প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পদ্মবিল থেকে একটি পদ্মের আঁটি তুলে এনে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও জন্য অপেক্ষা করার একটি কাব্যিক দৃশ্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান পদ্ম হাতে ছবি তুলে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "তোমার জন্য-ই! পদ্মবিল থেকে তোমার জন্য এক আঁটি পদ্ম তুলে এনেছি। চা-বাগানের পাশে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি— তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর!"
পোস্টের শেষে ছবিটি তিনি ‘সাহেবের তোলা’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যের মাধ্যমে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। কবিতার আবেগ, পদ্ম হাতে ছবি এবং অপেক্ষার রোমান্টিক বর্ণনা মিলিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে তার এই প্রকাশভঙ্গি।
তন্নী রহমান পূর্বেও বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন। সম্প্রতি টিয়া পাখির সঙ্গে ছবি তুলে তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছেন। সাবেক নির্বাচিত শিক্ষক নেত্রী তন্নী রহমানের স্বামীও শিক্ষকতা পেশায় যুক্ত এবং একই বিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।
মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা সোলেমান মিয়া মন্তব্য করেন, "তন্নী রহমান একটি শিক্ষক পরিবারের সম্পদ। কবিতা, কনটেন্ট ক্রিয়েশন ও পড়াশোনায় তিনি ব্যতিক্রমী। তার প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাকে সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।"
শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, "তন্নী রহমান বরাবরই নানা বিষয়ে আলোচনায় থাকেন। আমরা তার প্রতিভার আরও বিকাশ কামনা করি।"
মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, "শিল্প-সাহিত্য চর্চা অবশ্যই ভালো বিষয়। আশা করি, তিনি নিয়মনীতি মেনে এসব সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন