ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?


হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের জন্য ‘হজ’ একটি পরম আকাঙ্ক্ষার নাম। ২০২৭ সালেও, প্রতি বছরের মতো, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পুণ্যার্থী একত্রিত হবেন পবিত্র কাবা শরিফের প্রাঙ্গণে। সৌদি আরব সরকার মুসলিম জনসংখ্যার অনুপাতে হজ কোটা নির্ধারণ করে। ২০২৭ সালের জন্য ঘোষিত হজ কোটার তালিকায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৫ নম্বরে অবস্থান করছে। তবে, অন্যান্য অনেক দেশের কোটা স্বাভাবিক থাকলেও, বাংলাদেশের হজের কোটায় অতীতের তুলনায় একটি বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে।

২০২৭ সালের হজে শীর্ষ ১০ দেশ ও তাদের কোটা

সৌদি আরব কর্তৃক নির্ধারিত ২০২৭ সালের হজ কোটার শীর্ষে যথারীতি অবস্থান করছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। তালিকার প্রথম ১০টি দেশের কোটা পরিসংখ্যান নিচে দেওয়া হলো—

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী আলেম প্রতিনিধিদলের সাক্ষাৎ, ফ্যাসিবাদী শাসনের স্মৃতি স্মরণ

বাংলাদেশের হজ কোটায় বড় পতন: অতীত থেকে বর্তমান

বাংলাদেশের হজ কোটায় গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন ও ওঠানামা দেখা গেছে। ২০১৭ সালে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক পুণ্যার্থী হজ পালন করেছিলেন, কিন্তু বর্তমানে কোটা অনেকটাই কমে এসেছে।

৩৮ শতাংশ কোটা হ্রাস

২০১৭ অথবা ২০২৩ সালের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার তুলনায় বর্তমানে ৭৮ হাজার ৫০০ জনের কোটাটি উল্লেখযোগ্যভাবে কম। পরিসংখ্যান অনুযায়ী, পূর্বের সর্বোচ্চ কোটার তুলনায় বর্তমানে ৪৮ হাজার ৬৯৮টি কোটা কমেছে, যা শতাংশের হিসাবে প্রায় ৩৮ শতাংশের পতন নির্দেশ করে।

আরও পড়ুন: আল্লাহর নামের মাধ্যমে দোয়া করলে কবুলের আশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (কিশোরগঞ্জ)

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে ৭০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার নৈশ মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। এ সময় ভৈরব নৌ থানা পুলিশের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পলতাকান্দা এলাকার নৈশ মৎস্য আড়তে অভিযান চালানো হয়।
অভিযানে ডলফিন মৎস্য আড়ত থেকে ২৫ কেজি, অন্তর ফিশ এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি এবং বিসমিল্লাহ ফিশ এন্টারপ্রাইজ থেকে ১০ কেজিসহ মোট ৭০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর অধীনে ডলফিন মৎস্য আড়তের মালিক মোবারক মিয়াকে ৩০ হাজার টাকা, অন্তর ফিশ এন্টারপ্রাইজের মালিক সুদন বর্মণকে ২০ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফিশ এন্টারপ্রাইজের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ভৈরব একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নদীবন্দর এলাকা। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা প্রজাতির মাছ পলতাকান্দা নৈশ মৎস্য আড়তে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জেলিযুক্ত চিংড়ি বিক্রির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, চিংড়িতে জেলি প্রয়োগের মাধ্যমে মাছের ওজন বাড়ানো হয়, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণার শামিল। একই সঙ্গে এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি আরও জানান, জব্দ করা জেলিযুক্ত মাছগুলো জনসম্মুখে বিনষ্ট করা হবে। মৎস্য পণ্যের মান ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসক বিষয়ের সম্পাদক কেন্দ্রীয় কমিটির ,স্বেচ্ছাসেবক দল ,এম, আর, মোহাম্মদ গনি মোস্তফার শুভ জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


প্রশাসক বিষয়ের সম্পাদক কেন্দ্রীয় কমিটির ,স্বেচ্ছাসেবক দল ,এম, আর, মোহাম্মদ গনি মোস্তফার শুভ জন্মদিন

 ২৩ সেপ্টেম্বর রোজ বুধবার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের, সভাপতি মোঃ সাখাওয়াত ইসলাম রানার ও সদর এবং ওয়ার্ডের পক্ষ থেকে,
এম আর মোঃ গনি মোস্তফা, প্রশাসনিক বিষয় সম্পাদক কেন্দ্রীয় কমিটির, শুভ জন্মদিনের শুভেচ্ছা ও কেক কেটে পালন করেন বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আমার মোঃ গনি মোস্তফা, মোঃ সাখাওয়াত ইসলাম রানা,
সদর থানা জাকির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ বাবুসহ অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আরিফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আরিফুল ইসলাম

 

সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়কারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি দাবি করছি।
 
প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। আমি কারও কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কোনো টাকা আদায় করিনি। প্রতিবেদনে ২৯ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেটিও সঠিক নয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে সামান্য অর্থ নেওয়ার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
 
এ ছাড়া প্রতিবেদনে আমাকে ‘নিষিদ্ধ যুবলীগ নেতা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমার রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেটিও সঠিকভাবে যাচাই না করেই প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি।
 
প্রকাশিত সংবাদে আমার বক্তব্য নেওয়া হলেও, আমার বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে ভিডিও ধারণের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, সেটিও অসম্পূর্ণভাবে তুলে ধরে পাঠকের কাছে ভিন্ন ধারণা সৃষ্টি করা হয়েছে।
 
আমি স্পষ্টভাবে জানাতে চাই, কারও সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা আদায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে আমি জড়িত নই। প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
 
তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক এবং প্রকাশিত সংবাদের অসত্য বা বিভ্রান্তিকর অংশের যথাযথ প্রতিবাদ ও সংশোধনী প্রকাশ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবিকতার তাগিদেই সীমান্ত খুলে দিয়েছিলো বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


মানবিকতার তাগিদেই সীমান্ত খুলে দিয়েছিলো বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, "মানবিকতার তাগিদেই বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল।" তবে তিনি সতর্ক করেন যে, দীর্ঘদিন ধরে এই সংকটের ভার একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমারে, এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে সংকটের স্থায়ী সমাধান, বিচার ও জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়।

তারেক রহমান বলেন, "দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছেন।" ২০১৭ সালে সহিংসতার পর সংকট আরও ভয়াবহ রূপ নেয়। বর্তমানে বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। কিন্তু মিয়ানমারে সহিংসতা অব্যাহত থাকায় নতুন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশের শিবিরগুলোতে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে শিশুদের মিয়ানমারের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা রাখাইন রাজ্যে পুনঃএকীভূত হতে পারে।

তবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, দীর্ঘমেয়াদি এই পরিস্থিতির কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীসহ বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে। তিনি বলেন, "দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা মানবপাচার, মাদকপাচার, অবৈধ অভিবাসন ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধের ঝুঁকিও বাড়াচ্ছে।"

তারেক রহমান বলেন, "মানবিক সহায়তার প্রয়োজন বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমছে।" ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা চাওয়া হলেও ২০২৬ সালের জন্য সেই আবেদন কমে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তার মতে, এই প্রবণতা অব্যাহত থাকা উচিত নয়।

প্রধানমন্ত্রী বলেন, "মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ হলেও এটি রাজনৈতিক নিষ্ক্রিয়তার বিকল্প হতে পারে না।" তিনি সতর্ক করেন যে, অনির্দিষ্টকাল ধরে শুধু বাংলাদেশকেই এ দায়িত্ব বহন করতে বলা যায় না।

তিনি জানান, রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনো গভীরভাবে উদ্বেগজনক। রোহিঙ্গারা জোরপূর্বক নিয়োগ, নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রমসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি- উভয়ের বিরুদ্ধেই গুরুতর লঙ্ঘনের অভিযোগের তথ্য রয়েছে বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত, বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং মানবপাচার, মাদকপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, "বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক।" নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তাদের নিজভূমিতে প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%