০৬:০৫ পি.এম
পিটার বাটলার বলেছেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে’ — এশিয়ান গেমসে পদক জয় নিয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচ এমন মন্তব্য করেছেন। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল পদক জিততে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ এখনও পদক জয়ের জন্য প্রয়োজনীয় স্তরে পৌঁছাতে পারেনি বলে জানান বাটলার। তিনি বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’
এশিয়ান গেমসের আসর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে: নেতানিয়াহুর আহ্বান
২০তম আসরে নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে, যেখানে তাদের গ্রুপসঙ্গী দুই কোরিয়া এবং মিয়ানমার। প্রতিযোগিতায় শেখার অনেক কিছু আছে বলে মন্তব্য করেন বাটলার। তিনি বলেন, ‘বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নই (মিয়ানমার মূল প্রতিপক্ষ কিনা)।’
বাটলার আরও বলেন, ‘মিয়ানমার অবশ্যই ভালো দল। তবে আমরা বাকি দুই ম্যাচেও লড়ব। সেখান থেকেও শেখার এবং উন্নতি করার সুযোগ আছে।’
এশিয়ান গেমসের জন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে অর্পিতা বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্পিতা বিশ্বাস গত মে মাসে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে ছিলেন, তবে তার এখনও ম্যাচ খেলা হয়নি। অন্যদিকে, দলে ফিরেছেন মুনকি আক্তার, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার
বাংলাদেশ ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য আজ রাতে বাংলাদেশ চীনের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। বাটলার এই প্রস্তুতি ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’
এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল :
গোলরক্ষক : রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।
ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
আরও পড়ুন: ডা. জুবাইদা রহমানের উদ্যোগে অপসারিত হলো ইমাম হোসেনের পিঠের দুই কেজির টিউমার
মিডফিল্ডার : মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
ফরোয়ার্ড : তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।
আরও পড়ুন: আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন