ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন


স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

স্বামী মোঃ সাগরের হয়রানি থেকে মুক্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী ফারহানা ইসলাম শারমিন। সংবাদ সম্মেলনে তিনি দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।

বক্তব্যে ফারহানা ইসলাম শারমিন বলেন, বেশ কয়েক বছর পূর্বে ভালবেসে তিনি সাগরকে বিয়ে করেছিলেন। বিভিন্ন যৌতুকের দাবিতে তাকে স্বামী সাগর শারীরিক মানসিক নির্যাতন করতো। ইতিপূর্বে তার সন্তানকে তার জন্য গায়ে আগুন দেয়। এনিয়ে আদালতে মামলা চলমান। সেই মামলা থেকে অব্যাহতি পেতে স্বামী সাগর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।

সংবাদ সম্মেলনে ফারহানা ইসলাম শারমিন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন: বাবুর খালে নৌকার লড়াই, দুই পাড়ে মানুষের ঢল

ফারহানা ইসলাম শারমিন জানান, হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান। তাঁর অভিযোগ, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ সময় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী মোঃ সাগেরের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


এনসিপি ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে

সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে সাতটি জেলা ও দুটি মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই কমিটিগুলো পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে।

রোববার (১৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

স্থগিত করা কমিটিগুলোর মধ্যে রয়েছে—লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা ও গাজীপুর জেলা শাখা এবং রংপুর ও ময়মনসিংহ মহানগর কমিটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত কমিটিগুলো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে তীব্র যুদ্ধ, মানবিক সংকট গভীর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ইয়েমেনে তীব্র যুদ্ধ, মানবিক সংকট গভীর হচ্ছে

লাহিজ গভর্নরেটের আল-মাকাতিনাহ রণাঙ্গনে তীব্র সংঘর্ষের ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত আটজন সেনা সদস্য নিহত হয়েছে বলে শনিবার সরকার সমর্থিত ‘তুর আল-বাহাহ’ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

তাজ গভর্নরেটে ইয়েমেনী সরকারি বাহিনী জানিয়েছে, তারা তাইজের উপকণ্ঠে কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর আল-আকরুদে ১২ জন হুতি যোদ্ধাকে হত্যা করেছে। সেখানে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী হুতিদের অগ্রগতি রুখে দিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছে।

তাইজের অন্যত্র সরকারি বাহিনী জানায়, তারা আল-শাকাব রণাঙ্গনে হুতিদের একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। অপরদিকে সরকার সমর্থিত ‘হোমল্যান্ড শিল্ড ফোর্সেস’ আল-ওয়াজিয়াহ এলাকায় একটি ড্রোনের সাহায্যে হুতিদের একটি রসদবাহী যান ধ্বংস করার কথা জানিয়েছে। এ ছাড়া ‘সাউদার্ন জায়ান্টস ব্রিগেডস’ লাহিজ সীমান্তের কাছে আল-মাদারিবাহ এলাকায় হুতিদের আস্তানায় লক্ষ্যভিত্তিক নিখুঁত হামলা চালানোর দাবি করেছে।

এদিকে, আল-জাওফ ও মারিবে সরকারি সেনা ও মিত্র 'পপুলার রেজিস্ট্যান্স' যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। সামরিক কর্মকর্তারা জানান, আল-জাওফে হুতিদের সামরিক ঘাঁটি, ব্যারাক ও সেনা সমাবেশের ওপর কামান থেকে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে, সামরিক জোটের বিমানগুলো হুতিদের কমান্ড সেন্টার ও রসদ ডিপোতে বোমাবর্ষণ করেছে।

মারিবেও হুতিদের প্রতিরোধ লাইনে সরকারি বাহিনীর কামান ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে। গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা (যাঁরা আনসারুল্লাহ নামেও পরিচিত) লোহিত সাগর উপকূলে সরকারের অনুগত বাহিনীর কাছ থেকে কৌশলগত এলাকা দখল করার পর থেকেই ইয়েমেনের এই গৃহযুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নেয়।

সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ক্ষয়ক্ষতির জবাবে পাল্টা আক্রমণ শুরু করে এবং পরবর্তীতে ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) অভিযান শুরু করে। এর মূল লক্ষ্য হলো ২০১৪ সালে হুতিদের দখলে চলে যাওয়া রাজধানী সানাসহ সমস্ত এলাকা পুনরুদ্ধার করা।

হেলিকপ্টার ধ্বংসের দাবি ও পাল্টাপাল্টি বিমান হামলা

আকাশপথের যুদ্ধের বিষয়ে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হাজ্জাহ গভর্নরেটের আকাশে একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। বিমানটিকে তুর্কি নির্মিত ‘লেনটাটেক কারায়েল’ ড্রোন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে এটি এ ধরনের চতুর্থ ড্রোন যা তারা ধ্বংস করল।

হুতিরা আরও দাবি করে যে, তারা সৌদি আরবের সীমান্তপ্রদেশ নাজরানে একটি সৌদি ‘অ্যাপাচি’ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নাজরানে একটি এএইচ-৬আই স্কাউট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং এতে দুই জন ক্রু সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো সাদা গভর্নরেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১০টি সৌদি বিমান হামলার খবর দিয়েছে।

অন্যদিকে আল-মুকাল্লা উপকূলের কাছে ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স’ (ইউকেএমটিও) সংস্থা জানিয়েছে, একটি স্পিডবোটে করে আসা অন্তত সাতজন সশস্ত্র ব্যক্তি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি)বাহী ট্যাংকারে হামলা চালায়। তারা ট্যাংকারটিকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়লে জাহাজের নিজস্ব নিরাপত্তাকর্মীরা জবাবে সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি চালায়, যার ফলে হামলাকারীরা গতিপথ পরিবর্তন করে চলে যেতে বাধ্য হয়।

ঘনীভূত মানবিক বিপর্যয়

যুদ্ধক্ষেত্রের সংঘাতের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে ঘোর সতর্কবার্তা জারি করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ইয়েমেনে যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে ২,৩৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে কেবল তাইজ গভর্নরেটেই প্রায় ১,২১,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, তাইজ শহরটি বর্তমানে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানকার ১২টি হাসপাতালে মাত্র চার দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে এবং সার্জিক্যাল সামগ্রী পুরোপুরি শেষ হয়ে গেছে। ক্রমবর্ধমান কলেরা প্রাদুর্ভাবের মধ্যে অক্সিজেন ও জরুরি ওষুধের সংকট সেখানে চরম আকার ধারণ করেছে।

এই বাস্তুচ্যুতির সংকট এখন পূর্ব আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) নিশ্চিত করেছে যে ৪,০০০-এরও বেশি ইয়েমেনি শরণার্থী ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছেছেন—যার মধ্যে জিবুতিতে ৩,৮০০ জন এবং সোমালিয়ায় প্রায় ২০০ জন আশ্রয় নিয়েছেন। জিবুতির মার্কাজি শরণার্থী শিবিরে চিকিৎসকরা কলেরা প্রাদুর্ভাবের চিকিৎসা দিচ্ছেন বলেও জানিয়েছে ইউএনএইচসিআর, যেখানে এখন পর্যন্ত ৩১ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুমিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতে শিখতে হবে: এটিএম মা’ছুম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মুমিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতে শিখতে হবে: এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম মন্তব্য করেছেন যে, একজন মুমিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করা শিখতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করার জন্য প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হতে হবে। এই লক্ষ্যে নিয়মিত আত্মসমালোচনা, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং মানুষের অধিকার রক্ষায় সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে জেলার উপজেলা কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

মাওলানা এটিএম মা’ছুম আরও বলেন, প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো কথা ও কাজে সততা, ন্যায়নিষ্ঠা এবং আমানতদারির পরিচয় দেওয়া। ব্যক্তিগত জীবনে আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া প্রয়োজন।

তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।’ প্রকৃত আত্মশুদ্ধি শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও আল্লাহভীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। এর মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, নেতৃত্বের গুণাবলি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং আদর্শিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

শিক্ষা শিবিরে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে সততা, দায়িত্বশীলতা, আত্মসমালোচনা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ১ হাজারেরও বেশি ড্রোন হামলা চালালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


রাশিয়ায় ১ হাজারেরও বেশি ড্রোন হামলা চালালো ইউক্রেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন চলতি বছরে অন্যতম বৃহৎ ড্রোন হামলা পরিচালনা করেছে, যা রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। শনিবার গভীর রাতে ইউক্রেনীয় বাহিনী এই হামলা সম্পন্ন করে, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেন্ট পিটার্সবার্গ তেল টার্মিনালে আঘাত হানে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে তারা ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। তবে হামলার ফলে সেন্ট পিটার্সবার্গের ওই প্রধান তেল টার্মিনালে আগুন লেগে যায়। এছাড়াও, একটি লজিস্টিক সেন্টার এবং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

এই ঘটনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার তেল শোধনাগারে হামলাকে অনুচিত বলে মন্তব্য করেছেন এবং দাবি করেছেন যে দুই দেশ জ্বালানি খাতে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে কিয়েভ কিংবা মস্কো—কোনো পক্ষই এমন চুক্তির কথা স্বীকার করেনি।

জেলেনস্কি জানিয়েছেন, তথাকথিত ওই আলোচনার পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও গ্যাস খাতে অন্তত ৭৬ বার হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনও পাল্টা জবাব দিতে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘ঐতিহাসিক ভুল’ হবে। ট্রাম্প সম্প্রতি রাশিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জেলেনস্কি বলেন, এটি রাশিয়ার যুদ্ধ ও আগ্রাসনকে আরও উৎসাহিত করবে। মার্কিন চাপ ও গোয়েন্দা তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা বাঁধা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষায় ড্রোন হামলা চালিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে ইউক্রেন।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%