প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলায় ডা. মোহাম্মদ আলীর নিজ বাসভবনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু ও উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহীদ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ডা. মোহাম্মদ আলীর মৃত্যুতে পূর্বধলা-ধোবাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভূত হয়। তাঁর স্মৃতিকে ধারণ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডা. মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
ডা. মোহাম্মদ আলী ২০১২ সালের ৩ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৭০ বছর বয়সে মারা যান। তিনি বিএনপি থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পূর্বধলা-ধোবাউড়ার মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি ‘উন্নয়নের রূপকার’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর উদ্যোগে পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ ও ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন