০৮:৩৩ পি.এম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের দ্বিতীয় রাউন্ডের চার দিনের ম্যাচটি চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যে ড্র হয়েছে। শেষ দিনে চট্টগ্রামে দুই টপ-অর্ডার ব্যাটসম্যান সাদ্দাম এবং তাকরীরের জোড়া শতকে ম্যাচটি বাঁচিয়ে মাঠ ছাড়ে।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম দ্বিতীয় একাদশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে।
রাজশাহী দ্বিতীয় একাদশ ৩০৪ রানে অলআউট হয়। দলের হয়ে মোহাম্মদ মাহফুজুল ইসলাম ৮০, হৃদয় ইসলাম ৭১ ও ইমন আলী ৬৯ রান করেন।
আরও পড়ুন: ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় পেল
চট্টগ্রামের আবুল হাসনাত ৪টি এবং শামীম মিয়া ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে চট্টগ্রাম ৬৭ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম আরো শক্ত অবস্থান তৈরি করে। অধিনায়ক সাদ্দাম হোসেন ২০৭ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩২ রান করেন। অন্যদিকে, তাকরীর ২০৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন। দুজনের শতকে ভর করে চট্টগ্রাম ৩ উইকেটে ৩১৪ রান তোলে।
এছাড়া কাফিল উদ্দিন ১৬ রান করেন। দিন শেষে ওমর হাসান ২৩ ও সাইফুল ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন।
রাজশাহীর পক্ষে নাঈম ইসলাম জুনিয়র, সাজিদ হাসান ও মো. শাহাদাত হোসেন সবুজ একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি
দুই ইনিংসেই ব্যাট হাতে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম ও রাজশাহী দ্বিতীয় একাদশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন