ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’ নিয়ে নতুন বিতর্ক


ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’ নিয়ে নতুন বিতর্ক

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর, নতুন করে আলোচনায় এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কথিত কালো জাদু। ম্যাচটি চলাকালে মাঠে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও গোলের দেখা না পাওয়ায়, ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নানা হাস্যরস ও বিতর্ক।

ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে থাকা ঘানার সমর্থকদের একটি অংশ একটি সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য বিশেষ প্রার্থনা করছেন। অনেকেই এটিকে আফ্রিকান ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চর্চা ‘জুজু’র অংশ বলে উল্লেখ করেন।

ম্যাচের আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর এমন এক অভিশাপ দিয়েছেন, যার ফলে এই ম্যাচে তিনি গোল করতে পারবেন না।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

ম্যাচে ইংল্যান্ড একাধিক আক্রমণ চালালেও ঘানার দৃঢ় রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয়। শেষদিকে নিকো ও’রেইলির একটি শক্তিশালী শট সাইডবারে লেগে ফিরে আসে। তবে, সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ম্যাচের একেবারে অন্তিম সময়ে। গোলপোস্টের সামনে ফাঁকা সুযোগ পেয়েও হ্যারি কেন বল জালে জড়াতে ব্যর্থ হন। তার শট গোলপোস্টের অনেক ওপর দিয়ে বাইরে চলে গেলে, বিস্মিত হন সমর্থকরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও রসিকতার বন্যা বয়ে যায়। অনেক সমর্থক মজা করে বলতে থাকেন, ঘানার ওঝার কালো জাদুই ইংল্যান্ডকে গোল করতে দেয়নি।

এদিকে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ইংল্যান্ড মিডফিল্ডার ডেক্লান রাইস হাস্যরসের সুরে বলেন, "আমরা শট, হেডার, সেট-পিস সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই বল জালে পাঠাতে পারিনি। কে জানে, হয়তো আজ ঘানার কালো জাদুই কাজ করছিল!"

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের ফলাফলের পেছনে মূল কারণ ছিল ঘানার শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ এবং ইংল্যান্ডের আক্রমণভাগের ব্যর্থতা। কালো জাদুর গল্পটি মূলত সমর্থকদের রসিকতা ও সামাজিক মাধ্যমের আলোচনাকেই আরও উসকে দিয়েছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও পর্তুগালের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের অপেক্ষা ফুটবল বিশ্বের কোটি ভক্তের। ক্লাব ফুটবল থেকে শুরু করে ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে দুই দশকের বেশি সময় ধরে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিশ্বকাপে কখনো তারা একে অপরের বিপক্ষে মাঠে নামেননি। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে তাদের এই আক্ষেপ ঘুচতে পারে।

নতুন ৪৮ দলের ফরম্যাটে আয়োজিত এবারের বিশ্বকাপে রয়েছে নকআউট পর্বের জটিল সমীকরণ, যার ফলে সৃষ্টি হয়েছে একাধিক সম্ভাবনা। বর্তমানে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল ‘কে’ গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বের ফলাফল ও পরবর্তী ব্র্যাকেটের বিন্যাসের ওপর নির্ভর করছে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ।

আর্জেন্টিনা তাদের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। শেষ ম্যাচে হারলেও হেড-টু-হেড সুবিধার কারণে আলবিসেলেস্তেদের গ্রুপ সেরা হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল।

অপরদিকে, পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট। তারা বর্তমানে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে রয়েছে। তবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে তারা গ্রুপ চ্যাম্পিয়ন, রানারআপ বা সেরা তৃতীয় দল হিসেবেও নকআউটে জায়গা করে নিতে পারে।

বিশ্লেষকদের মতে, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দল নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পেরিয়ে যায়, তাহলে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হতে পারে।

বিশ্বকাপে প্রথমবার সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে খেলার সুযোগ পাচ্ছে। যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগাল সেরা তৃতীয় দল হিসাবে নকআউটে চলে আসে, তাহলে রাউন্ড অব ৩২ তে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

যদি পর্তুগাল ভিন্ন অবস্থানে থেকে নকআউটে চলে আসে, তাহলে ব্র্যাকেটের বিন্যাস বদলে যেতে পারে। বিশেষ পরিস্থিতিতে দুই দলের দেখা সেমিফাইনালে হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।

আবার যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগাল গ্রুপ রানারআপ হয়ে যায়, তাহলে তারা ভিন্ন ব্র্যাকেটে চলে যাবে। সেক্ষেত্রে নকআউট পর্বের শুরুতে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না। যদি দুই দল সব বাধা অতিক্রম করে, তবে তারা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেসি ও রোনালদোর দেখা হতে পারে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার আগে চূড়ান্ত ব্র্যাকেট নিশ্চিত না হলেও বর্তমান সমীকরণে কোয়ার্টার ফাইনালই দুই কিংবদন্তির সম্ভাব্য মুখোমুখি হওয়ার সবচেয়ে বাস্তবসম্মত মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবলপ্রেমীদের এখন নজর গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নক আউটে যেভাবে যাবে তৃতীয় স্থান অধিকারী দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


নক আউটে যেভাবে যাবে তৃতীয় স্থান অধিকারী দলগুলো

চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যার ফলে টুর্নামেন্টের কাঠামোতেও বড় পরিবর্তন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ফরম্যাটে শুধুমাত্র গ্রুপের শীর্ষ দুই দল নয়, তৃতীয় স্থান অধিকারী দলগুলোর জন্যও নকআউট পর্বে খেলার সুযোগ রাখা হয়েছে।

আগের ৩২ দলের বিশ্বকাপে ৮টি গ্রুপ থাকলেও, এবার ১২টি গ্রুপে ভাগ হয়ে ৪৮টি দল খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। একইসাথে, ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থান অধিকারী ১২ দলের মধ্যে সেরা ৮টি দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর তৃতীয় স্থান অর্জনকারী সব দলকে নিয়ে একটি সম্মিলিত র‌্যাঙ্কিং তৈরি করা হবে। সেই র‌্যাঙ্কিংয়ে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ৮টি দল নির্বাচন করা হবে। এই ৮ দল যোগ হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২৪ দলের সঙ্গে, ফলে মোট ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে নতুন সংযোজিত ‘রাউন্ড অব ৩২’।

তবে, তৃতীয় স্থানে থাকলেই নকআউটে ওঠা নিশ্চিত নয়। সেরা ৮ দলের তালিকা নির্ধারণ করতে প্রথমে দেখা হবে অর্জিত পয়েন্ট। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, তাহলে পর্যায়ক্রমে গোল ব্যবধান, মোট গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং প্রয়োজন হলে ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়ম গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। এখন দলগুলো শুধু গ্রুপের সেরা দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য নয়, বরং সেরা তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় থাকার লক্ষ্যেও লড়াই করছে।

ফলে কোনো দল শুরুতে প্রত্যাশিত ফলাফল না পেলেও, তাদের বিশ্বকাপ অভিযান দ্রুত শেষ হয়ে যাচ্ছে না। ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ থাকার কারণে টুর্নামেন্টে শেষ পর্যন্ত উত্তেজনা বজায় থাকবে বলে মত প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায়, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে, স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে ইকরার বাবা কবির হায়াত খান মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা

চীনের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠাপন 'চীনা সামরিক কোম্পানি' হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আলিবাবার দাবি, তাদের সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এই সিদ্ধান্তের পক্ষে কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই।

মঙ্গলবার (২৩ জুন) আদালতে দাখিল করা আবেদনে, আলিবাবা উল্লেখ করেছে যে, তারা স্বাধীন পরিচালনা পর্ষদের দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। তারা জানিয়েছে, তাদের পণ্য ও সেবা খুচরা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য তৈরি করা হয়েছে, প্রতিরক্ষা বা গোয়েন্দা কার্যক্রমের জন্য নয়।

মামলাটি ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে করা কালোতালিকা থেকে আলিবাবার নাম প্রত্যাহারের দাবি জানান হয়েছে।

গত ৮ জুন, যুক্তরাষ্ট্র আলিবাবাকে চীনের সামরিক বাহিনীকে সহায়তা করছে বলে সন্দেহভাজন প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করে। একই তালিকায় চীনের আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানের নামও রয়েছে।

তালিকায় অন্তর্ভুক্তির পর, আলিবাবা দাবি করে যে, তারা কোনো সামরিক প্রতিষ্ঠান নয় এবং তারা সামরিক-বেসামরিক সমন্বয় কর্মসূচির অংশও নয়। প্রতিষ্ঠানটি জানায়, তাদের বিরুদ্ধে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ পদক্ষেপটি নিয়ে সমালোচনা করেছে। দূতাবাসের দাবি, বিদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলে। তারা চীনা প্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে চীনের প্রযুক্তি খাতের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ‘চীনা সামরিক কোম্পানি’ তালিকা সম্প্রসারণ করেছে। বর্তমানে এ তালিকায় প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৮টিতে পৌঁছেছে।

নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো আগামী ৩০ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে কোনো পণ্য, সেবা বা প্রযুক্তি সরবরাহ করতে পারবে না। ২০২৭ সাল থেকে তারা সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে যে, চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আলিবাবা দেশটির প্রতিরক্ষা শিল্পভিত্তিক কর্মসূচিতে অবদান রাখছে। তবে এ অভিযোগ আলিবাবা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%