০৪:১৯ পি.এম
শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হতে যাচ্ছে। ছুটির সময় অনেকেরই পরিকল্পনা থাকে দেশের বাইরে ভ্রমণ করার। কিন্তু ভিসার জটিলতার কারণে সবার পক্ষে এটি সম্ভব হয় না। তবে বাংলাদেশিদের জন্য ৩৫টি দেশে ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হবে না।
বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ অগ্রসর হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। নতুন এই র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, একটি দেশের নাগরিকরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, সেই ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যমুনার বুকে চায়না বাঁধের রূপালী উপাখ্যান
সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এ ধরনের সুবিধা নিয়ে ৩৭টি দেশে যেতে পারতেন। গত বছর শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং ২০২০ সালে ৯৮তম। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম। এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—
ভুটান
আরও পড়ুন: ‘ভালোবাসি’ বললেই কি যথেষ্ট? সম্পর্কে ৫টি বিষয়ও জরুরি
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
বুরুন্ডি
কম্বোডিয়া
কোমোরোস
আরও পড়ুন: প্রতিদিন কতগুলো ডিম খাওয়া নিরাপদ?
কুক আইল্যান্ডস
জিবুতি
ডোমিনিকা
ফিজি
আরও পড়ুন: ফেলে দেয়া ৬ হাজার প্লাস্টিক বোতলে নির্মিত পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়
গ্রেনাডা
গিনি-বিসাউ
হাইতি
জামাইকা
আরও পড়ুন: ইলিশের নামে চন্দনা ও সুরমা বিক্রির অভিযোগ, চিনবেন যেভাবে
কেনিয়া
কিরিবাতি
মাদাগাস্কার
মালদ্বীপ
আরও পড়ুন: স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা কৃত্রিম বুদ্ধিমত্তা
মাইক্রোনেশিয়া
মন্টসেরাট
নেপাল
নিউয়ে
বারবাডোস
রুয়ান্ডা
সামোয়া
সেশেলস
সিয়েরা লিওন
শ্রীলঙ্কা
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স
দ্য বাহামাস
দ্য গাম্বিয়া
পূর্ব তিমুর (তিমুর-লেস্তে)
ত্রিনিদাদ ও টোবাগো
টুভালু
ভানুয়াতু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন