০৯:৩১ পি.এম
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, ৭১ এর মহান মুক্তিযোদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪ এর আওয়ামী ফ্যাসিস্ট হটনোসহ সব জাতীয় সংগ্রামে আমরা দেশের শ্রমিকদের অগ্রণী ভুমিকা পালন করতে দেখেছি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেছেন।
রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন রেলওয়ে এম্পলয়ীজ লীগের কেন্দ্রীয় সভাপতি আক্তরুজ্জামান,জামায়াতের রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, হাসমত আলী মাস্টার,আজাহরুল ইসলাম ও এডভোকেট রনজু বিশ্বাস।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর
প্রধান অতিথীর তার বক্তব্যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান আরো বলেন, শ্রমিকদের অধিকার বাস্তাবায়নে এ দেশে ইসলামী শ্রমনীতি আইন বাস্তাবায়ন করতে হবে।
তিনি বলেন, দেশের জিডিপি অর্জনে, বৈদেশিক রেমিটেন্স অর্জনে ও খাদ্যে স্বয়ং সম্পূতা অর্জনে সবচে বেশি অবদান রাখছে দেশের শ্রমিক সমাজ। তাই আগামীতে দেশে প্রত্যেক শ্রমিকের নূন্যতম মজুরী ৩০ হাজার টাক নির্ধারন করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন - সংগ্রামে শ্রমিকে গায়ের ঘাম জরিয়ে আছে। সংগ্রাম করে জীবন দিয়ে অধিকার আদায় শেষে শ্রমিকদেরই বেশি শোষন ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এজন্যই আমরা চাই দেশে ইসলামী শ্রমনীতি চালু করা হোক। তাতে শ্রমিকরা দিন শেষে তাদের ন্যয মজুরীটা পাবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সব সময় শ্রমিকদের ন্যয অধিকার আদায়ে শ্রমিকদের পাশে ছিল,আগামীতেও থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন