরীক্ষাকালে সরকারের কাছে একটি স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, "কর্মীদের কর্মস্থল পরিবর্তনের ক্ষমতা সংকুচিত করে এমন আর্থিক জরিমানা মানব পাচারের একটি মাধ্যম হিসেবে পরিগণিত হতে পারে।"
শিনের দেওয়া তথ্যানুযায়ী, উজবেকিস্তান তাদের দেশে ই-৯ ভিসায় আসা কর্মীদের জন্য অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন করলে প্রতি মাসে ২,০০০ মার্কিন ডলার জরিমানা আরোপ করত। এই জরিমানা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কার্যকর ছিল।
অন্যদিকে, বাংলাদেশও ই-৯ ভিসাধারী কর্মীদের জন্য জামানত বা ডিপোজিট জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছিল। কর্মস্থল পরিবর্তনসহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই জামানতের অর্থ আটকে রাখা হতো।
গত আগস্টে লিঙ্গ সমতা ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেয় যে, এই ধরনের নীতি মানব পাচারের আওতায় পড়ে কি না তা খতিয়ে দেখতে হবে। মন্ত্রণালয় বলেছে, "এই জরিমানা ও জামানত প্রথা কর্মীদের কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা গভীরভাবে সীমিত করে দেয়।"
দক্ষিণ কোরিয়ার 'এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম' (ইপিএস)-এর অধীনে, ই-৯ ভিসাধারী কর্মীরা প্রথম তিন বছরের চুক্তির সময় সর্বোচ্চ তিনবার এবং পরবর্তী ১ বছর ১০ মাসের সম্ভাব্য বর্ধিত মেয়াদে আরও দু'বার কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পান।
কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের আবেদনের পর উজবেকিস্তান সেপ্টেম্বর মাসে কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা এবং জরিমানা সংক্রান্ত বিধান বাতিল করে। বাংলাদেশও কর্মীদের জামানতের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে। তবে আইনপ্রণেতা শিন বলেন, "এই পরিবর্তনগুলো বাস্তবে ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কি না এবং দীর্ঘমেয়াদে বজায় থাকবে কি না, তা সরকারকে অবশ্যই যাচাই করে দেখতে হবে।"
শিন আরও বলেন, "আমাদের এই প্রচেষ্টা কেবল এই দুটি দেশেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কর্মী পাঠানো অন্যান্য দেশগুলোও কর্মস্থল পরিবর্তনকারী কর্মীদের ওপর একই ধরনের আর্থিক জরিমানা আরোপ করছে কি না, তা আমাদের খতিয়ে দেখতে হবে।"
কোরিয়ার ইপিএস ব্যবস্থার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে বাংলাদেশ ও উজবেকিস্তানসহ ১৭টি দেশ থেকে অদক্ষ বা সাধারণ বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়।
বিদেশি কর্মীদের কোরিয়ায় আনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান 'হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া'-র তীব্র সমালোচনা করেন শিন। বাংলাদেশি কর্মীদের জামানত ফেরতের প্রক্রিয়ায় সহায়তার জন্য সংস্থাটি বাংলাদেশি সরকারের অনুরোধে কর্মীদের চাকরির ইতিহাস সংক্রান্ত সনদ ইস্যু করে আসছিল।
সংস্থাটি শিনকে জানায়, "তারা এই প্রথার সঙ্গে মানব পাচারের কোনো সম্ভাব্য সম্পর্ক আগে অনুধাবন করতে পারেনি।" তবে গত এপ্রিলেই তারা জামানত ফেরতের জন্য এমন সনদ দেওয়া বন্ধ করে দিয়েছে।
বিদেশি কর্মসংস্থান ব্যবস্থাপনা কর্মসূচি থেকে সংস্থাটি গত পাঁচ বছরে ১,০০০ কোটি ওনেরও (প্রায় ৭৫,০০০ মার্কিন ডলার) বেশি রাজস্ব আয় করেছে। শিন বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় সরকারি তদারকি আরও জোরদার করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্প বন্ধ ও বাতিলের দাবি
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের,
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ২৬ অক্টোবর ২০২৬, সোমবার,বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বরফকল এলাকায় অপরিকল্পিত ও জনস্বার্থবিরোধী কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধ ও বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গে একই দিনে পুলিশের গুলিতে দুই অভিযুক্ত নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ঘটনার পর, একই দিনে দুপুরে মুর্শিদাবাদের ধুলিয়ানে আরেকটি এনকাউন্টারের ঘটনা ঘটে।
গাইঘাটায় ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত এক যুবক পুলিশের গুলিতে নিহত হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পুলিশের গুলি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। অন্যদিকে, বিজেপি নেতা সুজিত মণ্ডল হত্যা মামলার অন্যতম আসামি সামাউন শেখও পুলিশের গুলিতে নিহত হন।
আনন্দবাজার ডট কমের খবরে বলা হয়েছে, সুজিত মণ্ডল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার সামাউনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় পুলিশ। দুপুর পৌনে ৩টার দিকে ধুলিয়ান বাজার এলাকায় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে সামাউন পুলিশের গুলি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। পরে পুলিশের পাল্টা গুলিতে গুরুতর আহত হয়ে সামাউনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২৮ আগস্ট সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকার বাসিন্দা সুজিত মণ্ডল নিখোঁজ হন। পরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামিউল শেখ, তাজকিরা বিবি ও জনি শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে সামাউন শেখ হত্যামামলার অন্যতম আসামি ছিলেন বলে টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশুর মাংস কাটার ছুরি দিয়ে সুজিতকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সামিউন শেখ, তাজকিরা বিবি ও জনি শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সরকার তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেবে।
এদিকে, ঘটনাটি ঘিরে পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও ওঠে। সুজিতের স্ত্রী সুমনা মণ্ডল পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টিকে গুরুতর ত্রুটি হিসেবে উল্লেখ করেন।
শুধু তাই নয়, এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ওই মামলার তদন্তের দায়িত্ব অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে দেন মুখ্যমন্ত্রী।
এর পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে ধুলিয়ান টিওপির ইনচার্জ এএসআই সুমন্তকুমার দাস ও সামশেরগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই সাইফুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষকে পুলিশ লাইনে পাঠিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনকে শাস্তিমূলক বদলি করা হয়। এছাড়াও জঙ্গিপুরের পুলিশ সুপার সুরিন্দর সিংহকে কারণ দর্শানোর নোটিশ দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ২৭ অক্টোবর ২০২৬ টাঙ্গাইল
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে,
টাঙ্গাইল শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
প্রধান অতিথি ড. আনম এহছানুল হক মিলন এমপি
মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান বক্তা
জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি
প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিশেষ অতিথি জনাব মোঃ আবদুস সালাম পিন্টু সংসদ সদস্য, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) জনাব মুহম্মদ শামসুল আলম সরকার বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল
জনাব হাসানুজ্জামিল শাহীন সভাপতি, জেলা বিএনপি, টাঙ্গাইন জনাব মাহমুদুল হক সানু সাবেক সদস্য সচিব, জেলা বিএনদি, টাঙ্গাইল সভাপতি
জনাব আবু সাঈদ জেলা প্রশাসক, টাঙ্গাইল
তারিখ: ২৭ অক্টোবর ২০২৬
স্থান: বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, টাঙ্গাইল জেলাগাসন, টাঙ্গাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