০৭:৪১ পি.এম
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের সতর্কবার্তাও প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার ও বান্দরবান জেলাকে আবহাওয়া অধিদপ্তর মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
বন্যার ক্ষতচিহ্ন সড়কে, দুর্ভোগে মৌলভীবাজারের লাখো মানুষ। পূর্বাভাসে আরও বলা হয়, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে
এ ছাড়া আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন