ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী


বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ নিয়ে ‘খেলা করছে’ এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এ মন্তব্যটি তিনি সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় করেছেন। সভাটি আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে।" তিনি উল্লেখ করেন, "একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির

মন্ত্রী আরও বলেন, "আমাদের কোনো গ্যাস কূপ খনন করে যায় নাই অতীতের সরকার। আমাদের যা রিজার্ভ ছিল, তা এখনো চলে।" তিনি জানান, "আমরা নতুনভাবে কিছু গ্যাস কূপ খনন করতে শুরু করেছি, খুব ত্বরিত গতিতে।" তিনি বলেন, "গ্যাস নাই, তারা (বিগত সরকার) গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে লুটপাট করেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে।"

মন্ত্রী বলেন, "ডিজেলচালিত, কয়লাচালিত ৯টা বিদুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অতি উচ্চমূল্যে বিশাল আকারে একটা এলপিজির স্টক কেনা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার জন্য। আশা করি, এক সপ্তাহের মধ্যে ৯-১০টা বিদ্যুৎকেন্দ্র চালু করে ফেলব।"

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, "আগে কন্ট্রাকটাররা টুটু করে ঘুরতো, মন্ত্রীর রুমে, পিওনদেরকে টাকা দিয়ে রুমে যেতো একটা সাইন করে নার্সের ট্রান্সফার, ডাক্তারের ট্রান্সফার, ৩ লাখ, ৫ লাখ ডাইরেক্টর হলে, দুই কোটি এরকম ঘুষ খেয়েছে।" তিনি উল্লেখ করেন, "টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে; আমরা বেরিয়ে আসছি, ইনশাল্লাহ। কাজেই এই কাজটা কিন্তু একার না, সবার।"

মাদক ও জুয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের সমাজ থেকে যেটা এখন বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে নেশা, আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক, ইয়াবা, টিয়াবা কী কী আছে? সবাই মিলে নির্মূল করতে হবে।" তিনি বলেন, "জুয়া, অনলাইন জুয়া বন্ধ করতে হবে। একদিকে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ করতে হবে। অন্যদিকে যারা যে পর্যায়ে আছে, পিতা-মাতাকে কাউন্সেলিং করতে হবে।"

আরও পড়ুন: ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

মন্ত্রী বলেন, "অফিসার যারা আছেন, বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বোঝাবেন তাদের সন্তানরা সন্ধ্যা বাতির পর যেন বাইরে না থাকে। আগের মতো কাজ করলে চলবে না।"

মাদকসেবীদের বিষয়ে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, "কোনো মাদক সেবনকারী যদি কারো ঘরে বসে খায়, সেই ঘরের মালিক, যদি কারো বাড়ির পাশে টঙে বসে খায় তাকে সবদিক থেকে সবাইকে গ্রেপ্তার করতে হবে।" তিনি বলেন, "গ্রেপ্তার করবেন, তারা জামিন নেবে, আবারও গ্রেপ্তার করবেন। আমাদের দেশে চুরি, ডাকাতি, ধর্ষণকারী যারা করে এই সমস্ত কিছু হয় নেশার জন্য। এদেরকে সবদিক থেকে গ্রেপ্তার করতে হবে।"

ধর্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "ধর্ষণের ব্যাপারে আপনাদের সজাগ, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমাদের মেয়ে, আমাদের মা, তাদের প্রতি এই সম্মান রেখে এ ধরনের কাজ হলে একজন না জড়িত সবাইকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং আপনারা পেরেছেন।" তিনি উল্লেখ করেন, "রামিসা হত্যায় আমাদের সরকার সাত দিনের ভিতরে তার চূড়ান্ত বিচার করতে সক্ষম হয়েছে। এটা আমাদের গ্রেট সাকসেস। অতএব আমাদের পুলিশ পারে এবং এটাও পারবে।"

এরপর দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, "দুর্নীতি গত ১৭ বছরে কঠিনভাবে বাসা বেধেছে। বিগত সময়ে নির্বাচন আসলে ইউএনও সাহেব পেতেন ১ কোটি, থানার পরিধি বেধে ওসি সাহেব পেতেন মিনিমাম ৫০ লাখ, ১ কোটি পেইতেন ডিসি সাহেব।" তিনি বলেন, "মহা অরণ্য ছিল ঘুষের, দুর্নীতির। তবে এবার একটা ইলেকশন হয়েছে, ১০ টাকা কেউ পেয়েছেন? আমি কিন্তু কাউকে দেইনি, আর কেউ চায়ও নাই। কাজ করেছে আগের থেকে বেশি। কী কাজ— ন্যায় কাজ। জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে।"

আরও পড়ুন: কুমিল্লায় বালু বিরোধে ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যা

এছাড়া, স্বাস্থ্য খাতের বিষয়ে মন্ত্রী বলেন, "যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমার, সে মন্ত্রণালয় ১৭ বছর জনগণের স্বাস্থ্য সেবার জন্য ফ্যাসিস্টরা কোনো কাজ করে নাই।" তিনি বলেন, "ঔষধ মানুষকে দেয় নাই, নতুন কোনো নিয়োগ দেয়নি। দেশে ১৮ কোটি মানুষ, প্রতি ১১ হাজার মানুষের জন্য একজন ডাক্তার। ডাক্তার নাই, নার্স নাই, দুর্নীতিতে ভরপুর।"

মন্ত্রী বলেন, "ফরিদপুর এবং বরিশালে দুটি এমআরআই মেশিন পড়ে আছে। মানুষের ট্রিটমেন্ট দেওয়ার জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তবে পড়ে আছে। ১৮ কোটি টাকা করে কিনেছে এই মেশিন। সাত কোটি টাকা করে চুরি করা হয়েছে মেশিনগুলো থেকে।" তিনি জানান, "মেশিনগুলো যেভাবে কিনেছে ঠিক সেভাবেই প্যাকেটিং করা রয়েছে। এরকম অনেক মেশিনের জন্য জনবল নেই, টেকনিশিয়ান নেই, কিনে ফেলে রেখেছে।"

তিনি বলেন, "বিগত সরকার কয়েক হাজার কোটি টাকার শুধু ইকুইপমেন্ট কিনেছে, চুরি করেছে কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি। এখন সেগুলো অকেজো হয়ে গিয়েছে, এখন ভাঙ্গারিদের কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।" তিনি বলেন, "একটা হাসপাতালেও সিট বৃদ্ধি করেনি, কোনো হাসপাতালে নতুন সম্ভাবনার সৃষ্টি করেনি। এরকম একটা স্বাস্থ্যসেবার ভিতরে আমি পড়েছি।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ইতোমধ্যে আপনাদের সহযোগিতায় ছয় মাসে জেলা উপজেলা পর্যায়ে ডাক্তারদের অ্যাটেন্ডেন্স বৃদ্ধি করতে সার্থক হয়েছি শতভাগ। এখন যত জায়গায় যাই, ডাক্তার পাই, নার্স পাই। রোগীদের সাথে আলাপ করলে তারা বলছে, আপনারা দায়িত্ব নেবার পর এখন সেবার মান বৃদ্ধি হয়েছে।"

আরও পড়ুন: বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

এসময় তিনি আরও বলেন, "দেশটাকে টিকাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে, জুয়াকে না বলতে হবে আমাদের বাচ্চাদের বাঁচাতে হলে। দেশটাকে বাঁচাতে হলে চিকিৎসার মান উন্নয়ন করতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের তদারকি করতে হবে।"

মন্ত্রী বলেন, "তদারকি ঘরে বসে হয় না আপনার জনগণের কাছে যেতে হবে। সিভিল সার্জন চেয়ারে বসে থাকার জন্য না, ওসি সাহেব চেয়ারে বসে থাকার জন্য না, ডিসি মহোদয় শুধু বসে থাকার জন্য না।" তিনি বলেন, "কয়টা সাইন ফাইল করেন এটার জন্য বসে থাকা যাবে না। আমাদের পাগলের মত সমাজে নামতে হবে।"

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ জেলায় কর্মরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন: জামায়াত আমির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়ার দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

এদিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী, ভাই এবং ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অবৈধভাবে অর্জিত অর্থ তারা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে ‘বাস্তববাদী’ হওয়ার আহ্বান বাটলারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে ‘বাস্তববাদী’ হওয়ার আহ্বান বাটলারের

পিটার বাটলার বলেছেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে’ — এশিয়ান গেমসে পদক জয় নিয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচ এমন মন্তব্য করেছেন। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল পদক জিততে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ এখনও পদক জয়ের জন্য প্রয়োজনীয় স্তরে পৌঁছাতে পারেনি বলে জানান বাটলার। তিনি বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

এশিয়ান গেমসের আসর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে।

২০তম আসরে নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, যেখানে তাদের গ্রুপসঙ্গী দুই কোরিয়া এবং মিয়ানমার। প্রতিযোগিতায় শেখার অনেক কিছু আছে বলে মন্তব্য করেন বাটলার। তিনি বলেন, ‘বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নই (মিয়ানমার মূল প্রতিপক্ষ কিনা)।’

বাটলার আরও বলেন, ‘মিয়ানমার অবশ্যই ভালো দল। তবে আমরা বাকি দুই ম্যাচেও লড়ব। সেখান থেকেও শেখার এবং উন্নতি করার সুযোগ আছে।’

এশিয়ান গেমসের জন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে অর্পিতা বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্পিতা বিশ্বাস গত মে মাসে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে ছিলেন, তবে তার এখনও ম্যাচ খেলা হয়নি। অন্যদিকে, দলে ফিরেছেন মুনকি আক্তার, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।

বাংলাদেশ ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য আজ রাতে বাংলাদেশ চীনের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। বাটলার এই প্রস্তুতি ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।

ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।

মিডফিল্ডার : মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।

ফরোয়ার্ড : তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক

রাজেন্দ্র দাওয়াদি শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন, এমন সময় স্কুলের হিসাবরক্ষক জরুরি বার্তা নিয়ে তার কাছে ছুটে আসেন। তিনি জানান, নেপালের ত্রিশূলী উপত্যকা দিয়ে বন্যার পানি তীব্র গতিতে ধেয়ে আসছে এবং ঘরবাড়ি, সেতু ও পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

এরপর দাওয়াদি ফোনে আরেকটি সতর্কবার্তা পেলেন। কিছুক্ষণের মধ্যে এক অভিভাবক তার সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হন। বন্যার ভয়াবহতা সম্পর্কে তখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দাওয়াদির হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য তেমন সময় ছিল না। তিনি স্কুলের ঘণ্টা বাজালেন এবং ছাত্রছাত্রী ও কর্মীদের ভবন থেকে বেরিয়ে উঁচু ভূমির দিকে যাওয়ার নির্দেশ দিলেন।

এই শিক্ষক অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, "আমি তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ করে দেই। শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই।"

তিনি যখন একটি পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন বন্যার পানি বাড়তে থাকে। পাহাড়ের ঢালে নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে তিনি পেছনে ফিরে দেখলেন, স্কুলটি, যেখানে তিনি একসময় ছাত্র ছিলেন এবং বছরের পর বছর শিক্ষকতা করেছেন, পানি, কাদা, বিশাল পাথর ও ধ্বংসস্তূপের প্রবল স্রোতের নিচে তলিয়ে যাচ্ছে। ওই স্কুলের দুজন কর্মী নিরাপদে সরে যেতে পারেননি এবং তারা এখনও নিখোঁজ রয়েছেন।

হিমালয়ে হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক ও ভয়াবহ বন্যার হাত থেকে স্কুলটি খালি করার সিদ্ধান্ত নিয়ে দাওয়াদি অন্তত ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করেছিলেন। এই দুর্যোগে নেপাল ও চীন মিলিয়ে ৯০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৪,৭০০-এরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল যখন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছে, তখন দাওয়াদির ঘটনা দূরদর্শিতা ও সাহসিকতার এক অনন্য উদাহরণ হিসেবে সামনে এসেছে। উত্তর-মধ্য নেপালের ত্রিশূলী উপত্যকায় অবস্থিত ত্রিভুবন ত্রিশূলি মাধ্যমিক বিদ্যালয়ে ১,৬৪৩ জন শিক্ষার্থী ছিল। সেই সকালে অন্তত ৯০০ শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল, আর অন্যরা তখনো বিদ্যালয়ে আসছিল। দাওয়াদি সেখানে উপস্থিত শিক্ষার্থীদের চলে যাওয়ার নির্দেশ দেন এবং বাসচালকদের ফোন করে নিরাপদ স্থানেই গাড়ি থামাতে বলেন।

শিক্ষার্থীদের নিয়ে একটি বাস ততক্ষণে বিদ্যালয়ে পৌঁছে গিয়েছিল; দাওয়াদি তখন চালককে বাসটি ঘুরিয়ে নিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেন। বাসটি একটি নবনির্মিত সেতু পার হওয়ার ঠিক পরপরই তার পাশেই থাকা পুরোনো সেতুটি ধসে পড়ে।

ধ্বংসযজ্ঞের এই বিশালতা দাওয়াদির কাছে ব্যক্তিগত এক বেদনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই বিদ্যালয়টি কেবল তার কর্মস্থলই ছিল না, বরং তার জীবনের একটি বড় অংশজুড়েও ছিল।

ওই দিনের ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, "আমার আর কোনো ভাষা নেই। আমি ওই স্কুলেই পড়াশোনা করেছি। আবার ওই স্কুলেই আমি শিক্ষা দিয়েছি। দাওয়াদির স্কুলের ধ্বংস হয়ে যাওয়াটা কোনো বিচ্ছিন্ন ক্ষতি ছিল না।"

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাংসের টুকরা বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মাংসের টুকরা বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তার বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খেয়ে ফেলায় তাদের মধ্যে তর্কের সৃষ্টি হওয়া। ঘটনাটি ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় ঘটেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম সীতারাম, যিনি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে বসবাস করতেন। সীতারাম মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কম্পানিতে কর্মরত ছিলেন এবং চাকরির কারণে মুদালাগির হুনাশ্যাল পিজি গ্রামে তার বাসস্থান ছিল।

 

অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা এবং সীতারামের সহকর্মী ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজের সময় একজন অন্যজনের তুলনায় বেশি মুরগির মাংসের টুকরা খেয়ে ফেলায় তাদের মধ্যে তর্ক শুরু হয়, যা পরে উত্তপ্ত বাগবিতণ্ডায় পরিণত হয়।

 

একপর্যায়ে অভিযোগ উঠেছে যে, অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। এরপর অরুণ কুমার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান তিনি, তবে দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য দাবি করেন যে, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

কিন্তু তার এই বক্তব্যে সন্দেহ দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়।

 

পুলিশ হাসপাতালে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য অরুণ কুমারকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।

এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু ঘটে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%