ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন সাংবাদিক মানিক মিয়া: আব্দুস সালাম


স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন সাংবাদিক মানিক মিয়া: আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম মন্তব্য করেছেন, সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন।

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া’র ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এটি মানিক মিয়া পরিষদ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজন করা হয়।

এই সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানিক মিয়া পরিষদের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, দৈনিক মুক্ত খবরের যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী ফারুক, সহকারী সম্পাদক আব্দুল গণি এবং জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া।

আরও পড়ুন: চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত

আব্দুস সালাম বলেন, সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া জাতির আগামীদিনের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি শুধু স্বাধীন বাংলাদেশের পথপ্রদর্শন করেননি, বরং বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন।

তিনি মানিক মিয়ার সাহসীকতা ধারন করে বৈষম্যহীন, গণতান্ত্রিক আইনের শাসন এবং পরিবেশ বান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তখনই আমাদের দেশ হবে উন্নত, সমৃদ্ধ, আইনের শাসনের এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ।

আরও পড়ুন: দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালট সংকটে দায় স্বীকার, পদত্যাগের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রধান নির্বাচন কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ব্যালট সংকটে দায় স্বীকার, পদত্যাগের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রধান নির্বাচন কমিশনারের

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে ব্যালট পেপার সংকটের ঘটনার কারণে দায় স্বীকার করে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) চেয়ারম্যান রো তে-আক। শুক্রবার (৫ জুন) নির্বাচন কমিশনের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রো তে-আক বলেন, নির্বাচনের দিন ব্যালট পেপারের ঘাটতির কারণে ভোটারদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে এবং এর ফলে নির্বাচন পরিচালনার ওপর জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এজন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার নৈতিক দায় স্বীকার করেন।

গত বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী সিউলের ১৪টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ফুরিয়ে যায়। এতে শত শত ভোটারকে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধও রাখতে হয়।

সংবাদ সম্মেলনে রো তে-আক বলেন, ‘এই ঘটনার কারণে জনগণের মধ্যে নির্বাচন ব্যবস্থার প্রতি যে অবিশ্বাস তৈরি হয়েছে, তার জন্য আমি দায়বদ্ধ। তদন্তে যদি আমার কোনো দায় প্রমাণিত হয়, তবে আমি তা এড়িয়ে যাব না।’

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে বাইরের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে এবং তদন্তের সব ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ১৪ হাজার ২৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টিতে নির্বাচনের দিন অতিরিক্ত ব্যালট পেপার পাঠাতে হয়। এর মধ্যে ৫০টি কেন্দ্রে প্রকৃতপক্ষে ব্যালট পেপার শেষ হয়ে যায় এবং ২২টি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখতে হয়। সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় সিউলের সঙপা জেলায়, যেখানে ১৫টি ভোটকেন্দ্র ব্যালট সংকটে পড়ে।

এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে একটি নাগরিক সংগঠন রো তে-আকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি বর্তমানে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি তদন্ত করছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আগাম ভোটের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ব্যালট পেপার অপচয় কমাতে স্থানীয় নির্বাচনে মোট ভোটারের ৫০ শতাংশের সমপরিমাণ ব্যালট মুদ্রণের নীতি গ্রহণ করা হয়েছিল। তবে সমালোচকদের মতে, এই সিদ্ধান্তই এবারের ব্যালট সংকটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাটি দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়ে বলেছেন, মস্কোর সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার সময় এসেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মন্টেনেগ্রোতে ইউরোপীয় ইউনিয়ন ও বলকান অঞ্চলের নেতাদের এক শীর্ষ সম্মেলনে মাখোঁ বলেন, ‘আমি মনে করি, এখন যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব ইউক্রেন ও রাশিয়ার। এ ক্ষেত্রে ইউরোপীয়রাই সহায়তা করতে পারে।’

জেলেনস্কি বৃহস্পতিবার পুতিনের উদ্দেশে এক বিরল খোলা চিঠিতে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দেন।

