০৪:২৫ পি.এম
শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই দাবি করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যিনি সকালে পরিদর্শন শেষে এ কথা জানান।
তিনি বলেন, "পরাজীত ফ্যাসিবাদি শক্তি গভীর রাতে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে।" তিনি উল্লেখ করেন যে, দুর্বৃত্তরা বাইরের সাইবোর্ড ও লোহাড় গেটের ব্যাপক ক্ষতি করেছে, তবে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল বিএনপি কার্যালয়কে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া।
অধ্যক্ষ দুলাল আরও বলেন, "এটা বিএনপির জন্য অস্তিত্বের ব্যাপারে জেলা বিএনপি এর তীব্র নিন্দা জানায়।" তিনি জানান যে, এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ার টেকার আতর আলী জানান, তিনি গত রাত একটার দিকে পাহারা দেওয়ার পর বাড়িতে চলে গিয়েছিলেন। সকালে এসে দেখেন বিএনপি কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়া হয়েছে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, "বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।" তিনি জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন