ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, নিশ্চিত করেছেন রবিউল হাসান


ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, নিশ্চিত করেছেন রবিউল হাসান

ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে এই বিপর্যয়ের ঘটনা ঘটে। এর ফলে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায়।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন বিভাগের পরিচালক রবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।’

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ছয়জন হত্যার মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


কুষ্টিয়ায় ছয়জন হত্যার মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ চারজনের মামলার রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ৭ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়, এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

এই মামলায় হানিফ ছাড়া অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে চারজন আসামিই পলাতক অবস্থায় রয়েছেন।

এর আগে, গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশনা প্রদান করে ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সকল ক্ষেত্রে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সকল ক্ষেত্রে

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। নতুন নিয়মটি ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে, যদি কোনো আবেদনের শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়ে, তবে সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়ানো হবে না।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায়, সংস্থাটি আবেদনের সময়সীমা গণনার বিষয়টি পরিষ্কার করেছে। এতে সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজে জমা দেওয়া কিছু আবেদনের শেষ তারিখ যদি শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়ে, তবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়ানো যেতে পারে। তবে, অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। অনলাইনে ছুটির দিনেও আবেদন করা সম্ভব। সুতরাং, আবেদনকারীদের তাদের নিজ নিজ আবেদনপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।

এ ধরনের আবেদনের শেষ সময় যদি শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়ে, তবে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক দিন পাওয়া যাবে না। ফলে, নির্ধারিত বয়সসীমার মধ্যে আবেদন জমা না দিলে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগদাতাদেরও অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার তারিখের দিকে নজর রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে আই-৯৪ নথিতে উল্লেখিত মেয়াদ গুরুত্বপূর্ণ।

অনুমোদিত অবস্থানের মেয়াদসংক্রান্ত কোনো সময়সীমা যদি ছুটির দিনে শেষ হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে—এমনটি ধরে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট নিয়ম মেনে সময়মতো মেয়াদ বাড়ানোর আবেদন জমা দিতে হবে। দেরিতে আবেদন করার পরিণতি নির্ভর করবে সংশ্লিষ্ট পরিস্থিতি ও অভিবাসন আইনের বিধানের ওপর।

আবেদনকারীদের করণীয়

আবেদনকারীদের প্রথমেই নিশ্চিত হতে হবে, তাদের আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক সময়সীমা, নাকি অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের তারিখ। পাশাপাশি আবেদন অনলাইনে নাকি কাগজে জমা দিতে হবে, সেটিও যাচাই করা জরুরি।

বিশেষ করে বয়সসীমাসংক্রান্ত আবেদন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। সময়মতো আবেদন জমা দিলে এমন কোনো সময় বাড়ানোর ওপর নির্ভর করতে হবে না, যা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে, চলতি বছরে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বাংলাদেশ প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে যেতে পারে। প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৭৪৯ ডলার হতে পারে।

এ পূর্বাভাসটি আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশের অর্থনীতির অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

মাথাপিছু জিডিপি একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যার সংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়। এটি নাগরিকদের গড় অর্থনৈতিক উৎপাদনের একটি ধারণা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা হাতে প্রধান শিক্ষিকা তন্নী রহমানের প্রেম নিবেদন পোস্ট ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


শাপলা হাতে প্রধান শিক্ষিকা তন্নী রহমানের প্রেম নিবেদন পোস্ট ভাইরাল

পদ্মবিল থেকে একটি পদ্মের আঁটি তুলে এনে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও জন্য অপেক্ষা করার একটি কাব্যিক দৃশ্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান পদ্ম হাতে ছবি তুলে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "তোমার জন্য-ই! পদ্মবিল থেকে তোমার জন্য এক আঁটি পদ্ম তুলে এনেছি। চা-বাগানের পাশে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি— তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর!"

পোস্টের শেষে ছবিটি তিনি ‘সাহেবের তোলা’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যের মাধ্যমে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। কবিতার আবেগ, পদ্ম হাতে ছবি এবং অপেক্ষার রোমান্টিক বর্ণনা মিলিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে তার এই প্রকাশভঙ্গি।

তন্নী রহমান পূর্বেও বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন। সম্প্রতি টিয়া পাখির সঙ্গে ছবি তুলে তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছেন। সাবেক নির্বাচিত শিক্ষক নেত্রী তন্নী রহমানের স্বামীও শিক্ষকতা পেশায় যুক্ত এবং একই বিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা সোলেমান মিয়া মন্তব্য করেন, "তন্নী রহমান একটি শিক্ষক পরিবারের সম্পদ। কবিতা, কনটেন্ট ক্রিয়েশন ও পড়াশোনায় তিনি ব্যতিক্রমী। তার প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাকে সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।"

শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, "তন্নী রহমান বরাবরই নানা বিষয়ে আলোচনায় থাকেন। আমরা তার প্রতিভার আরও বিকাশ কামনা করি।"

মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, "শিল্প-সাহিত্য চর্চা অবশ্যই ভালো বিষয়। আশা করি, তিনি নিয়মনীতি মেনে এসব সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%