মাখোঁ ওই চিঠিকে ‘একটি ভালো উদ্যোগ’ বলে অভিহিত করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানিও ক্রেমলিন প্রধানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য জেলেনস্কির আহ্বানকে স্বাগত জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তিনি ‘ভবিষ্যতের দিকে তাকাতে চান এবং যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কীভাবে সংলাপ পুনঃস্থাপন করা যায়, তা নিয়ে আলোচনা করতে চান’।

তিনি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমি মনে করি এখনই সেই সময়।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনা স্থবির হয়ে পড়ায় ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের প্রশ্নে ইউরোপে আলোচনা জোরদার হয়েছে।

মাখোঁ বলেন, ‘যেসব বিষয়ে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে, সেসব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ও যোগাযোগের কাঠামো গড়ে তুলতেও আমরা অত্যন্ত আগ্রহী।’

তিনি বলেন, ‘এর অর্থ হলো আমাদের নিজস্ব নিরাপত্তা, প্রতিবেশী হিসেবে আমাদের সহাবস্থান এবং অবশ্যই ইউক্রেনের স্বার্থ রক্ষা করা।’

মাখোঁ জানান, তিনি আগামী কয়েক দিনের মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি চুক্তিকে শক্তিশালী করতে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এ অংশ নেওয়া পশ্চিমা দেশগুলোকে আগামী ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়: অপু বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়: অপু বিশ্বাস

ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নতুন এই ফেসবুক পোস্টে তিনি সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (৫ জুন) তার ফেসবুক পোস্টে অপু মাত্র ৩৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে সাদাকালো রঙের ফ্লোরটাচ করা কামিজে অপু দ্যুতি ছড়াচ্ছেন। তার গ্লামার ভরা চেহারার সৌন্দর্য ভক্তদের নজর কাড়ে।

অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে।’

নায়িকার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ অপু বিশ্বাসের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসা করেন। তবে অন্যদিকে, আরেক দল অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রামের কথা উল্লেখ করে আফসোস করছেন।

মোহাম্মদ নূর নামে একজন ভক্ত মন্তব্য করেন, ‘কেন জানি খুব মায়া লাগে আপনার জন্য। আসলে একটা জিনিস মিলিয়ে দেখলাম, দিনশেষে তাদেরই ভালো থাকে যারা অন্যের ক্ষতি করতে পারে, অন্যের সংসার ভাঙতে পারে। সব শেষ, মজলুম হেরে যায়, জালিম জিতে যায়।’

এদিকে, অপু বিশ্বাস বর্তমানে অভিনয় এবং ব্যবসায়ী জীবন নিয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন। একাধিক ব্যবসায়িক উদ্যোগ সমলানোর পাশাপাশি, তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার নতুন সিনেমাগুলোর মধ্যে আছে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় তিনি অভিনেতা সজলের বিপরীতে দেখা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক হলেন নেছারাবাদের ডাঃ গালিব হাসান

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক হলেন নেছারাবাদের ডাঃ গালিব হাসান

 

 

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের কৃতি সন্তান ডাঃ গালিব হাসান। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। কমিটিতে ডাঃ গালিব হাসানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।

ডাঃ গালিব হাসান নেছারাবাদ উপজেলার প্রফেসর মোঃ মহাসিন রেজার ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল থেকে উঠে আসা এ তরুণ নেতা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

জানা যায়, ছাত্রজীবনে তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল হাসান বলেন, “ডাঃ গালিব হাসান ছাত্রজীবন থেকেই একজন নিবেদিতপ্রাণ সংগঠক। সংগঠনের প্রয়োজনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “তিনি একজন মানবিক চিকিৎসক ও পরিশ্রমী রাজনৈতিক কর্মী। অসহায় মানুষের চিকিৎসাসেবায় তার ভূমিকা প্রশংসনীয়।”

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফকরুল আলম বলেন, “যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে মর্যাদা পেয়েছেন। আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।”

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ডাঃ গালিব হাসানের এই পদ লাভ তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার যথাযথ স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দল ও সাধারণ মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%