ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুই বছর পর দেশে ফিরে সাংবাদিক জসিমকে ফুলেল শুভেচ্ছা


দুই বছর পর দেশে ফিরে সাংবাদিক জসিমকে ফুলেল শুভেচ্ছা

দীর্ঘ দুই বছর পর ইউরোপের দেশ ক্রোয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে আসা বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কোষাধ্যক্ষ জি.এম জসিম হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। বুধবার দিবাগত রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বরিশাল জেলা উত্তর কমিটির পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সাংবাদিক জি.এম জসিম হাসানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এস.এম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহামুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

প্রিয় সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক জি.এম জসিম হাসান।

তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছ থেকে এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।" সহকর্মীদের এই ভালোবাসা ও আন্তরিকতা যেন সবসময় অটুট থাকে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ এম


টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ার আগে বাংলাদেশ আরও দীর্ঘ সময়ের প্রস্তুতির আবেদন করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত সময় পেলে মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করা সম্ভব হবে, পাশাপাশি উত্তরণ-পরবর্তী অর্থনীতিকে আরও সক্ষম ও অভিঘাতসহনশীল করে তোলা সম্ভব হবে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এলডিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকে বক্তব্য রাখেন। ঢাকায় পাওয়া এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের এই অনুরোধ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদে বিবেচনার পর্যায়ে রয়েছে, এ কারণে এলডিসি গ্রুপের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।

তিনি উল্লেখ করেন, এলডিসি থেকে উত্তরণে সক্ষমতা বজায় রাখা, গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন এবং মসৃণ উত্তরণ কৌশল কার্যকর করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।

দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনার প্রেক্ষাপটে তিনি এলডিসিগুলোর জন্য ছয়টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

এগুলোর মধ্যে রয়েছে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কমে যাওয়ার প্রবণতা রোধ, সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার উন্নত করা এবং অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় পূর্বানুমেয় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা।

অবৈধ আর্থিক প্রবাহ মোকাবিলা ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

হুমায়ুন কবির বলেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, ঋণের চাপ, ওডিএ কমে যাওয়া, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ু সংকট আমাদের সক্ষমতার পরীক্ষা নিচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, এলডিসিগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো ৭ শতাংশের লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। ২০২৬ সালে প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ‘থ্রি-আর’ কৌশল- রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন- টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে গ্রহণ করা হয়েছে।

এলডিসি গ্রুপের চেয়ার হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য নেপালকে ধন্যবাদ জানান তিনি। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর নেপালের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পরবর্তী চেয়ার হিসেবে গাম্বিয়াকে স্বাগত জানান হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ১০৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ এম


ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ১০৯ জন গ্রেফতার

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১০৯ জনকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৩৩ জন, আদাবর থানা পুলিশ ২৬ জন, তেজগাঁও থানা পুলিশ ২৩ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ১৪ জন, হাতিরঝিল থানা পুলিশ ৭ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নামের তালিকায় রয়েছে- ওলিল (২৫), মো. ইউসুফ (৩২), মো. তারেক (১৮), মো. মামুন (৩৩), মো. সোহাগ মোল্লা (২৫), মো. চাষার (৬৭), মো. সজীব মণ্ডল (২৩), মো. লিটন (৩৫), মো. সোহেল হোসেন (২৭), মো. শামিম (২৭), মো. রুসেল রানা (৩১), কামরুল ইসলাম (৩২), আলকামুল রেজভী আহম্মেদ, মো. বাবু (৩২), মো. নূরুল ইসলাম গাজী বাবু (৫৫), মো. ইদ্রিস (৫৫), মো. সিরাজুল ইসলাম খোকন (৩১), মো. শাকিল (২৩), মো. রানা (২৮), লিউল ইসলাম হৃদয় (২৩), মো. শফিকুল ইসলাম লিটন (৩৭), মো. মাসুদ রানা (৩০), মো. সাজু মিয়া (২৫), হ্যাপি বেগম (৩৮), ইসমাইল হোসেন রানা (৩৫), মো. হৃদয় (২২), আ. হাকিম (২৪), মো. ইমরান হোসেন (১৯), মো. কাজল (৩৭), মো. বাপ্পী (১৯), মো. সবুজ (২২), মো. জালাল (৪২), মোহাম্মদ আলী (২৮), হারুন (৪৪), মো. ইমন (২৬), মিজানুর (৩০), রমজান (২০), মো. সোহাগ (২১), রাকিবুল হাসান নাছিফ (২১), মো. সাগর (২৩), মো. আল আমিন (১৯), মো. শাকিল হোসেন (২২), মো. সাদ্দাম হোসেন (২৪), শাহাদত (২৩), মো. রুস্তম বয়াতী (২৪), মো. হৃদয় (২৩), সাদিকুল ইসলাম (৩৩), মো. সুমন (২৫), মো. সোহেল রানা (২৯), মো. রুবেল (২৮), মো. রিফাত (১৯), মো. শফিকুল হোসেন (২৩), মো. মেহেদী হাসান মিজান (২৪), মো. ইয়াছিন মান্নান (২৬), মো. রনি আলম (৩৪), মো. রাসেল (২৪), মো. শাহিন (২০), আ. ছালাম খান, মো. আনিল (২৯), মায়া বেগম (৪৫), রতন হাওলাদার, মো. ফিরোজ আহমেদ, মো. শাহিন (২০), মো. রাসেল (২৬), মো. আ. রাজ্জাক (৩০), মো. নাজমুল মৃধা (২২), মো. ওমর (২৫), মো. বশির রাকিব (২৫), মো. শামীম (২৪), মো. রাব্বি শামীম (২১), রানা (২৬), শামীম ভূঁইয়া (৩৫), মো. বাদশা (১৮), মো. আসলাম (৪০), মো. বাপ্পী হাওলাদার (২১), মো. নিরব হোসেন (২০), রতন খান (২৫), মো. আকতার হোসেন (৩২), নাদিম (২৫), সালমান রহমান ওরফে রিমন (৩৮), কে. এইচ. এম জাবীর রেজা শুভ (৪৫), মো. রাজু (৩০), মো. মেহেদী হাসান, মো. আমির হোসেন (৩৬), মো. খোকন (৩২), মো. আরাফ (২০), প্রমিতাল মাজিদ (২৩), মো. রাজিব হোসেন (১৯), মো. রুমেল (১৯), মো. সাইদুর রহমান (২২), মো. সাকিব (২২), মহিউদ্দিন আরিফ (৩৬), মো. রতন হোসেন (৩০), মো. হাসান মিয়া (৪৩), মো. জসিম বেপারী (৩৫), মো. রকি (২১), মো. সুমন (২৫), বিশ্বজিত কর্মকার (২৪), মো. ওয়াসিম মিয়া, মো. শামীম হোসেন মাঝি (৩৪), মো. জামাল (২৬), মো. শান্ত মিয়া (২২), মো. সোহাগ (৩৮), মো. রাজীব (২৮), মো. শরিফুল ইসলাম রঞ্জু (৩৮), সাগর (২৬), মো. হোসেন (২৮), মো. বাবুল মৃধা ও মোছা. মেরিনা বেগম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল আহাদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ এম


সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল আহাদ গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আহাদকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি -৯।

সোমবার, সিলেটের শাহপরান (রহ.) থানাধীন নয়াগাঁও চৌধুরীপাড়া পরগনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল আহাদ জকিগঞ্জ থানার চাঁনপুর এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুল মানিকের পুত্র।

এসআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানায় মামলা নং-০৬, জিআর-০৬/১৩, যা ১৭ জানুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দে দণ্ডবিধির ৩৯৫ ধারায় দায়ের করা হয়। আদালত ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সড়কের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ঝঅণ-খঊঅউ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ঊউটঈঙ ইধহমষধফবংয, যা ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজিত।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি অফড়ষবংপবহঃ ্ ণড়ঁঃয ঈষঁন-এর বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কিশোর-কিশোরী ও যুবরা অংশগ্রহণ করেন। তারা বিতর্ক, বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প বলা, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মানুন ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়ার প্রজেক্ট অফিসার সুমাইয়া খন্দকার এবং মীর মো. তৌহিদুর রহমান।

আয়োজকরা জানিয়েছেন, কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, জনসম্মুখে বক্তব্য প্রদান, সৃজনশীলতা, দলগত কাজ ও সামাজিক বিষয়ে অংশগ্রহণের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি, বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার ও দায়িত্ব, মেয়েদের শিক্ষা ও নেতৃত্ব, নিরাপদ কমিউনিটি, জলবায়ু পরিবর্তন, মাদকমুক্ত সমাজসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় গুরুত্ব পায়। শ্রীমঙ্গলের ৮টি চা-বাগানের ১২ থেকে ২৪ বছর বয়সী ৪৬ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী ও আয়োজকদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয় এবং মধ্যাহৃভোজে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%