ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত


জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

 

জামালপুরের মাদারগঞ্জে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

 

নিহত নূরনবী ফকির জোনাইল পক্ষীমারী এলাকার বাসিন্দা মতি ফকিরের পুত্র।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নূরনবী তাঁর ওয়ার্কশপে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটছিলেন। এই সময় ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘কেমিক্যালের ড্রামের ভেতরে গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। ড্রামের মুখ কাটার সময় বিস্ফোরণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।’

 

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে।

গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর রিজিয়ন ও জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এ কার্যক্রমের ফলে দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি বাসিন্দা উপকৃত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় জনগণকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভাষা ও সংস্কৃতিচর্চার জন্য ক্লাব গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণও করা হয়।

এছাড়া, স্থানীয় বাসিন্দাদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম

 

বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়নমূলক কাজও সম্পন্ন হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে নিয়মিতভাবে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ক্রমবর্ধমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইউক্রেনের আরেকটি শহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


রাশিয়ার ক্রমবর্ধমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইউক্রেনের আরেকটি শহর

রাশিয়ার ক্রমবর্ধমান ও ধারাবাহিক হামলায় পূর্ব ইউক্রেনের দ্রুঝকিভকা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে! জনমানবহীন রাস্তায় দেখা যাচ্ছে, পোড়া গাড়ি আর ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথর। এরই মধ্যে কামানের বিকট গর্জন আর আক্রমণকারী ড্রোনের তীক্ষ্ণ আওয়াজও শোনা যাচ্ছে।

পূর্ব ইউক্রেনের দ্রুঝকিভকা শহরের মাত্র ১৫ কিলোমিটার দূরে থাকা রুশ সেনারা ধীরে ধীরে এগিয়ে আসছে সামনের দিকে। যুদ্ধরত সৈন্যদের পাশাপাশি শহরটির হাতেগোনা কয়েকজন সাধারণ মানুষও সেখানে কোনো মতে বেঁচে রয়েছে। 

পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরকে সংযুক্ত করা প্রধান সড়কগুলোর মাঝখানে দ্রুঝকিভকা শহরটি। পুরো পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের মরিয়া চেষ্টায় এই শহরের প্রতিরক্ষা ঘাঁটি আগে ধ্বংস করতে চাইছে রাশিয়া।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রাশিয়ার ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

কিয়েভের পশ্চিম উপকণ্ঠের বুচা জেলার মিলা এলাকায় ওই গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান।

ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে। কিয়েভের অন্য এলাকাতেও হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এফপি-১ ও এফপি-২ দূরপাল্লার ড্রোন তৈরির উপকরণ ও বুস্টার থাকা গুদামটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। সূত্র: বিবিসি, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে চাকরির কথা বলে আটকে রেখে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


সৌদিতে চাকরির কথা বলে আটকে রেখে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। সৌদিতে নেওয়ার পর তাকে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে একটি বাসায় আটকে রাখা হয়। পরে আকামা করে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে আরও টাকা দাবি করা হয়। টাকা আদায়ের জন্য তাকে শারীরিক নির্যাতনও করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সালমান হোসেন (৩৩)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর (গাইনপাড়া) এলাকার মো. শহীদ শেখের ছেলে।

আজ সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সালমান হোসেনকে গ্রেফতার করে সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি)।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তিকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয় মানবপাচারকারী চক্রটি। প্রস্তাবে রাজি হলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নেয় তারা। পরে ২০২৫ সালের ৭ জুন তাকে সৌদি আরবে পাঠানো হয়।

তবে সৌদিতে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী তাকে কোনো চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। বরং সালমান হোসেন চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় তাকে একটি বাসায় আটকে রাখেন।

পরে আকামা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়। টাকা আদায়ের উদ্দেশ্যে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে কৌশলে ওই বাসা থেকে পালিয়ে যান ভুক্তভোগী। পরে তিনি একটি মরুভূমি এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির আশ্রয় নেন। সেখান থেকে সৌদি পুলিশ তাকে আটক করে। এরপর গত ২২ জুলাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে গত ১৪ জানুয়ারি ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন। মামলাটি মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬(২), ৭ ও ৮ ধারায় দায়ের করা হয়।

সিআইডি বলছে, প্রাথমিক তদন্তে সালমান হোসেনের সঙ্গে মামলার ঘটনার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সৌদি আরবে ভুক্তভোগী সালমানের বাসাতেই আটক ছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। চক্রটির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের, পলাতক আসামিদের এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে এই চক্রের মাধ্যমে আরও কেউ পাচারের শিকার হয়েছেন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি বলছে, বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এছাড়া, ভিসা দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট জিম্মি করে রাখা, ভিসা জালিয়াতি, মানবপাচার বা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী অথবা সিআইডিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১১৮ বোতল মদসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


চট্টগ্রামে ১১৮ বোতল মদসহ গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোমিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। তারা বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার (৩০ আগস্ট) রাতে মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়, যা সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, ফেনী শহর থেকে প্রাইভেটকারে করে মাদকের একটি চালান চট্টগ্রাম নগরীতে আসার খবর পেয়ে রবিবার রাতে মোমিন রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব। একপর্যায়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক গাড়ির গতি বাড়িয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি থামাতে সক্ষম হয়। তবে প্রাইভেট কারের চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদ এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%