ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চিভাঙ্গাকে তিরস্কার করল আইসিসি


চিভাঙ্গাকে তিরস্কার করল আইসিসি

গত শনিবার হারারেতে যখন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলছিল, তখন আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের জন্য জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইসিসি উল্লেখ করেছে, খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বাংলাদেশ দলের ইনিংস চলাকালীন চিভাঙ্গা সতীর্থ ইনোসেন্ট কাইয়ার কাছ থেকে দ্রুত বল থ্রো করার জন্য তাড়া দেন। পরে দেরি হওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে মেজাজ হারিয়ে চিভাঙ্গা অশালীন ভাষা ব্যবহার করেন।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্গের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন। তাই তার জন্য আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও চিভাঙ্গার মনের সাথে যোগ হয়েছে। উল্লেখযোগ্য যে, এটি গত ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে। এর আগে, তারা এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৮৫ রানে জয় পায়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

আগামী ১৫ জুলাই থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি বার্টন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি বার্টন

ফ্রান্স এবং স্পেনের মধ্যে ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ইভান বার্টন।

যুক্তরাষ্ট্রের ডালাসে আগামী ১৫ জুলাই রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্টন পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ৩৫ বছর বয়সী এই রেফারি। গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্কের ম্যাচ, জাপান-সুইডেনের ম্যাচ এবং শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। এবারের বিশ্বকাপে সেমিফাইনাল হবে বার্টনের চতুর্থ ম্যাচ।

তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্টন। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনি প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেন। কারণ, ম্যাচ চলাকালীন তিনি মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরের উদ্দেশ্যে কিছু বলেন। পুরো ঘটনাটি দেখে ফেলেন বার্টন। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে বার্টন আলমিরনকে লাল কার্ড দেখান।

মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ডের ঘটনা এই বিশ্বকাপে প্রথম তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে ঘটেছে।

এছাড়া নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বার্টনের।

প্রথম সেমিফাইনালে সহকারী রেফারি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন বার্টনের স্বদেশি ডেভিড মোরান এবং সহকারী রেফারি-২ হিসেবে থাকবেন নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো।

চতুর্থ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ ও মাহবোদ বেগি।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফিফা ঘোষিত রেফারিদের তালিকায় আরও উপস্থিত আছেন: প্রধান রেফারি: ইভান বার্টন (এল সালভাদর), সহকারী রেফারি-১: ডেভিড মোরান (এল সালভাদর), সহকারী রেফারি-২: আন্তোনিও পুপিরো (নিকারাগুয়া), চতুর্থ রেফারি: গ্লেন নিয়বার্গ (সুইডেন), রিজার্ভ সহকারী রেফারি: মাহবোদ বেগি (সুইডেন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই ছাত্রদল কাজ করে যাচ্ছে।

কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে।

তিনি সোমবার (১৩ জুলাই) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

এই ত্রাণ বিতরণ কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা এবং কক্সবাজার জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতৃত্ব দেন।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে ৫০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ রামু উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের প্রণোদনায় অনিয়ম: এমপি শকুর তদন্ত কমিটির রিপোর্টে সত্যতা প্রমাণ, অভিযুক্তদের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


কৃষকের প্রণোদনায় অনিয়ম: এমপি শকুর তদন্ত কমিটির রিপোর্টে সত্যতা প্রমাণ, অভিযুক্তদের সতর্কবার্তা

কৃষকের প্রণোদনায় অনিয়ম: এমপি শকুর তদন্ত কমিটির রিপোর্টে সত্যতা প্রমাণ, অভিযুক্তদের সতর্কবার্তা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বোরো চাষিদের সরকারি প্রণোদনা বিতরণে গাফিলতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। একই সঙ্গে অনিয়মে অভিযুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, “কৃষকের প্রণোদনা, গাফিলাতির জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে আমার কাছে রিপোর্ট এসে পৌঁছেছে। অনেক অনিয়ম ধরা পড়েছে। অভিযুক্তদের নির্দেশক্রমে ভবিষ্যতের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজীপুর, ব্রাহ্মণবাজার, টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও প্রভাবশালীদের স্বজনদের নাম প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। এতে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান এম. এস. জামান মতিনকে আহ্বায়ক করে গঠিত এই ৩ সদস্যের কমিটিতে অন্য দুই সদস্য ছিলেন রেদোয়ান খান ও মঈনুল হক বকুল।কমিটির জমাদানকৃত তদন্ত প্রতিবেদনে প্রণোদনা বিতরণে ব্যাপক গাফিলতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে। সরকারি সুবিধা যেন প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সংসদ সদস্যের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন কুলাউড়ার সর্বস্তরের সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশের উচ্ছেদ অভিযান যানজট নিরসনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


চৌদ্দগ্রামে মহাসড়কের পাশের উচ্ছেদ অভিযান যানজট নিরসনে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধির খবর অনুসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বরাবর যানজট কমানোর উদ্দেশ্যে এবং মহাসড়কের পাশে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ১৩ জুলাই, ২০২৬ তারিখে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন নেতৃত্বে বিকেলে চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ অভিযানটি সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে অংশ নেয় চৌদ্দগ্রাম মডেল থানা ও মিয়াবাজার হাইওয়ে থানার পৃথক দুটি পুলিশ দল। অভিযানের সময় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচাবাজার এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে, তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণও করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম বাজার এলাকায় যত্রতত্র বাস থামানো এবং ফুটপাত দখলের কারণে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়ে আসছিল।

এই সমস্যার সমাধানের জন্য, বাজারের দক্ষিণ পাশে ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকা এবং উত্তর পাশে হায়দার শপিং কমপ্লেক্সসংলগ্ন স্থানে দুটি বাস-বে স্থাপনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এই দুটি স্থানে অস্থায়ী বাস-বে চালু করা হয়েছে এবং শিগগিরই স্থায়ী বাস-বে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর আগে, ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা সরাতে কয়েক দিন সময় দেওয়া হয়েছিল এবং মাইকিং ও গণসচেতনতামূলক প্রচারও চালানো হয়েছিল।

নির্ধারিত সময় সম্পন্ন হওয়ার পর বিকালে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। অভিযানের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন বলেন, মহাসড়কের পাশের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং ফুটপাত দখলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

বারবার সতর্ক করার সত্ত্বেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%