ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম


স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা করেছেন, আগস্টের শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে। কয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে, এই মাসের শেষের দিকে নির্বাচন যাতে করা যায়, সেভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

স্থানীয় সরকার নির্বাচন পেছানো বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই, উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নাকি পৌরসভা বা উপজেলা কোনটা আগে আসবে, সে বিষয়টি সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়াবলী বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসমূহ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে হয়তো স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে, সেটা শেষ করা হবে। তবে এর মধ্যে আইনগত বাধ্যবাধকতার কারণে, যদি আদালতের কোনো রায় বা কোনো নির্দেশনা থাকে, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।’ পাশাপাশি, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এসময় ঢাকা জেলা প্রশাসন মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত খান, আমিনবাজার ভূমি সরকারি কমিশনার শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে ১৫০ বস্তা সারের তথ্য পেয়েও ৩ ঘণ্টা পর অভিযান: ৫ হাজার টাকা জরিমানায় কৃষকদের ক্ষোভ!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


নাচোলে ১৫০ বস্তা সারের তথ্য পেয়েও ৩ ঘণ্টা পর অভিযান: ৫ হাজার টাকা জরিমানায় কৃষকদের ক্ষোভ!

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে অবৈধভাবে ডিএপি সার মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে পরিচালিত এক প্রশাসনিক অভিযান নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মূল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করায় স্থানীয়রা এ অভিযানকে ‘দায়সারা ও লোকদেখানো’ বলে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১:৫০ থেকে ১২:০৫ ঘটিকা পর্যন্ত নেজামপুর বাজারস্থ ‘মেসার্স ইউসুফ ট্রেডার্স’-এ এ অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।

তথ্য গোপন ও সার সরিয়ে নেওয়ার অভিযোগ:
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স ইউসুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ইউসুফ আলী দীর্ঘ দিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন। ঘটনার দিন সকালে উপজেলা প্রশাসনকে প্রায় ১৫০ বস্তা ডিএপি সার অবৈধ মজুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়। তবে অভিযোগ পাওয়ার প্রায় ৩ ঘণ্টা পর বাজারে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগ উঠেছে, এই ৩ ঘণ্টার বিলম্বের সুযোগে ব্যবসায়ী ইউসুফ আলী অন্তত ৬টি ভ্যানে করে আনুমানিক ৭০ থেকে ৮০ বস্তা সার দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন। পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে উক্ত দোকানের গোডাউন থেকে ৬৫ বস্তা (অন্য সুত্রে ৬৪ বস্তা) অবৈধ ডিএপি সার জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীকে মাত্র ৫,০০০ টাকা জরিমানা করে অভিযান শেষ করা হয়।

কৃষক ও সুশীল সমাজের অসন্তোষ:
অভিযানের ধরণ ও জরিমানার পরিমাণ দেখে চরম হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা জানান, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের পকেট কাটার পর এত বড় অপরাধে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা কোনোভাবেই দৃষ্টান্তমূলক হতে পারে না।

কৃষকদের মতে:সিন্ডিকেটের প্রাধান্য: এ ধরনের হালকা শাস্তির কারণে অবৈধ সার মজুদকারী ও সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে।

প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন: সুনির্দিষ্ট তথ্য দেওয়া সত্ত্বেও ৩ ঘণ্টা দেরিতে অভিযানে আসা এবং বিশাল ক্ষমতার অপব্যবহারের বিপরীতে সামান্য জরিমানা প্রদান করায় প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যোগসাজশের গুঞ্জন: দেরিতে পৌঁছানো এবং সার সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় প্রশাসনের নিম্ন বা মধ্যম পর্যায়ের অসাধু কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের কোনো আঁতাত আছে কি না, তা নিয়েও বাজারে নানা নেতিবাচক আলোচনা চলছে।

কৃষকদের দাবি, অনতিবিলম্বে এ ধরনের নামমাত্র অভিযান বন্ধ করে মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ সারের বাজার অস্থিতিশীল করার সাহস না পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক যুবককে মৃত্যু দণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাজা প্রাপ্ত আসামি মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

এ দিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের স্বজনদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ আজাদের সঙ্গে স্ত্রী তানিয়া বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে আজাদ তার স্ত্রী তানিয়া বেগমের হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক শক দেন। এতে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়। নিহত তানিয়া বেগম তিন সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় নিহতের মা মায়া বেগম বাদী হয়ে তার জামাতা মোহাম্মদ আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন আলামত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করা হয়। তদন্তে তানিয়ার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার বলেছেন, "দীর্ঘদিন পর তারা আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। যারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যাবর্তনটা সুখের হলো না ভেনাস-সেরেনা জুটির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


প্রত্যাবর্তনটা সুখের হলো না ভেনাস-সেরেনা জুটির

সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস। এই প্রত্যাবর্তনটিও তাদের জন্য সুখের হলো। দীর্ঘ ৪ বছর পর জুটি বেঁধে তারা এবার খেলতে নেমেছিলেন।

ভেনাস এবং সেরেনা ইউক্রেনের মার্তা কস্তিউক ও যুক্তরাষ্ট্রের পেটন স্টার্নস জুটির কাছে হেরেছেন ৬-২, ১-৬, ১০-৮ গেমে। প্রথম২ সেটে উভয়ই একটি করে জিতলেও তৃতীয় সেটটি টাইব্রেকারে পৌঁছে যায়। সেই লড়াইয়ে তারা ৮-১০ ব্যবধানে হেরে যায়।

সর্বশেষ তারা ২০২২ ইউএস ওপেনে ডাবলসে খেলেছিলেন। মাঝে দুবোনই অবসর ভেঙে আবার কোর্টে ফিরেছেন। ৪৪ বছর বয়সী সেরেনার সঙ্গে তার ৪৬ বছর বয়সী বোন ভেনাস আবার নতুন করে জুটি বাঁধেন।

ডাবলসে তাদের রেকর্ড সত্যিই অবিস্মরণীয়। ভেনাস-সেরেনার নামের পাশে দ্বৈতে মোট ২২টি শিরোপা রয়েছে। এর মধ্যে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা, এবং অলিম্পিকের মাঝে ৩টি স্বর্ণপদকও রয়েছে। তাদের রেকর্ড এতটা দুর্দান্ত যে তারা কখনোই ফাইনালে হারেনি।

ফেরাটা জয়ে না হলেও, দীর্ঘ বিরতির পর খেলতে পেরে ভেনাস খুশি। ৭ গ্র্যান্ড স্লামজয়ী একক খেলোয়াড় সেরেনা বলেছেন, 'ডাবলসে ফেরার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম।

অবশেষে আমরা একে অপরের সঙ্গী হতে পেরেছি। আমরা বিপরীতে অনেক বেশি ছাড় দিই এবং একে অপরকে উৎসাহিত করি।' ভেনাস অনুভব করেন, 'এটাই আমাদের একসঙ্গে প্রথম খেলা, আমি মনে করি ধীরে ধীরে আমরা নিজেদের পুরোনো ছন্দে ফিরে আসছি।'

অপরদিকে, উন্মুক্ত ওপেনে এককে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্লামের রানী সেরেনা বলেন, 'এটি আমার কাছে আনন্দদায়ক, বিশেষ এবং দারুণ লেগেছে। ধীরে ধীরে আমরা ছন্দে ফিরতে শুরু করেছি। আবারও জুটি করতে পারাটা আমাদের জন্য সত্যিই দারুণ ব্যপার।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস ও অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস ও অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে। বিজিবি জানিয়ে দিয়েছে যে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

এই অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোনের একটি দল গৌরাঙ্গপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে চেকপোস্টের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।

কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা তাদের মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় তিন কিলোমিটার দূরে একটি কালভার্টের নিচে সেটি ফেলে তারা দুই আরোহী পালিয়ে যান। এরপর মোটরসাইকেলটি তল্লাশি করলে সিটের নিচ থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানিয়েছেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। আটক বা পলাতক দুই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র, মাদক ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%