ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন


মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম গত পাঁচদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি মসজিদে অবস্থান করছেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির কাছে রয়েছে বলে জানা যায়। তবে, ঘরের ভেতরে কে বা কারা বোমা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝ-ড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০০ এম


দুপুরের মধ্যে ৬ জেলায় ঝ-ড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ এম


জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে মা ও ছেলেসহ তিনজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে। এই ঘটনার সময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন দাদি বুলি বেগম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)।

স্থানীয়দের মতে, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দেয়। রাজু যখন সেটি মেরামত করতে যান, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে বিপদে দেখে দাদি বুলি বেগম তাদের সাহায্য করতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু ঘটে। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে, মঙ্গলবার বিকালে জেলার মেলান্দহের কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ইসলাম তায়েফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। ওই শিক্ষার্থী বিকালে মাদ্রাসা ঘরের টিনের চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। নিহত জুনায়েদ মেলান্দহ থানার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্র উৎসব থেকে প্রদর্শনী, রাজ্য উত্তমময়! তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে চার দিন জুড়ে নানা অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


চলচ্চিত্র উৎসব থেকে প্রদর্শনী, রাজ্য উত্তমময়! তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে চার দিন জুড়ে নানা অনুষ্ঠান

মহানায়কের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নন্দনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তমকুমারের পরিবারের সদস্যরা।

উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইন্ডাস্ট্রিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নন্দনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তম কুমারের পরিবার। আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান চার দিনব্যাপী চলবে।

কীভাবে এই অনুষ্ঠানগুলি আরও সুন্দর ও স্মরণীয় করে সাজানো যায়, সেই উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে দফায় দফায় মিটিং চলছে। আনন্দবাজার ডট কমকে এই প্রসঙ্গে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় জানান, উত্তমকুমারের জন্মশতবর্ষকে কেন্দ্র করে কী কী পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “কলকাতা শহরের নানা জায়গায় উত্তমকুমারের ছবি দিয়ে সাজানো হবে। ৩ সেপ্টেম্বর সকাল আটটায় আহিরিটোলায় উত্তমকুমারের মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হবে।”

রবীন্দ্র সদন চত্বরও সাজানো থাকবে। বৃহস্পতিবার সকাল ন’টায় টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তির সামনে মালা দেওয়ার কথা জানিয়েছেন রূপা। তিনি বলেন, “সকাল ন’টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে উত্তমকুমারের মূর্তিতে মালা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু, আবীর চট্টোপাধ্যায়, দেব-সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।”

বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশিষ্টদের ছবি: সংগৃহীত।

উত্তমের ছবি দিয়ে তৈরি একটি কাটআউট তৈরি হচ্ছে, যা বিজলী সিনেমা হলের সামনে উদ্বোধন করা হবে। এই কাটআউট সকাল ১০টায় উদ্বোধন করবেন সন্দীপ রায়।

৩ সেপ্টেম্বর সারা দিন জুড়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়ও বিশেষ আয়োজন রয়েছে। একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, বলে জানান রূপা। তিনি বলেন, “সন্ধ্যা ৬টা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে ইন্ডাস্ট্রির মানুষ তো থাকবেনই, তাঁরা ছাড়াও উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন যে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তাঁরাও আসবেন। সেই সময়ের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।” শোভাযাত্রাটি সমগ্র নন্দন চত্বর এবং রবীন্দ্র সদন মেট্রো-সংলগ্ন এলাকা পরিক্রমা করবে। এই শোভাযাত্রায় যোগ দেবেন লোকশিল্পীরাও এবং উত্তমকুমারের ছবি দিয়ে তৈরি টিশার্ট পরে অনেকেই অংশগ্রহণ করবেন।

সন্ধ্যা ৭টায় গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজন করা হবে একটি বিশেষ প্রদর্শনী। এতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সাতটা পনেরো মিনিটে একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের সঙ্গে কেক কেটে এবং পায়েস খেয়ে উদ্‌যাপন করা হবে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন যিশু সেনগুপ্ত।

উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি ট্যাবলয়েড গাড়িও তৈরি করা হয়েছে, যা সারা শহর জুড়ে ঘুরবে। উত্তমকুমারের নানা ছবির দৃশ্য দিয়ে তৈরি হয়েছে সেই অভিনব গাড়ি।

উত্তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘নায়ক’। ছবি: সংগৃহীত।

শুধু ৩ সেপ্টেম্বরই নয়, ৪ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারও বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিনিয়র টেকনিশিয়ানদের শ্রদ্ধা জানানো হবে।

শুক্রবার সকাল সাড়ে এগারোটায় উত্তমকুমারের নামাঙ্কিত প্রস্তাবিত চলচ্চিত্র কেন্দ্রের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

বিকেল চারটেয় উত্তমকে নিয়ে তৈরি চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। উদ্বোধনী ছবি ‘নায়ক’। রূপা জানান, নন্দন, রাধা স্টুডিয়ো-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহ জুড়ে উত্তমের আরও বেশ কিছু ছবিও প্রদর্শিত হবে। কী কী ছবি দেখানো হবে, সেই তালিকা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলেও মঙ্গলবার জানান রূপা।

বিকেল পাঁচটায় ইন্ডিয়া পোস্টের তরফ থেকে রয়েছে একটি বিশেষ উদ্যোগ। তারা উত্তমকুমারকে নিয়ে তৈরি স্ট্যাম্প প্রকাশ্যে আনবে। রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায়, দীপঙ্কর দে-সহ বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীরা। শ্রদ্ধা জানাবেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার ও পূর্ণিমা চক্রবর্তী। পরে তাঁরা একটি আলচনাসভায় যোগ দেবেন।

সন্ধ্যা ৭টায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মহানায়ককে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মহানায়ক: আ সুপারস্টার জার্নি’ দেখানো হবে। ছবিটি তৈরি করেছেন স্বপন দাস।

উত্তম কুমারকে ইন্ডাস্ট্রির শ্রদ্ধাজ্ঞাপন। ছবি: সংগৃহীত।

পাঁচই সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটেয় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। বিষয়— ‘নায়িকার চোখে উত্তম কুমার’। এই অনুষ্ঠানে যোগ দেবেন, অভিনেত্রী মমতাশঙ্কর, গার্গী রায়চৌধুরী, ইশা সাহা, ঋতুপর্ণা সেনগুপ্ত, পৌলমী বসু, রূপা গঙ্গোপাধ্যায়, পাওলি দাম। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

এরপর বিকেল সাড়ে ছটায় পরের সেমিনারের বিষয় ‘অ্যাক্টিং অফ উত্তমকুমার’। এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কুশল চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠান সংযোজনা করবেন পরিচালক অতনু ঘোষ।

সঙ্গীতের মাধ্যমে উত্তমকুমারকে শ্রদ্ধা জানানোর আয়োজন রয়েছে। এই অনুষ্ঠানটি ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সৃজনে রয়েছেন দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে অটোরিকশার অরাজকতা, যানজট ও দুর্ঘটনার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


কালিয়াকৈরে অটোরিকশার অরাজকতা, যানজট ও দুর্ঘটনার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে শুরু করে পৌরসভার অলিগলি-সবত্রে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য। নিয়ম ও শৃঙ্খলার তোয়াক্কা না করে যত্রতত্র যাত্রী ওঠানামা, হঠাৎ ইউটার্ন, বিপরীতমুখী চলাচল এবং অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ যাত্রীরা।

কালিয়াকৈর-চন্দ্রা ও কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের সফিপুর, মৌচাকসহ বিভিন্ন অংশে গিয়ে দেখা যায়, প্রধান সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে এবং মাঝসড়কে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই সমস্যা প্রকট আকার ধারণ করে। কালিয়াকৈর সদর বাজার, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও মৌচাক বাজারের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অটোরিকশার জন্য দীর্ঘ যানজট প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে।

 

স্থানীয় এক চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, "অফিসে যাওয়ার সময় প্রতিদিনই যানজটে পড়তে হয়। ৫ মিনিটের রাস্তা অতিক্রম করতে কখনো কখনো ৩০ মিনিট লেগে যায়।" এক অভিভাবক জানান, অলিগলিতে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপি নেতা দেওয়ান জসিম উদ্দিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "কালিয়াকৈরের রাস্তাঘাট আজ অটোরিকশার দখলে। কোনো নিয়ম-নীতি না থাকায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। জনগণের দোয়ায় পৌরসভার দায়িত্ব পেলে আমার প্রথম কাজই হবে নির্দিষ্ট রুট, স্ট্যান্ড ও চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করে কালিয়াকৈরের যানজট নিরসন করা।" তিনি অবিলম্বে ট্রাফিক পুলিশ বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ অবস্থায় কালিয়াকৈরের শিল্পাঞ্চলের বিপুল জনসংখ্যার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক অভিযান, নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ এবং চালকদের প্রশিক্ষণের আওতায় এনে একটি স্থায়ী নীতিমালার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%