ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিল প্রাইভেটকার


আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিল প্রাইভেটকার

রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত জিসান (৪) ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যবসায়ী আলী আকবরের পুত্র। সে দুই ভাইয়ের মধ্যে বড় ছিল।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

নিহতের বাবা আলী আকবর জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে বাসার পাশে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলা করার সময় আইল্যান্ড থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় জিসান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

জিসানকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনিস্টিটিউটে এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে শেরে বাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ ৩ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ ৩ আটক

ঝিনাইদহ, ১ অক্টোবর, ২০২৬ : গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ রয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগ নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বাসস’কে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন মিটিংয়ে অংশগ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে অবস্থিত একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং অন্যজন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা। তৃতীয়জন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলে ফ্লাইদুবাইয়ের সব ফ্লাইট সাময়িক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ইসরায়েলে ফ্লাইদুবাইয়ের সব ফ্লাইট সাময়িক স্থগিত

দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলটকে সহ-পাইলট ছুরিকাঘাত করার পর এ পদক্ষেপ নেয় ফ্লাইদুবাই। উড়োজাহাজটি পরে সৌদি আরবে জরুরি অবতরণ করে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট স্থগিত থাকবে। ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের এবং কর্মীদের নিরাপত্তা তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় দেওয়ার উদ্দেশ্যে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইদুবাই যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। এয়ারলাইনটি জানিয়েছে, যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও বিকল্প ব্যবস্থা দেওয়ার চেষ্টা চলছে।

দুবাই-তেল আবিব রুটটি ইসরায়েলি নাগরিকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই রুটে প্রতিদিন দুই দিক মিলিয়ে প্রায় ১০টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইদুবাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক লিমন

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক লিমন

মানবসেবায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান লিমন।

বুধবার রাত ৮ টায় বরিশাল দি রিভারভিউ রেস্তোরায় এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা।

সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের কথা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আসছেন।

সম্মাননা পাওয়ার পর সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক দানিসুর রহমান লিমনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ হয়ে বিদেশে না গেলে সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


দক্ষ হয়ে বিদেশে না গেলে সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিদেশে যাওয়া কর্মীদের দক্ষতা অর্জন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি উল্লেখ করেন, "যদি আমরা দক্ষ কর্মী পাঠাতে না পারি, তবে শুধু সংখ্যা বাড়িয়ে লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের কোনো প্রকৃত লাভ হবে না।"

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের জন্য লাগেজ পরিবহনের ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বিদেশগামী যাত্রীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

মন্ত্রী বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এখানে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা আবশ্যক। ইতোমধ্যে চিকিৎসা কেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকার প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত ও অবস্থানগত সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, "অনেক সময় সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।" বিমানবন্দর শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় তাঁদের থাকা-খাওয়া নিয়ে সমস্যা আরও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন।

পরবর্তীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির পরও বিগত ৭ মাসে প্রায় ৪.৩৪ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখতে পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%