ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড়ে ৪ তরুণ আটক


ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড়ে ৪ তরুণ আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি চার তরুণকে আটক করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে, উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করেন। তবে, তাদের সঙ্গে থাকা আরও তিন তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়।

এই সকালে, বিজিবি আটককৃত চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার বড় ছেলে সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে রাহান (১৩), এবং কুমিল্লা জেলার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।

বিজিবি জানায়, আজ ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে ওই সীমান্ত দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে, বিজিবি তাদের ধাওয়া করে চারজনকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দালালচক্রের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ

 

শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ, সেবা সচল রাখতে অন্তর্বর্তী কমিটির উদ্যোগ।
শেরপুরের অন্যতম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘উত্তরা হাসপাতাল’-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের রহমান বিপ্লবের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম, বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বকেয়া বেতন না দিয়ে গা-ঢাকা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ ৯-১০ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত এবং ১০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী সম্বলিত এই বেসরকারি হাসপাতালটি বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে। বকেয়া পাওনা পরিশোধের নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই হাসপাতালটির মূল মালিক জুবায়ের রহমান বিপ্লব কর্মস্থলে অনুপস্থিত ও আত্মগোপনে রয়েছেন।

বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সংকটে পড়া উত্তরা হাসপাতালে ৮ লাখ টাকা দিয়ে ২.৫ শতাংশ শেয়ারের মালিকানা নেন এম বি এম শফিকুল ইসলাম শান্ত। পরবর্তীতে চুক্তি লঙ্ঘন করে এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের অবহিত না করে ডজনখানেক ব্যক্তির কাছ থেকে বিনিয়োগের নামে বিপুল পরিমাণ টাকা নেন বিপ্লব। শুধু তাই নয়, মূল বিনিয়োগকারীদের বাদ দিয়ে বিপ্লব নিজ পরিবারকে নিয়ে একতরফাভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে প্রতারণা চালিয়ে যান। বর্তমানে প্রাথমিক ১০ থেকে ১৫ জন বিনিয়োগকারীর প্রায় আড়াই কোটি টাকাসহ সার্বিক দেনা-পাওনা মিলিয়ে প্রায় ১০-১১ কোটি টাকার আর্থিক অনিয়ম ও তছরুপের হিসাব পাওয়া গেছে।

হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জানান, গত এক বছর ধরে অভ্যন্তরীণ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ডা. মবিনা ফেরদৌস জানান, কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৪-৫ মাসের বেতন বকেয়া পড়েছে। এছাড়া আর্থিক অনিয়ম লুকানোর উদ্দেশ্যে হাসপাতালের ডিজিটাল অ্যাকাউন্টিং সফটওয়্যারটি বন্ধ করে দেওয়া হয় এবং ম্যানুয়ালি হিসাব রাখার কাজ চালানো হচ্ছিল।

এমতাবস্থায় সাধারণ রোগীর চিকিৎসাসেবা এবং ১০০টিরও বেশি পরিবারের কর্মসংস্থান সচল রাখতে জেলা প্রশাসন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হাসপাতাল মালিক সমিতির যৌথ উদ্যোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। মালিক সমিতি স্পষ্ট করেছে যে হাসপাতালের কোনো মালামাল খোয়া যায়নি বা জোরজবরদস্তি করে দখল করা হয়নি। ফলে জুবায়ের রহমান বিপ্লবকে দ্রুত শেরপুরে ফিরে এসে প্রশাসন ও ব্যবসায়ী নেতৃত্বের উপস্থিতিতে সকল দেনা-পাওনা এবং কর্মচারীদের বকেয়া মেটানোর আহ্বান জানানো হচ্ছে। সাময়িকভাবে দুজন চিকিৎসক এবং মালিক সমিতির সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা টিমের মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম সচল রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিশ্ব অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।

গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে ডলারের দাম বৃদ্ধি এবং টাকার মান হ্রাস করা হয়েছিল, যদিও বাজারে চাহিদার ভিত্তিতে বৈদেশিক মুদ্রার জোগান রয়েছে। বর্তমানে ডলারের দাম ওঠানামার মধ্যে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে বর্তমানে এটি ১২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০৬ অক্টোবর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ১০ পয়সা

ইউরো : ১৩৮ টাকা ১৩ পয়সা

পাউন্ড : ১৬২ টাকা ৭২ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৩০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ৭৮ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৩৬ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ১৭ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৭ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ০৭ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৯ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৬৯ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ২২ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৬ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে।

আইএমএফের শর্ত বাস্তবায়নের জন্য মাস খানেক আগে ডলারের দাম কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে সেটি কিছুটা কমে এসেছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীতিমালার অধীনে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে : সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


নীতিমালার অধীনে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে : সড়কমন্ত্রী

সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, "নীতিমালার অধীনে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে।" এ বিষয়ে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম ধানমণ্ডি লেকের উন্নয়নকাজ সম্পর্কে জানান, লেকের খননসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, "ধানমণ্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে।"

এদিকে, ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতারা। তারা একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন।

মালিক-শ্রমিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও তারা জানিয়েছেন।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভের সময় কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি করেন।

এ সময় আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে আন্দোলনকারীরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় থাকছে

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু হতে যাচ্ছে, যেখানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি এবং জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার চাপের বিষয়গুলো আলোচনা হবে।

এএফপি’র খবর অনুযায়ী, এবারের সম্মেলনের আয়োজন করছে তুরস্ক, যেখানে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পরিকল্পনা রয়েছে। তবে সম্মেলনের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। দুই দেশই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন আয়োজনের জন্য প্রার্থী হওয়ার পর একটি নজিরবিহীন সমঝোতার মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করেছে।

আলোচনায় বড় কোনো নতুন বিষয় তুলনামূলকভাবে কম থাকবে। বরং স্বেচ্ছাভিত্তিক জলবায়ু উদ্যোগগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজক দেশগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর উপায় হিসেবে ‘বিদ্যুতায়ন’ এর ওপর জোর দিচ্ছে।

তবে চলতি বছরে ভয়াবহ জলবায়ু দুর্যোগ এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা সম্মেলনের ভেতরে ও বাইরে আলোচনা প্রভাবিত করবে।

জীবাশ্ম জ্বালানি নিয়ে অচলাবস্থা

জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে সুনির্দিষ্ট বৈশ্বিক লক্ষ্য বা পথনকশা নির্ধারণের প্রচেষ্টা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই বিষয়টি কপ-৩১-এর আনুষ্ঠানিক আলোচ্যসূচির অংশ নয়।

বৈশ্বিক ঐকমত্যের অভাবে ব্রাজিল এবার একটি স্বেচ্ছাভিত্তিক ‘রোডম্যাপ’ প্রকাশ করতে পারে। গত বছরের কপ সম্মেলনে কয়লা, তেল ও গ্যাস থেকে সরে আসার প্রক্রিয়া নিয়ে দেশগুলো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

জীবাশ্ম জ্বালানি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা আনতালিয়ায় আবারও উত্তেজনা তৈরি করতে পারে। চলতি বছর জীবাশ্ম জ্বালানি ব্যবহার দ্রুত কমানোর দাবি জানানো প্রায় ৬০টি দেশ জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে নিজেদের একটি সম্মেলন করেছে।

কপ-৩১-এ এসব দেশকে কীভাবে সম্পৃক্ত করা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে তুরস্ক ও অস্ট্রেলিয়া জানিয়েছেন, তারা সম্মেলনের আলোচনায় পূর্বানুমানযোগ্যতা বজায় রাখতে চান এবং শেষ মুহূর্তে কোনো চমক দিতে চান না।

বিদ্যুতায়নে জোর

তুরস্ক ও অস্ট্রেলিয়া ‘বিদ্যুতায়ন’-এর ওপর বেশি গুরুত্ব দিতে চায়। এর অর্থ হলো ডিজেলচালিত গাড়ি বা গ্যাসে ঘর গরম করার মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ানো প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহার করা।

আনতালিয়ায় আয়োজকদের প্রধান উদ্যোগগুলোর একটি হলো, দেশগুলোকে একটি স্বেচ্ছাভিত্তিক লক্ষ্যে সম্মত করা। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে নেওয়ার প্রস্তাব রয়েছে।

আয়োজক দেশগুলোর দাবি, বিদ্যুতের ব্যবহার বাড়ালে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমতে পারে এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কার পর বিষয়টি অনেক দেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে বিশ্বের মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ এখনও কয়লা থেকে উৎপাদিত হয়। ফলে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে অতিরিক্ত বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় এই উদ্যোগের বাস্তবতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বেচ্ছাভিত্তিক জলবায়ু উদ্যোগ

বিদ্যুতায়নের মূল উদ্যোগের পাশাপাশি তুরস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা, মিথেন নিঃসরণ, বর্জ্য কমানো এবং জলবায়ু পরিবর্তন সহনশীল শহর গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু স্বেচ্ছাভিত্তিক উদ্যোগ নিচ্ছে।

এসব বাধ্যতামূলক নয় এমন অঙ্গীকার আনুষ্ঠানিক কপ আলোচনার পাশাপাশি পৃথক একটি ‘অ্যাকশন এজেন্ডা’-তে থাকবে।

আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত নিতে সব দেশের ঐকমত্য প্রয়োজন এবং চূড়ান্ত নথির প্রতিটি বাক্য নিয়েও দেশগুলোকে একমত হতে হয়।

এবারের আনুষ্ঠানিক আলোচনায় বড় কোনো শিরোনাম তৈরি করার মতো বিষয় তুলনামূলকভাবে কম। বেশিরভাগ আলোচনাই আগের সম্মেলনগুলো থেকে চলে আসা কারিগরি বিষয় নিয়ে হবে।

জলবায়ু মোকাবিলায় অর্থ

কপ সম্মেলনগুলোর অন্যতম পুরোনো বিরোধের বিষয় হলো—ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে কত অর্থ দেবে। নেপালে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত ভয়াবহ বন্যার পর আনতালিয়ায় আবারও এই বিষয়টি গুরুত্ব পাবে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর আর্থিক সহায়তার আবেদন নতুন করে দীর্ঘদিনের দাবি সামনে এনেছে।

দরিদ্র দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগের পর পুনরুদ্ধারে সহায়তার জন্য ঐতিহাসিকভাবে বেশি দূষণকারী ধনী দেশগুলোর আরও অর্থ দেওয়ার দাবি উঠেছে।

তুরস্ক নিজেকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সেতুবন্ধন হিসেবে তুলে ধরেছে। কপ-৩১-এর নতুন সভাপতি মুরাত কুরুম বলেছেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বিদ্যমান ‘বিরাট ব্যবধান’ কমানো আনতালিয়া সম্মেলনের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%