ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চীনে রাতে জ্বলে ওঠা জেব্রা ক্রসিংয়ে স্মার্ট প্রযুক্তির ব্যবহার


চীনে রাতে জ্বলে ওঠা জেব্রা ক্রসিংয়ে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

চীনে পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জেব্রা ক্রসিংয়ে এলইডি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রাতে এই ক্রসিংয়ে আলো জ্বলে ওঠার পাশাপাশি সেখানে সময় গণনার সংখ্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়। ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে আলোর রং পরিবর্তিত হয়।

প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে অন্ধকারেও সড়ক পারাপারের স্থান সহজেই শনাক্ত করা সম্ভব হয় চালক ও পথচারীদের জন্য। এর মূল উদ্দেশ্য হলো পথচারীদের উপস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করা এবং সড়ক পারাপারকে আরও নিরাপদ করে তোলা।

স্মার্ট এই জেব্রা ক্রসিংয়ে এলইডি বাতির মাধ্যমে পথচারীদের জন্য বিভিন্ন সংকেত ও সতর্কবার্তা প্রদর্শন করা হয়। সময় গণনার সংখ্যার সাহায্যে সড়ক পারাপারের জন্য অবশিষ্ট সময় সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

আরও পড়ুন: ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন

বিশেষ করে রাতে এবং কম দৃশ্যমানতার পরিস্থিতিতে এই প্রযুক্তি সড়কে পথচারীদের নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলগামী ফ্লাইটে ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রুদের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ইসরাইলগামী ফ্লাইটে ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রুদের নিষেধাজ্ঞা

ইসরাইলের নতুন নিরাপত্তা নির্দেশনার প্রেক্ষিতে, ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে যে, পাকিস্তানসহ ৩১টি দেশের নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের ইসরাইলগামী ফ্লাইটে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞা আরোপের পেছনে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের অভাব। তবে, জাতীয়তার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া কি বৈষম্যমূলক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন নিয়মের আওতায় পাকিস্তান, ইরান, সৌদি আরব, ওমান, আলজেরিয়া, তিউনিসিয়া ও নাইজারসহ মোট ৩১টি দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশের নাগরিকত্ব থাকা পাইলট ও কেবিন ক্রুদের ইসরাইলগামী ফ্লাইটে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। এমনকি, সংশ্লিষ্ট কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে।

এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা যেসব দেশে বিমান চলাচল পরিচালনা করে, সেসব দেশের কর্তৃপক্ষের প্রবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিধিবিধান মেনে চলতে বাধ্য। এই কারণে, কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থারও সতর্কতা দেওয়া হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি ও পরে সৌদি আরবে জরুরি অবতরণের ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ঘটনার পরদিন, ১ অক্টোবর, ইসরাইলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের ওই উড়োজাহাজে ওমানি সহ-পাইলট হাম্মাম আল-হাম্মামি ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ছুরি দিয়ে আঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে উড়োজাহাজে থাকা যাত্রী ও কর্মীদের সহায়তায় অভিযুক্ত সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ঘটনাটির পর পাইলটদের নিরাপত্তা যাচাই, কর্মীদের যোগ্যতা ও পরিচয় যাচাই এবং আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তাবিধি প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্য বিমান সংস্থাও মানছে নির্দেশনা

এয়ার ফ্রান্সের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের বিমান সংস্থা স্মার্টউইংসও ইসরাইলের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্দেশনাটি পর্যালোচনা করে তারা তা মেনে চলছে। তবে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে এর প্রভাব পড়েনি।

মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সও ইসরাইলগামী এবং ইসরাইল থেকে ছেড়ে আসা ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের জন্য জাতীয়তাভিত্তিক বিধিনিষেধের কথা কর্মীদের জানিয়েছে। দায়িত্ব বণ্টনের প্রক্রিয়ায় এই নিয়ম অন্তর্ভুক্ত করছে সংস্থাটি।

নিরাপত্তা নাকি জাতীয়তাভিত্তিক বৈষম্য?

কোনো দেশের আকাশসীমায় প্রবেশ এবং সেখানে বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধ আরোপের অধিকার সংশ্লিষ্ট রাষ্ট্রের রয়েছে। তবে ইসরাইলের নতুন নির্দেশনায় জাতীয়তা ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে পাইলট এবং কেবিন ক্রুদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে।

নিয়মটি আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা দেশগুলোর নাগরিকদের কেন্দ্র করে করা হলেও এর আওতায় পড়েছে প্রধানত মুসলিম-প্রধান দেশগুলোর কর্মীরা। ফলে নিরাপত্তার যুক্তিতে এমন বিধিনিষেধ আরোপ কতটা ন্যায্য এবং এটি জাতীয়তাভিত্তিক বৈষম্যের শামিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, এ বিধিনিষেধের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের ইসরাইলগামী ফ্লাইটে দায়িত্ব পালনের সুযোগ সীমিত হয়ে পড়ছে। আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের প্রতি সমান আচরণ বজায় রাখার প্রশ্নটিও সামনে এসেছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২, নিয়োগ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২, নিয়োগ নিয়ে আলোচনা

দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে। মোট অনুমোদিত পদ সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি, যেখানে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোর মোট অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এই তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল বারী, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু এবং নূরুল ইসলাম বুলবুল বৈঠকে অংশগ্রহণ করেন।

শূন্য পদ পূরণের পরিকল্পনা সম্পর্কে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের প্রশাসনে শূন্য পদ পূরণের জন্য সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৬১টি পদ পূরণ করা সম্ভব হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও তাদের অধীন কার্যালয়গুলোতে অনুমোদিত পদের সংখ্যা ৪১ হাজার ৭৫৫টি, যেখানে কর্মরত জনবল ২৭ হাজার ১৭৭ জন এবং শূন্য পদ ১৪ হাজার ৫৭৮টি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব জনবলের চিত্রেও শূন্য পদের তথ্য পাওয়া যায়। মন্ত্রণালয়ের অনুমোদিত ৬২৯টি পদের বিপরীতে কর্মরত ৫০৫ জন, ফলে শূন্য রয়েছে ১২৪টি পদ।

বৈঠক সূত্রে জানা যায়, জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সম্প্রতি নিয়োগ পাওয়া বিশেষ বিসিএস নিয়ে বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, মেধাতালিকায় ১১৯তম অবস্থানে থাকা একজন প্রার্থীকে শিবির-সংশ্লিষ্টতার অভিযোগে প্রথমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়নি। তিনি জানতে চান, কেন এবং কোন মানদণ্ডে তাকে বাদ দেওয়া হয়েছিল। এ সময় প্রার্থীদের যাচাই-বাছাই, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং দেওয়ানি ও ফৌজদারি-সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনার প্রক্রিয়া কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। তবে আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য কোনো সুপারিশ করেনি কমিটি, সূত্র জানায়।

নূরুল ইসলাম বুলবুল শিবির-সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া এবং নির্বাচনে বিরোধী দল জয়ী হওয়ার পর বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের (ডিসি) বদলি করার বিষয়েও আলোচনা করেন।

গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম ওই প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত ছিল না। তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দেননি এবং আটজন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে বিতর্কের পর গত ৫ অক্টোবর ৪৬ জনের মধ্যে ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে সরকারের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সরকারি কাজে ক্ষতিকর ভূমিকা না থাকলে শুধু দলীয় পরিচয়ের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয় বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়। ওএসডি কর্মকর্তাদের ক্ষেত্রেও তাদের ভূমিকা ও অবস্থান বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কমিটির সভাপতি উল্লেখ করেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা স্পষ্টভাবে কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি ও বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সভাপতি বলেন, সমস্যা সমাধানে প্রচলিত ধ্যানধারণা থেকে বেরিয়ে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন। কমিটিকে প্রতিপক্ষ না ভেবে সবাইকে দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে এলেও কমিটিতে সবার অভিন্ন পরিচয়—তারা জনগণের প্রতিনিধি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, সেগুলোর কারণ অনুসন্ধানের সুপারিশ করে কমিটি। একই সঙ্গে ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদ্দাম ও তাকরীরের শতকে রাজশাহীর বিরুদ্ধে ড্র চট্টগ্রামের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


সাদ্দাম ও তাকরীরের শতকে রাজশাহীর বিরুদ্ধে ড্র চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের দ্বিতীয় রাউন্ডের চার দিনের ম্যাচটি চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যে ড্র হয়েছে। শেষ দিনে চট্টগ্রামে দুই টপ-অর্ডার ব্যাটসম্যান সাদ্দাম এবং তাকরীরের জোড়া শতকে ম্যাচটি বাঁচিয়ে মাঠ ছাড়ে।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম দ্বিতীয় একাদশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে।

রাজশাহী দ্বিতীয় একাদশ ৩০৪ রানে অলআউট হয়। দলের হয়ে মোহাম্মদ মাহফুজুল ইসলাম ৮০, হৃদয় ইসলাম ৭১ ও ইমন আলী ৬৯ রান করেন।

চট্টগ্রামের আবুল হাসনাত ৪টি এবং শামীম মিয়া ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে চট্টগ্রাম ৬৭ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম আরো শক্ত অবস্থান তৈরি করে। অধিনায়ক সাদ্দাম হোসেন ২০৭ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩২ রান করেন। অন্যদিকে, তাকরীর ২০৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন। দুজনের শতকে ভর করে চট্টগ্রাম ৩ উইকেটে ৩১৪ রান তোলে।

এছাড়া কাফিল উদ্দিন ১৬ রান করেন। দিন শেষে ওমর হাসান ২৩ ও সাইফুল ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে নাঈম ইসলাম জুনিয়র, সাজিদ হাসান ও মো. শাহাদাত হোসেন সবুজ একটি করে উইকেট নেন।

দুই ইনিংসেই ব্যাট হাতে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম ও রাজশাহী দ্বিতীয় একাদশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদের পানি কমলে দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কাপ্তাই হ্রদের পানি কমলে দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতুতে প্রাণ ফিরে এসেছে দীর্ঘ বিরতির পর। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার ফলে ৩৩৫ ফুট দীর্ঘ এই সেতুটি ১ মাস ২ দিন পর পুরোপুরি দৃশ্যমান হয়েছে। পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সেতুর চারপাশে চেনা ব্যস্ততা ফিরে এসেছে, যা পর্যটকদের জন্য স্বস্তির বিষয়। সংশ্লিষ্টদের ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

এ মৌসুমে সেতু ডুবে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। গত ১১ সেপ্টেম্বর সেতুটি পানিতে তলিয়ে যায়, এবং নিরাপত্তার কারণে ওই দিনই পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সেতু ডুবে যাওয়ার ঘটনা নতুন নয়; প্রতিবছর বর্ষায় হ্রদের পানি বৃদ্ধি পেলে এই প্রধান আকর্ষণ তলিয়ে যায়।

চলতি মৌসুমে প্রথম দফায় ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সেতুটি পানিতে তলিয়ে ছিল। গত বছরের ২৩ অক্টোবর ৮৫ দিন পরে সেতুটি ভেসে উঠেছিল। এর ফলে পর্যটন কার্যক্রম ব্যাহত হয় এবং সংশ্লিষ্টরা লোকসানে পড়েন। সর্বশেষ ১২ অক্টোবর বিকেল থেকে পানি সরতে শুরু করলে সংস্কার কাজ শেষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জেলার এই জনপ্রিয় পর্যটন স্থাপনা পুনরায় দৃশ্যমান হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসু পর্যটকরা উচ্ছ্বসিত হয়ে আসছেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সেতু এলাকায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। কেউ সেতুতে সেলফি তুলছেন, আবার কেউ নৌ ভ্রমণ উপভোগ করছেন। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ-তরুণী।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা তানিয়া আক্তার মন্তব্য করেন, ‘পাহাড়, সবুজ প্রকৃতি আর কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জলরাশি মন ভালো করে দেয়। বারবার আসতে মন চায়। দারুণ উপভোগ করছি।’

বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহিদ হাসান জানান, ‘দেশের অন্য পর্যটন স্পট থেকে রাঙামাটি অনন্য। একদম আলাদা। এখানকার সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝানো যায় না। এ জন্য সুযোগ হলেই ছুটে আসি এখানে। আমাদের ভাগ্য ভালো বলতে হবে, ডুবে থাকা সেতু ভেসে উঠায় ঘুরতে পারলাম, ছবিও তুললাম। অসাধারণ ভালো লাগার একটা অনুভূতি নিয়ে ফিরতে পারব।’

ঝুলন্ত সেতুর নৌ ঘাটের টোল আদায়কারী ফখরুল ইসলাম জানান, ‘একমাসের বেশি সময় ডুবে থাকার পরে সেতু ভেসে উঠেছে। এরই মধ্যে সেতুর সংস্কার কাজ শেষ করে পর্যটকদের জন্য প্রস্তুত করে গতকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আশা করছি পূজার ছুটি আর পর্যটন মৌসুমে প্রচুর পর্যটক ভ্রমণে আসবেন।’

ঝুলন্ত সেতু টিকিট কাউন্টার ম্যানেজার হাসান আহমেদ সোহেল বলেন, দীর্ঘদিন ভ্রমণ নিষিদ্ধ থাকায় সরকার প্রতিদিন ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত রাজস্ব বঞ্চিত হয়েছে। সেতু বন্ধ থাকলে রাঙামাটির পুরো পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

দৃষ্টিনন্দন এ ঝুলন্ত সেতুটিতে বছরে ১০ লাখের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন। জনপ্রতি ৩০ টাকা প্রবেশ ফি থেকে বাৎসরিক আয়ের অঙ্কে দাঁড়ায় প্রায় কোটি টাকার অধিক। অথচ প্রতি বর্ষায় পানির নিচে হারিয়ে যায় এই আকর্ষণ, যা একসঙ্গে বিরূপ প্রভাব ফেলে পর্যটন খাতে। তাই বারবার সাময়িকভাবে খুলে দেওয়ার বদলে পানির উচ্চতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের দাবি পর্যটন সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%