প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষকের প্রণোদনায় অনিয়ম: এমপি শকুর তদন্ত কমিটির রিপোর্টে সত্যতা প্রমাণ, অভিযুক্তদের সতর্কবার্তা
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বোরো চাষিদের সরকারি প্রণোদনা বিতরণে গাফিলতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। একই সঙ্গে অনিয়মে অভিযুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, “কৃষকের প্রণোদনা, গাফিলাতির জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে আমার কাছে রিপোর্ট এসে পৌঁছেছে। অনেক অনিয়ম ধরা পড়েছে। অভিযুক্তদের নির্দেশক্রমে ভবিষ্যতের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজীপুর, ব্রাহ্মণবাজার, টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও প্রভাবশালীদের স্বজনদের নাম প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। এতে স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান এম. এস. জামান মতিনকে আহ্বায়ক করে গঠিত এই ৩ সদস্যের কমিটিতে অন্য দুই সদস্য ছিলেন রেদোয়ান খান ও মঈনুল হক বকুল।কমিটির জমাদানকৃত তদন্ত প্রতিবেদনে প্রণোদনা বিতরণে ব্যাপক গাফিলতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে। সরকারি সুবিধা যেন প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সংসদ সদস্যের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন কুলাউড়ার সর্বস্তরের সাধারণ মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন