প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ, ১ অক্টোবর, ২০২৬ : গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ রয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগ নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বাসস’কে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন মিটিংয়ে অংশগ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে অবস্থিত একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং অন্যজন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা। তৃতীয়জন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন