প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত জিসান (৪) ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যবসায়ী আলী আকবরের পুত্র। সে দুই ভাইয়ের মধ্যে বড় ছিল।
নিহতের বাবা আলী আকবর জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে বাসার পাশে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলা করার সময় আইল্যান্ড থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় জিসান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
জিসানকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনিস্টিটিউটে এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে শেরে বাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন