প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নতুন এই ফেসবুক পোস্টে তিনি সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (৫ জুন) তার ফেসবুক পোস্টে অপু মাত্র ৩৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে সাদাকালো রঙের ফ্লোরটাচ করা কামিজে অপু দ্যুতি ছড়াচ্ছেন। তার গ্লামার ভরা চেহারার সৌন্দর্য ভক্তদের নজর কাড়ে।
অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে।’
নায়িকার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ অপু বিশ্বাসের রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসা করেন। তবে অন্যদিকে, আরেক দল অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রামের কথা উল্লেখ করে আফসোস করছেন।
মোহাম্মদ নূর নামে একজন ভক্ত মন্তব্য করেন, ‘কেন জানি খুব মায়া লাগে আপনার জন্য। আসলে একটা জিনিস মিলিয়ে দেখলাম, দিনশেষে তাদেরই ভালো থাকে যারা অন্যের ক্ষতি করতে পারে, অন্যের সংসার ভাঙতে পারে। সব শেষ, মজলুম হেরে যায়, জালিম জিতে যায়।’
এদিকে, অপু বিশ্বাস বর্তমানে অভিনয় এবং ব্যবসায়ী জীবন নিয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন। একাধিক ব্যবসায়িক উদ্যোগ সমলানোর পাশাপাশি, তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার নতুন সিনেমাগুলোর মধ্যে আছে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় তিনি অভিনেতা সজলের বিপরীতে দেখা দেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন