ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশকে এআই কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী


বাংলাদেশকে এআই কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সরকার বাংলাদেশকে নতুন তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য শহর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও জানান, ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৮০ শতাংশ মোবাইল টাওয়ারকে ফাইবার সংযোগের আওতায় আনার জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের সব প্রান্তের সাধারণ মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন।

আরও পড়ুন: টেলিটক ৭০০ মেগাহার্টজে ফোর-জি সম্প্রসারণের জন্য জেডটিই’কে কার্যাদেশ দিল

এছাড়া, তিনি উল্লেখ করেন যে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এআই প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে একটি স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যা জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসানের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ অন্যান্য সদস্যরা।

এ সময় পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইসও) ডা. মশিউর রহমান এবং জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান শতাধিক সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান বাসসকে জানিয়ে বলেন, "আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, নিশ্চিত করেছেন রবিউল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, নিশ্চিত করেছেন রবিউল হাসান

ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে এই বিপর্যয়ের ঘটনা ঘটে। এর ফলে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায়।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন বিভাগের পরিচালক রবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।’

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ছয়জন হত্যার মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


কুষ্টিয়ায় ছয়জন হত্যার মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ চারজনের মামলার রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ৭ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়, এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

এই মামলায় হানিফ ছাড়া অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে চারজন আসামিই পলাতক অবস্থায় রয়েছেন।

এর আগে, গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশনা প্রদান করে ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সকল ক্ষেত্রে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সকল ক্ষেত্রে

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। নতুন নিয়মটি ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে, যদি কোনো আবেদনের শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়ে, তবে সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়ানো হবে না।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায়, সংস্থাটি আবেদনের সময়সীমা গণনার বিষয়টি পরিষ্কার করেছে। এতে সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজে জমা দেওয়া কিছু আবেদনের শেষ তারিখ যদি শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়ে, তবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়ানো যেতে পারে। তবে, অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। অনলাইনে ছুটির দিনেও আবেদন করা সম্ভব। সুতরাং, আবেদনকারীদের তাদের নিজ নিজ আবেদনপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।

এ ধরনের আবেদনের শেষ সময় যদি শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়ে, তবে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক দিন পাওয়া যাবে না। ফলে, নির্ধারিত বয়সসীমার মধ্যে আবেদন জমা না দিলে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগদাতাদেরও অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার তারিখের দিকে নজর রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে আই-৯৪ নথিতে উল্লেখিত মেয়াদ গুরুত্বপূর্ণ।

অনুমোদিত অবস্থানের মেয়াদসংক্রান্ত কোনো সময়সীমা যদি ছুটির দিনে শেষ হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে—এমনটি ধরে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট নিয়ম মেনে সময়মতো মেয়াদ বাড়ানোর আবেদন জমা দিতে হবে। দেরিতে আবেদন করার পরিণতি নির্ভর করবে সংশ্লিষ্ট পরিস্থিতি ও অভিবাসন আইনের বিধানের ওপর।

আবেদনকারীদের করণীয়

আবেদনকারীদের প্রথমেই নিশ্চিত হতে হবে, তাদের আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক সময়সীমা, নাকি অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের তারিখ। পাশাপাশি আবেদন অনলাইনে নাকি কাগজে জমা দিতে হবে, সেটিও যাচাই করা জরুরি।

বিশেষ করে বয়সসীমাসংক্রান্ত আবেদন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। সময়মতো আবেদন জমা দিলে এমন কোনো সময় বাড়ানোর ওপর নির্ভর করতে হবে না, যা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%