ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বৃষ্টির নামাজে অংশগ্রহণ করলেন কাতারের আমির


বৃষ্টির নামাজে অংশগ্রহণ করলেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এই নামাজের মাধ্যমে তিনি মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার নববী সুন্নাহকে পুনরুজ্জীবিত করেন। গত বৃহস্পতিবার সকালে লুসাইল ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

ইস্তিসকার নামাজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মুহাম্মদ বিন খলিফা আল থানি এবং শেখ জাসিম বিন খলিফা আল থানিও অংশগ্রহণ করেন।

এছাড়া, শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল গানিম, কয়েকজন বিশিষ্ট শেখ ও মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই নামাজে অংশ নেন।

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি: ৭ নভেম্বর ২০২৬

নামাজের পর দেওয়া খুতবায় শেখ ড. ইয়াহইয়া বাত্তি আল নুয়াইমি মুসল্লিদের বিনয় ও অনুশোচনার সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৃষ্টিপাত বিলম্বিত হওয়া মানুষের জন্য আল্লাহর ওপর তাদের নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ। পাশাপাশি, এই পরিস্থিতিতে মানুষের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দান-সদকা বাড়ানো এবং নেক আমলে আত্মনিয়োগ করা। তিনি পানির নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পানি সংরক্ষণ এবং অপচয় থেকে বিরত থাকার জন্যও মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

সূত্র : গালফ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয়ে না থেকেও ভক্তদের হৃদয়ে আছেন পূর্ণিমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


অভিনয়ে না থেকেও ভক্তদের হৃদয়ে আছেন পূর্ণিমা

রান্নার মঞ্চে এবার নেই

জনপ্রিয় রিয়ালিটি শো ‘সেরা রাঁধুনী’র পূর্ববর্তী আটটি আসরের মধ্যে চারটিতে বিচারকের দায়িত্ব পালন করেছেন পূর্ণিমা। সর্বশেষ আসরেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে সেরাদের নির্বাচন করেছেন। তবে নবম আসরে তাঁকে আর দেখা যাবে না। এবারের বিচারকের আসনে থাকছেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর সঙ্গে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। জানা গেছে, ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পূর্ণিমা।

অভিনেত্রী পূর্ণিমা এর আগে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। এক আলাপে তিনি জানিয়েছেন, ‘সেরা রাঁধুনী’র সঙ্গে যুক্ত সবাইকে তাঁর নিজের পরিবারের মতো মনে হয়। আয়োজকরা প্রতি আসরে তাঁকে অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু প্রতিবারই তাঁর মনে সংশয় কাজ করে, শেষ পর্যন্ত হয়তো অংশ নেওয়া হবে না। কারণ, তাঁর মেয়ে উমাইজার স্কুল ও পড়াশোনার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে। একটি রিয়ালিটি শোর ভিডিওকে কেন্দ্র করে কেউ কেউ দাবি করছেন, পূর্ণিমা আবার মা হতে যাচ্ছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

পরিবারই এখন প্রথম

অভিনয়ে পূর্ণিমার নিয়মিত উপস্থিতি এখন আগের মতো নেই। তিনি বর্তমানে সংসার, পরিবার ও ব্যক্তিগত জীবনকে অধিক গুরুত্ব দিচ্ছেন। নিজের জন্মদিনে বর্তমান জীবনযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘সব সময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে, এখন সেটাই করছি।’ এ বছর জন্মদিনে তিনি স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন। তবে তিনি একেবারে আড়ালে চলে যাননি। বিভিন্ন অনুষ্ঠানেও মাঝে মাঝে তাঁকে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দীর্ঘদিন পর শাকিব খান ও পূর্ণিমাকে একসঙ্গে দেখা গেছে। তাঁদের একসঙ্গে দেখে অনেক দর্শক নস্টালজিক হয়ে পড়েছেন।

মুক্তির অপেক্ষায় দুই ছবি

পূর্ণিমা অভিনীত দুটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় আটকে আছে ছবিগুলোর মুক্তি। দুটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। ছবিগুলোর শুটিংও অনেক আগেই সম্পন্ন হয়েছে। তবে কবে নাগাদ সেগুলো প্রেক্ষাগৃহে আসবে, তা এখনো নিশ্চিত নয়।

ফেরার অপেক্ষায় নতুন চরিত্র

১৯৯৮ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রিয়াজের সঙ্গে প্রায় ২৫টি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক নায়িকা হিসেবে এক সময় দর্শকের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা ছিল। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির সময়ও নিজের চাওয়ার কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির প্রসঙ্গ সামনে এনেছিলেন পূর্ণিমা। ব্যক্তিগত চাওয়ার চেয়ে ঢাকাই চলচ্চিত্রের উন্নতি, নতুনদের কাজের সুযোগ এবং চলচ্চিত্রাঙ্গনে সুস্থ পরিবেশের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রত্যাশা ছিল, চলচ্চিত্রের মানুষদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।

অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ নিয়েও একসময় খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ২৫ বছরের অভিনয়জীবনের সঙ্গে মানানসই ভালো চরিত্রের প্রস্তাব খুব একটা আসে না। ওটিটির জন্য পাওয়া প্রস্তাবগুলোও তাঁর কাছে অনেকটা একই ধরনের মনে হয়েছে। ফলে পছন্দসই চরিত্র না পাওয়ায় কাজের সংখ্যা কমেছে।

তবে অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনো ঘোষণা দেননি পূর্ণিমা। বরং নতুন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের রোমান্টিক নায়িকার পরিচিত গণ্ডি ছেড়ে এবার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চান তিনি। এমনকি নেতিবাচক চরিত্রেও অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় সেতুপতি এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার দেবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


বিজয় সেতুপতি এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার দেবেন

ভারতের বিনোদন জগতে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা বিজয় সেতুপতি। তিনি প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করবেন।

২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আয়োজন। বিজয় সেতুপতি সেই মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে এই দায়িত্ব পালন করার গৌরব অর্জন করবেন। এই সাফল্য ভারতীয় শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য হচ্ছে।

ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের উদ্যোগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান এবং কাজের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন শিল্পের তারকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিগগিরই মণি রত্নমের ‘ইনজি ভেল্লাম’ ছবিতে বিজয় সেতুপতিকে দেখা যাবে। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন সাই পল্লবী। এছাড়া, থিয়াগারাজন কুমারারাজার ‘পকেট নভেল’-এও অভিনয় করছেন বিজয়। এই ছবিতে আরও রয়েছেন রাজ বি শেথি ও মালবিকা মোহনন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ উপস্থাপক এবং হলিউডের কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত তাঁকে এক নারীর ধর্ষণ এবং তিনজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে দোষী হিসেবে চিহ্নিত করে।

রাসেল ব্র্যান্ড এখন দীর্ঘমেয়াদি কারাদণ্ডের সম্ভাবনার মুখোমুখি হতে পারেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড যৌনতায় আসক্ত ছিলেন। তিনি অনেক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। আদালতে এক ভুক্তভোগী নারী সাক্ষ্য দিতে গিয়ে বলেন, রাসেল তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করেছিলেন।

এ সময় প্রধান কৌঁসুলি রিয়েল কারমি-জোন্স জুরিদের উদ্দেশে বলেন, ‘৫০ বছর বয়সী রাসেল যখন চাইতেন, তখন অত্যন্ত হাস্যরসিক ও আকর্ষণীয় হয়ে উঠতেন। কিন্তু বাস্তবে তিনি ছিলেন নির্মম। নারীদের কাছ থেকে শুধু নিজের স্বার্থ হাসিল করতেই তিনি আগ্রহী ছিলেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে এক মঞ্চে মৌসুমী ও মুন্নী, বন্ধুত্বের ৩০ বছর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


মিশিগানে এক মঞ্চে মৌসুমী ও মুন্নী, বন্ধুত্বের ৩০ বছর উদযাপন

দুজনেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় তিন দশক। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী এবং গায়িকা দিনাত জাহান মুন্নী। তাঁরা ১৫ নভেম্বর একটি সমিতির অভিষেক অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এ বিষয়ে মৌসুমী নিশ্চিত করে বলেন, ‘আশা করছি, সবার সঙ্গে সেদিন দেখা হবে এবং ভীষণ উপভোগ্য হয়ে উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমার প্রিয় বান্ধবী মুন্নী সঙ্গে থাকলে সময়টা দারুণ কাটে।’

মুন্নী বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসেও আমরা প্রায় সময়ই একে অন্যের সঙ্গে দেখা করি। আমার কাছে মৌসুমী শুধুই একজন বন্ধু নয়, একজন প্রাণের মানুষ। অনুষ্ঠানটিতে দুই বান্ধবী মিলে দারুণ কিছু গান করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%