প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জকিগঞ্জ থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আহাদকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি -৯।
সোমবার, সিলেটের শাহপরান (রহ.) থানাধীন নয়াগাঁও চৌধুরীপাড়া পরগনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল আহাদ জকিগঞ্জ থানার চাঁনপুর এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুল মানিকের পুত্র।
এসআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানায় মামলা নং-০৬, জিআর-০৬/১৩, যা ১৭ জানুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দে দণ্ডবিধির ৩৯৫ ধারায় দায়ের করা হয়। আদালত ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন