০৮:২৬ পি.এম
টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে প্রতারণার অভিযোগ উঠেছে।
এবার তার বিরুদ্ধে এক কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করছেন কৌশিক কর্মকার নামে একজন ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কৌশিক কর্মকার বলেছেন, সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগ করার জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না
অভিযোগ করা হয়েছে যে, ওই অর্থ একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছিল।
জানা যায়, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামক একটি সিনেমায় সোহমের অভিনয়ের কথা ছিল। সেই প্রজেক্টের জন্যই অর্থ দেওয়া হয়েছিল।
তবে পরবর্তীতে অভিযোগ করা হয়েছে যে, সিনেমাটি নির্মিত হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি।
কৌশিকের আরেকটি দাবি হলো, বিনিয়োগ করা অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
পুলিশের সূত্রে গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক কর্মকার এই অর্থ বিনিয়োগ করেন।
তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রে সোহমের প্রতিষ্ঠানের কিছু ভুয়া নথি ব্যবহারের অভিযোগ রয়েছে।
যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটি কলকাতার চারু মার্কেট থানার এলাকার একটি ঠিকানায় নিবন্ধিত।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা, জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিল সোহম চক্রবর্তী। পরে আসন পরিবর্তন করে করিমপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিলেও তিনি জয় পাননি।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন