০৬:৩১ পি.এম
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের পার্শ্ববর্তী নলিয়ান বাজার এবং দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে কোস্ট গার্ড আউটপোস্ট অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন: রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন