প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত শনিবার হারারেতে যখন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলছিল, তখন আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের জন্য জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।
আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইসিসি উল্লেখ করেছে, খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ দলের ইনিংস চলাকালীন চিভাঙ্গা সতীর্থ ইনোসেন্ট কাইয়ার কাছ থেকে দ্রুত বল থ্রো করার জন্য তাড়া দেন। পরে দেরি হওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে মেজাজ হারিয়ে চিভাঙ্গা অশালীন ভাষা ব্যবহার করেন।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্গের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন। তাই তার জন্য আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও চিভাঙ্গার মনের সাথে যোগ হয়েছে। উল্লেখযোগ্য যে, এটি গত ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে। এর আগে, তারা এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৮৫ রানে জয় পায়।
আগামী ১৫ জুলাই থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন